
ফুলতলা প্রতিনিধি : খুলনা-৫ (ফুলতলা-ডুমুরিয়া) আসনে ফুলতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ আকরাম হোসেন ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নের ৩, ৪, ৫ ও ৬ ওয়ার্ডের ভোটারদের নিয়ে গাড়াখোলা মাধ্যমিক স্কুল মাঠে, ফুলতলা ইউনিয়নের ভাটপাড়া, বেজেরডাঙ্গা, পাকারমাথা, রবীন্দ্র কমপ্লেক্স ও জামিরা ইউনিয়নের ধোপাখোলা ক্লাব ও জামিরা বাজারে নির্বাচনী সভা ও গণসংযোগ করেন।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা মেডিকেল হাসপাতালের সাবেক পরিচালক ডা. এটিএম মঞ্জুর মোর্শেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান কে.এম জিয়া হাসান তুহিন, বীর মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হোসেন আশু, মোঃ আসলাম খান, বীর মুক্তিযোদ্ধা শেখ রওশন আলী, এস এম মোস্তাফিজুর রহমান, আবু তাহের রিপন, দামোদর ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভূঁইয়া শিপলু, প্যানেল চ্যোরম্যান মোল্যা ফারুক হোসেন, মোশাররফ হোসেন মোড়ল, বীর মুক্তিযোদ্ধা সুবোধ কুমার বসু, ইসমাইল হোসেন বাবলু, শহীদুল ইসলাম মোল্যা, আলী আজম মোহন, মোঃ শওকত আলী আকুঞ্জী, মোস্তফা কামাল বুলু চৌধুরী, আঃ রশিদ জমাদ্দার, মোল্যা দলিল উদ্দিন ধলু, ইকতিয়ার উদ্দিন সুমন, খুরশীদ আলম মোড়ল, ইউপি সদস্য ইয়াসমিন খান, ইমরান হোসেন রাজিব, সুমন মোল্যা, গোলাম কিবরিয়া, মোঃ অলিয়ার বিশ্বাস, সাব্বির মোল্যা, সাইফুল ইসলাম, মশিয়ার রহমান, বেগম শামসুন্নাহার, এ্যাড. আকতারুন্নেসা তিতাস, এসকে সাদ্দাম হোসেন প্রমুখ।