By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ফের বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > ফের বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ফের বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক

Last updated: 2023/06/02 at 3:31 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক আবারও বিশ্বের সেরা ধনীদের তালিকার শীর্ষে ওঠে এসেছেন।

বুধবার (৩১ মে) ফরাসি ধনকুবের বার্নার্ড আরনল্টের এলভিএমএইচের শেয়ারের মূল্য ২ দশমিক ৬ শতাংশ কমে যাওয়ার পরই আরনল্টকে পেছনে ফেলে মাস্ক শীর্ষে ওঠে আসেন।

ধনীদের শীর্ষস্থান নিয়ে এ বছর ইলন মাস্ক এবং বার্নার্ড আরনল্টের মধ্যে বেশ ভালোই লড়াই চলেছে। মার্কিন সাময়িকী ব্লুমবার্গের বিলিয়নিয়ার ইনডেক্সে একবার মাস্ককে, আরেকবার আরনল্টকে শীর্ষে উঠতে দেখা গেছে।

দীর্ঘ সময় ধনীদের তালিকার শীর্ষে থাকা মাস্ককে গত বছরের ডিসেম্বরে প্রথমবারের মতো দ্বিতীয়স্থানে নামিয়ে দেন আরনল্ট। মুদ্রাস্ফীতির কারণে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো কিছুটা সমস্যায় পড়লেও বিলাসী পণ্যে মানুষের আগ্রহ কমেনি। আরনল্টের প্রতিষ্ঠিত এলভিএমএইচের অধীনে রয়েছে লুইস ভুইটন, ফেন্ডি এবং হেনেসির মতো কোম্পানিগুলো। এসব বিলাসী কোম্পানির বেঁচা-বিক্রি ভালো থাকায় আরনল্টের সম্পত্তিও বেড়েছিল।

কিন্তু অর্থনৈতিক প্রবৃদ্ধি ধীরগতি হওয়ায় এখন বিলাসী পণ্যের ওপর মানুষের আগ্রহ কমে যাচ্ছে। বিশেষ করে চীনে অর্থনৈতিক প্রবৃদ্ধি অনেকটাই কম।

আরনল্টের এলভিএমএইচের শেয়ার গত এপ্রিল থেকে প্রায় ১০ শতাংশ কমেছে। আরনল্টকে এমনও দিন দেখতে হয়েছে-যেদিন মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে তার মোট সম্পত্তি থেকে ১১ বিলিয়ন ডলার উধাও হয়ে গেছে।

অপরদিকে এ বছর এখন পর্যন্ত মাস্কের সম্পত্তির পরিমাণ বেড়েছে ৫৫ দশমিক ৩ বিলিয়ন ডলার। মূলত টেসলার কারণেই তার সম্পদ বেড়েছে।

বর্তমানে মাস্কের সম্পত্তির পরিমাণ হলো ১৯২ দশমিক ৩ বিলিয়ন ডলার। অপরদিকে আরনল্টের সম্পত্তি আছে ১৮৬ দশমিক ৬ বিলিয়ন ডলারের।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 2, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সংকটে ঘুরে দাঁড়ানোর বাজেট: কাদের
Next Article মেয়েরাই মেয়েদের সবচেয়ে বড় শত্রু: শবনম ফারিয়া
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে শ্রমিক নেতা নিহত, অস্ত্রসহ এক স্যুটার অস্ত্রসহ আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
খুলনামহানগর

আমি এবং আমার পরিবার দুর্নীতির ঊর্ধ্বে আছি বিধায় কাউকে দুর্নীতি করতে দেয়া হবে না- আলি আসগার লবি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
খুলনামহানগর

খুলনাকে পরিচ্ছন্ন মশামুক্ত নিরাপদ শহর করতে চাই — কেসিসি প্রশাসক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে শ্রমিক নেতা নিহত, অস্ত্রসহ এক স্যুটার অস্ত্রসহ আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার নদ-নদীতে মাছের কমেছে প্রাকৃতিক উৎপাদন

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

নিখোঁজের ১২ দিন পর ব্যবসায়ি উদ্ধার, ঘটনা রহস্যজনক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?