খানজাহান আলী থানা প্রতিনিধি : ফিলিস্তিনে অবৈধ ইসরাইলের আগ্রাসন ও নির্বিচারে হামলা চালিয়ে গণহত্যা চালানোর প্রতিবাদে ফুলবাড়ীগেটে বিক্ষোভ মিছিল ও বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আছরবাদ ফুলবাড়ীগেট ব্লাড ব্যাংকের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। থানা এলাকার বিভিন্ন পাড়া মহল্লা থেকে খন্ড-খন্ড মিছিল সহকারে তৌহিদী জনতা ফুলবাড়ীগেট বাসস্ট্যান্ডে এসে একত্রিত হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি খুলনা-যশোর মহাসড়কের ফুলবাড়ীগেট, মাইলপোস্ট, মানিকতলা হয়ে ফুলবাড়ীগেট বাসস্টান্ডে এসে দোয়া মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিল পূর্ববর্তি প্রতিবাদ সভা ফুলবাড়ীগেট বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি হাফিজুর রহমান হাফিজীর সভাপতিত্বে ও মোঃ ইসমাইল হোসেন ইমনের পরিচালনায় বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বেগ লিয়াকত আলী, মাওলানা মাসুম বিল্লাহ, মাও. ফরিদ আহমেদ, মুফতি আব্দুল্লাহ, সুরুজ্জামান হানিফ, মো. শাকিল আহমেদ, মাও. ওয়ালিউল্লাহ, মাও. মনিরুল ইসলাম, মাও. জাহিদুল ইসলাম, মাও আকবার আলী. কাজী নেসারউদ্দীন মন্টু, মাষ্টার মনিরুল ইসলাম, শেখ বদরউদ্দীন, রুবেল আহম্মেদ, সাজু শেখ, শাহেদ হায়দার রানা, শহিদুল ইসলাম শহিদ, হারুনুর রশিদ, আনোয়ার হোসেন, সহ বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেনি-পেশার শত-শত তৌহিদি জনতা কালেমা খচিত পতাকা এবং প্লাকার্ড নিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করে।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত