By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ফের ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে পাকিস্তান
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > ফের ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে পাকিস্তান
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

ফের ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে পাকিস্তান

Last updated: 2023/09/18 at 3:10 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : সদ্য শেষ হওয়া এশিয়া কাপে বাবর আজমদের পারফরম্যান্স আশাব্যঞ্জক ছিল না। কিন্তু তার পরও ঠিকই আইসিসির পক্ষ থেকে সুসংবাদ পেয়েছে তারা। মাত্র ৮ দিনের ব্যবধানে ফের ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছে পাকিস্তান। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি) গত রাতে নিজেদের ওয়েবসাইটে সর্বশেষ এই র‌্যাঙ্কিং প্রকাশ করেছে।

মাত্র কয়েক দিনের ব্যবধানে ওয়ানডের সিংহাসন ফিরে পাওয়া পাকিস্তানের রেটিং পয়েন্ট এখন ১১৫। তবে শ্রীলংকাকে গুঁড়িয়ে দিয়ে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়া ভারত দুই নম্বরেই রয়ে গেছে। যদিও ভারতেরও রেটিং পয়েন্ট পাকিস্তানের সমান, অর্থাৎ ১১৫। তবে ভগ্নাংশের হিসাবে এগিয়ে থাকায় পাকিস্তানকেই শীর্ষে দেখানো হচ্ছে। নিয়ম রক্ষার ম্যাচে বাংলাদেশের কাছে না হারলে শীর্ষে থাকতো ভারতই।

ক্রিকেট পাকিস্তান বলছে, আগামী ৫ অক্টোবর শুরু হওয়ার কথা বিশ্বকাপ, তার আগমুহূর্তে ওয়ানডে র‌্যাঙ্কিং নিয়ে চলছে এই ইঁদুর–বিড়াল খেলা। একবার পাকিস্তান তো আরেকবার অস্ট্রেলিয়া র‌্যাঙ্কিংয়ের শীর্ষে বসছে। আফগানিস্তানকে গত মাসে ধবলধোলাই করে র‌্যাঙ্কিংয়ের চূড়ায় উঠেই এশিয়া কাপ খেলতে নেমেছিল পাকিস্তান। গত ৯ সেপ্টেম্বর পর্যন্ত তারা ছিল এক নম্বরে।

কিন্তু দ্বিপক্ষীয় সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম দুই ম্যাচ জিতে পাকিস্তানকে হটিয়ে শীর্ষে উঠেছিল অস্ট্রেলিয়া। এশিয়া কাপের সুপার ফোরে ভারত ও শ্রীলংকার কাছে হারায় তিন নম্বরে নেমে গিয়েছিল পাকিস্তান, দুই নম্বরে উঠে এসেছিল ভারত। কিন্তু বাংলাদেশের বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচটা হারায় ভারতের উন্নতি হয়নি। ওই ম্যাচ জিততে পারলে তিন সংস্করণেই এক নম্বর হতে পারতো ভারত।

সপ্তাহখানেক আগে যে অস্ট্রেলিয়া পাকিস্তানকে টপকে গিয়েছিল, সেই তারাই আবার পাকিস্তানকে শীর্ষে ফিরিয়ে আনল। অর্থাৎ রোববার দক্ষিণ আফ্রিকার কাছে ১২২ রানে হেরে সিরিজ খোয়ানোয় তিনে নেমে গেছে অজিরা। দলটির পয়েন্ট এখন ১১৩।

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজে ২–০ ব্যবধানে পিছিয়ে পড়েও ৩–২ ব্যবধানে সিরিজ জেতা দক্ষিণ আফ্রিকা উঠে এসেছে চার নম্বরে। প্রোটিয়াদের জায়গা করে দিতে এক ধাপ নিচে নামতে হয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে।

এদিকে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দশের শেষ পাঁচটি অবস্থানে কোনো নড়চড় হয়নি। ৯৪ পয়েন্ট নিয়ে যথারীতি সাত নম্বরে আছে বাংলাদেশ। ১০০ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে আছে নিউজিল্যান্ড। এ ছাড়া ৯২ পয়েন্ট নিয়ে আট নম্বরে শ্রীলংকা, ৮০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে আফগানিস্তান এবং সমান পয়েন্ট নিয়ে দশ নম্বরে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 18, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চালু হলো বাস সেবা
Next Article তাইওয়ান ঘিরে ১০৩ চীনা সামরিক বিমান
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

মৌসুম শুরুর আগেই সুন্দরবনে মৌচাক কেটে মধু লুটের অভিযোগ

By জন্মভূমি ডেস্ক 26 minutes ago
সাতক্ষীরা

সাতক্ষীরার ৪টি আসনে বিএনপিকে হারিয়েছে ডিসি আফরোজা’হাবিব

By Correspondent 1 hour ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের নদী খালে বিষ ,মিলছে না মাছ কাঁকড়া ,বনজীবীরা দিশেহারা

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের নদী খালে বিষ ,মিলছে না মাছ কাঁকড়া ,বনজীবীরা দিশেহারা

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় তাতী দল নেতাকে কুপিয়ে হত্যা, পরিবারের শোকের মাতম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের দু-একটি বাদে সব কর্মকাণ্ড বৈধতা পাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

By Tanvir 12 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?