
ফুলতলা, খুলনা প্রতিনিধিঃ- ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ এর বিদায় উপলক্ষে গতকাল রবিবার দুপুর ১ টা ৩০ মিনিটে ফুল দিয়ে বিদায়ী সম্বর্ধনা জানান ফুলতলা প্রেসক্লাব নেতৃবৃন্দ। পরে, বেলা ২ টা ৩০ মিনিটে উপজেলার অফিসার্স ক্লাবে বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠিত হয়। বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনিন জাহান, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইউসুফ, ওসি (তদন্ত) সঞ্জয় কুমার কুন্ডু, উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া সুলতানা, সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহীন আলম, উপ-সহকারী পরিচালক (বীজ) মোঃ আনোয়ার হোসেন, উপজেলা প্রকৌশলী ইয়াছিন আরাফাত, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা খাতুন, শিক্ষা কর্মকর্তা শাহানাজ বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, হিসাব রক্ষণ কর্মকর্তা তাসনিম আরা, খাদ্য নিয়ন্ত্রক তৈয়েবুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা নাদিয়া সুলতানা, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক গৌর হরি দাস, সদস্য তরিকুল ইসলাম টলা, মোঃ রাসেল শেখ প্রমুখ।