By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ফের করোনায় মৃত্যু ও শনাক্তের হারে শীর্ষে খুলনা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > শীর্ষ খবর/ তাজা খবর > ফের করোনায় মৃত্যু ও শনাক্তের হারে শীর্ষে খুলনা
শীর্ষ খবর/ তাজা খবর

ফের করোনায় মৃত্যু ও শনাক্তের হারে শীর্ষে খুলনা

Last updated: 2021/06/25 at 5:44 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE

দেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ও শনাক্তের হারে ফের শীর্ষে রয়েছে খুলনা। গত ২৪ ঘণ্টায় এ বিভাগে সর্বাধিক ২৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার ছিল সর্বোচ্চ ৩৮ দশমিক ১১ শতাংশ।

এর আগে ২২ জুন ও ১৭ জুন খুলনা বিভাগে সর্বোচ্চ মৃত্যু ও শনাক্তের হার ছিল। মাত্র একদিনের ব্যবধানে ফের করোনায় মৃত্যু ও শনাক্তের হারে শীর্ষে উঠে এসেছে খুলনা বিভাগ

বিভাগে করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী থাকায় হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়েছে। শয্যা সংকটের কারণে খুলনা করোনা হাসপাতালে ফ্লোরে রেখে সেবা দিতে হচ্ছে রোগীদের।

এদিকে সম্প্রতি খুলনায় সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দু’দফায় বিধিনিষেধ আরোপ করা হলেও তা কাজে আসেনি। সর্বশেষ মঙ্গলবার থেকে শুরু হয়েছে এক সপ্তাহের কঠোর লকডাউন। বৃহস্পতিবার ছিল লকডাউনের তৃতীয় দিন। এ দিন সকালে লোকজন কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাজার ও সড়কে মানুষের সমাগম বাড়তে থাকে।

লকডাউনে সড়কে গত দুদিনের তুলনায় প্রাইভেটকার, মোটরসাইকেল ও রিকশার চলাচল তুলনামূলক বেশি ছিল। এছাড়া বৃহস্পতিবার সন্ধ্যার পর কিছু সংখ্যক ইজিবাইক ও থ্রি হুইলার চলাচল করতে দেখা যায়। তবে খুলনার সঙ্গে সারাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। বন্ধ রয়েছে ট্রেন ও বাসসহ গণপরিবহন। এ অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে চলাচলের পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

বৃহস্পতিবার (২৪ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৮১ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে খুলনা বিভাগে সর্বাধিক মৃত্যু হয়েছে। এরপরই রয়েছে রাজশাহী বিভাগ। মারা যাওয়া ৮১ জনের মধ্যে ২৩ জনই খুলনা বিভাগের। এছাড়া রাজশাহীতে ২০ জন, ঢাকায় ১৩ জন, রংপুরে ৭ জন, চট্টগ্রামে ৭, সিলেটে ৫, বরিশালে ৩ ও ময়মনসিংহে ৩ জন মারা গেছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় ২৫ হাজার ৩৩৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ২৫ হাজার ২৮টি। নমুনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৬ হাজার ৫৮ জনের। মোট নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৯ দশমিক ৯৩ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনায় দেখা যায়, নমুনা পরীক্ষার তুলনায় করোনা রোগী শনাক্তের হার সবচেয়ে বেশি খুলনা বিভাগে। এরপরই রংপুর বিভাগ। খুলনা বিভাগে নমুনা পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ৩৮ দশমিক ১১ শতাংশ, রংপুরে করোনা শনাক্তের হার ৩৭ দশমিক ৮৫ শতাংশ, বরিশাল বিভাগে ২১ দশমিক ৫২ শতাংশ, সিলেট বিভাগে ২১ দশমিক ০৪ শতাংশ, চট্টগ্রাম বিভাগে ১৯ দশমিক ০২ শতাংশ, রাজশাহী বিভাগে ১৭ দশমিক ৩৬ শতাংশ, ময়মনসিংহ বিভাগে ১৬ দশমিক ৮৭ শতাংশ ও ঢাকা বিভাগে ১৫ দশমিক ৩৪ শতাংশ।

খুলনার সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ বলেন, খুলনায় মানুষকে সচেতন করতে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ সার্বক্ষণিক কাজ করছে। এক সপ্তাহের লকডাউন চলছে। লকডাউনে যেহেতু মানুষ ঘরের বাইরে বের কম হচ্ছে, জনসমাগম কম হচ্ছে। সেহেতু সংক্রমণ কমে যাবে এমনটাই প্রত্যাশা করছি আমরা।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা বলেন, মাস্ক পরিধানের বিকল্প নেই। সামাজিক দূরত্ব, মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চললে করোনা সংক্রমণ কমানো সম্ভব।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 25, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সিটি মেয়র তালুকদার আব্দুল খালেককে কেবিনে দেওয়া হবে আজ
Next Article খুলনার তিন হাসপাতালে আরও ৯ জনের মৃত্যু
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনা এখন মাদক ও অস্ত্র কারবারীদের নিরাপদ রুট

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 minutes ago
সাতক্ষীরা

শ্যামনগরে তরমুজের বাম্পার ফলন

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌কাঁকড়া চাষে বদলে যাচ্ছে উপকূলের নারীর জীবন

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনা এখন মাদক ও অস্ত্র কারবারীদের নিরাপদ রুট

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌কাঁকড়া চাষে বদলে যাচ্ছে উপকূলের নারীর জীবন

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সরকারি-বেসরকারি অফিসের নতুন সময়সূচি নির্ধারণ, প্রজ্ঞাপন জারি

By Tanvir 14 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?