
ফুলতলা প্রতিনিধি : উপজেলার ৪নং ফুলতলা ইউনিয়নের বার বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান সদ্য প্রয়াত শেখ রবিউল ইসলাম মন্টুর মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও স্বরণ সভা শুক্রবার বিকেল সাড়ে ৫টায় ফুলতলা ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন সভাপতি আলী আজম মোহনের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ আকরাম হোসেন। উপস্থিত ছিলেন উপজেলা সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হোসেন আশু, মোঃ আসলাম খান, উপজেলা ভাইস চেয়ারম্যান কে.এম জিয়া হাসান তুহিন, বীর মুক্তিযোদ্ধা শেখ রওশন আলী, এস এম মোস্তাফিজুর রহমান, শিক্ষক মোশাররফ হোসেন মোড়ল, আবু তাহের রিপন, ইসমাইল হোসেন বাবলু, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভূঁইয়া শিপলু, মোল্যা রবিউল ইসলাম, ইউপি সদস্য কাজী রাজিবুল ইসলাম, এসকে সাদ্দাম হোসেন প্রমুখ।