
জন্মভূমি ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন ভারত, যুক্তরাষ্ট্র, রাশিয়াসহ আট দেশের সামরিক উপদেষ্টা।
বুধবার (১৬ আগস্ট) সকালে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল হামিদুল হক, এনএসডব্লিউসি, পিএসসির নেতৃত্ব ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন আট সামরিক উপদেষ্টা।
প্রথমেই বাংলাদেশ প্রতিরক্ষা গোয়েন্দা বিভাগ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে। বাংলাদেশ প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল হামিদুল হক এই শ্রদ্ধার্ঘ্য অর্পন করেন।
এরপর অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনীর পক্ষে জন ডেমসে; চীনের ডু জিনসেন, কিউ হিমো; ভারতের মনমিত সিং সাবারওয়াল, আবুতোষ শর্মা; নেপালের রোসান শমসের রানা; রাশিয়া থেকে ভিক্তরোভীচ নাইডেনওভ এবং যুক্তরাষ্ট্রের পক্ষে নিকোলাস এনজি শ্রদ্ধা নিবেদন করেন।