By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: বক্তৃতার দরকার নেই, ইলেকশনে ছক্কা মেরে দিও: সাকিবকে প্রধানমন্ত্রী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > বক্তৃতার দরকার নেই, ইলেকশনে ছক্কা মেরে দিও: সাকিবকে প্রধানমন্ত্রী
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বক্তৃতার দরকার নেই, ইলেকশনে ছক্কা মেরে দিও: সাকিবকে প্রধানমন্ত্রী

Last updated: 2024/01/02 at 6:31 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : এবারের নির্বাচনে মাগুরা-১ আসনে নৌকা প্রতীকের মনোনয়ন পেয়েছেন তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। ফরিদপুরে নির্বাচনী জনসভায় তাকে পরিচয় করিয়ে দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি সাকিবকে উদ্দেশ্য করে বলেছেন, তোমার বক্তৃতা দেওয়ার দরকার নেই, ইলেকশনে একটা ছক্কা মেরে দিও।

মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেলে ফরিদপুর শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন শেখ হাসিনা। পরে তিনি ফরিদপুর ও রাজবাড়ীর প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।

এ সময় মঞ্চে উপস্থিত সাকিব আল হাসানকেও পরিচয় করিয়ে দেন দলীয় প্রধান। জনতার উদ্দেশে তিনি বলেন, আমাদের একটা রত্ন আছে। এই রত্নটা ক্রিকেট রত্ন। মাগুরা-১ আসনে আমরা এবার নমিনেশন দিয়েছি সাকিব আল হাসানকে। সে বলেছে বক্তৃতা দিতে পারে না। আমি বলেছি বক্তৃতা দেওয়ার দরকার নাই। তুমি শুধু বলবা তুমি ছক্কা মারতে পারো, আর বল করে উইকেট ফেলে দিতে পারো, তাহলেই হবে। এইবারও ইলেকশনে ছক্কা মেরে দিও।

এর আগে জনসভা মঞ্চে পৌঁছলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কদমবুচি করেন সাকিব। এরপর সংক্ষিপ্ত বক্তব্যও দেন।

সাকিব নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘আমি বক্তব্য দিতে জানি না। আমি মাঠের মানুষ, মাঠে খেলতে জানি।’

উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, ‘`প্রতিটি আসনে যারা নৌকা পেয়েছেন, তারা সবাই যেন জয়লাভ করেন। অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে নৌকায় ভোট দিতে হবে।’

এ সময় উপস্থিত জনতার উদ্দেশে নৌকায় ভোটের নিশ্চয়তা চেয়ে সাকিব বলেন, ‍‍‘নৌকায় ভোট দেবেন তো! হাত তুলে দেখান।’

সিনিয়র করেস্পন্ডেন্ট January 2, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article জাপানে রানওয়েতে দুই বিমানের সংঘর্ষ, নিহত ৫
Next Article ফুলতলায় শেখ আকরাম নির্বাচনী গণসংযোগ অব্যহত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

মাহে রমজানে করণীয়

By Correspondent 5 hours ago
খুলনামহানগর

সহিংসতা বন্ধ না হলে আরেকটি অভ্যুত্থানের সাক্ষী হতে পারে বাংলাদেশ — গোলাম পরওয়ার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
খুলনামহানগর

নির্বাচিত সরকার ও দলের বিরুদ্ধে নানান অপপ্রচারে ব্যস্ত বটবাহিনী ঃ খুলনা বিএনপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের তৎপরতা চলতে দেওয়া যাবে না

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
জাতীয়

মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
জাতীয়

১২ মার্চ সংসদ বসছে, নির্বাচন করা হবে স্পিকার-ডেপুটি স্পিকার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?