By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: বঙ্গবন্ধুর ছবি উপহার দেওয়ায় বাগেরহাটে বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশীকে নিয়ে তোলপাড়
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > বঙ্গবন্ধুর ছবি উপহার দেওয়ায় বাগেরহাটে বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশীকে নিয়ে তোলপাড়
জাতীয়জেলার খবররাজনীতি

বঙ্গবন্ধুর ছবি উপহার দেওয়ায় বাগেরহাটে বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশীকে নিয়ে তোলপাড়

Last updated: 2022/07/24 at 11:38 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 4 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট
বিএনপির কেন্দ্রীয় শিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্যকে বঙ্গবন্ধুর ছবি উপহার দেওয়ার ঘটনায় দলের ভিতরে তোলপাড় সৃষ্টি হয়েছে।
ঢাকায় জাতীয়তাবাদী ঘরানার শিক্ষকসমাজ ও বাগেরহাট বিএনপি নেতা-কর্মীদের মধ্যে বিষয়টি ব্যাপক সমালোচিত হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের সাবেক আহ্বায়ক ড. ওবায়দুল ইসলাম।
তিনি জাতীয় সংসদের বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) থেকে দলের মনোনয়ন প্রত্যাশী। এ নিয়ে সাদা দলের শিক্ষকদের মধ্যেও ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। তাঁরা বলছেন, এ ঘটনার মধ্য দিয়ে বিএনপি নেতা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম প্রমাণ করেছেন তিনি সরকারি দলের অনুগত ও তাদের সঙ্গে আঁতাত করে চলেছেন।
ড. ওবায়দুল ইসলাম বলেন, ‘শিক্ষক ক্লাবের নিয়ম অনুযায়ী সভাপতি হিসেবে ছবিগুলো আমি উপহারস্বরূপ তাঁদের হাতে তুলে দিয়েছি। এর ওপর আমার কোনো কন্ট্রোল ছিল না। আমি শুধু সভাপতির দায়িত্ব পালন করেছি। আমি আপাদমস্তক জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী একজন মানুষ।’
এদিকে সাদা দলের শিক্ষকদের অভিযোগ, ওবায়দুল ইসলাম সরকারপন্থি শিক্ষক সংগঠন নীল দলের সঙ্গে ভিতরে ভিতরে আঁতাত করে চলেছেন। সাদা দলের শিক্ষকদের মতে, যখন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে কলাম লেখার কারণে বিএনপিপন্থী শিক্ষক চাকরিচ্যুত হন, তখন ওবায়দুল ইসলামের এমন কর্মকান্ড কোনোভাবে সমর্থনযোগ্য নয়।
৩০ জুন সন্ধ্যায় একটি কর্মসূচিতে এ বি এম ওবায়দুল ইসলাম উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদের হাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি তুলে দেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার স্থিরচিত্র নিয়ে বিএনপিপন্থি ছাত্র-শিক্ষকসহ দলের নেতা-কর্মীরা সমালোচনা করেন।
বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেন, ‘দলের এত গুরুত্বপূর্ণ পদে থেকে এমন একটা কাজ করে নেতা-কর্মীদের তিনি আহত ও হতাশ করেছেন। বিএনপির কেন্দ্রীয় কমিটির শিক্ষাবিষয়ক সম্পাদক হয়ে উনার এ কাজ করা মোটেও উচিত হয়নি। এ জায়গায় নীল দলের কোনো শিক্ষক যদি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি দিতেন তাহলে ঠিকই বহিষ্কার হতেন।’
এ বিষয়ে বাগেরহাট জেলা বিএনপি নেতা মুনিরুল হক ফরাজী বলেন, ‘দলের শিক্ষা বিষয়ক সম্পাদকের পদে থেকে তিনি এমন একটি কান্ড করেছেন যা শুধু কেন্দ্রই নয়, আমাদের বাগেরহাট বিএনপির জন্যও কলঙ্ক তৈরি করেছেন। তাঁর জন্য এখন এলাকার বিএনপি নেতা-কর্মীরা মুখ দেখাতে পারছেন না, সর্বত্র প্রশ্নের সম্মুখীন হচ্ছেন।’

 

সিনিয়র করেস্পন্ডেন্ট July 24, 2022
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পাইকগাছায় ঝুঁকিপূর্ণ পৌরসভা মার্কেট
Next Article বাংলাদেশ-জাপান উভয় দেশই রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন চায়
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

১৬০টিরও বেশি মার্কিন-ইসরায়েলি ড্রোন ধ্বংসের দাবি ইরানের

By Tanvir 6 hours ago
আন্তর্জাতিক

ইরানের পেট্রোকেমিক্যাল কারখানায় মার্কিন-ইসরায়েলি হামলা

By Tanvir 6 hours ago
আন্তর্জাতিক

যেভাবে একদিনে যুক্তরাষ্ট্রের দুই যুদ্ধবিমান ভূপাতিত করল ইরান

By Tanvir 6 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সরকারি-বেসরকারি অফিসের নতুন সময়সূচি নির্ধারণ, প্রজ্ঞাপন জারি

By Tanvir 6 hours ago
জাতীয়

নবনিযুক্ত ১৪ জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

By Tanvir 6 hours ago
জাতীয়

উদ্ভাবননির্ভর বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে সরকার: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

By Tanvir 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?