By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: বঙ্গবন্ধুর প্রদর্শিত পথই আমাদের পথ : কাদের
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > বঙ্গবন্ধুর প্রদর্শিত পথই আমাদের পথ : কাদের
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বঙ্গবন্ধুর প্রদর্শিত পথই আমাদের পথ : কাদের

Last updated: 2024/03/17 at 2:27 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধুর প্রদর্শিত পথই আমাদের পথ। তিনি স্বাধীনতা দিয়ে গেছেন। স্বাধীনতা দিয়ে যে উত্তরাধিকার রেখে গেছেন, তিনি বেঁচে না থাকলেও তার উত্তরাধিকারের কোনোদিন মৃত্যু হবে না। তার উত্তরাধিকার সারা জীবন বেঁচে থাকবে।

রোববার (১৭ মার্চ) সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আমাদের বহুদিনের আকাঙ্ক্ষা স্বাধীনতা এনে দিতে টুঙ্গীপাড়ার এক বীর প্রসূতি মা যাকে জন্ম দিয়ে ধন্য করেছেন তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি প্রথম বাঙালি জাতিকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি দিয়ে স্বাধীন সত্তা বাংলাদেশ সৃষ্টি করেছেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আজকে তিনি (বঙ্গবন্ধু) আমাদের মাঝে নেই কিন্তু তিনি চিরদিন আমাদের অনুপ্রেরণার উৎস। তিনি আমাদের সব সংকটে আমাদের চলার পথে পাথেয় হয়ে থাকবেন, বাতিঘর হয়ে থাকবেন। তিনি বাঙালির দুঃখের একমাত্র বাতিঘর।

বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, ‘ভারতের সহযোগিতা নিয়ে আওয়ামী লীগ নির্বাচনী বৈতরণি পার হয়েছে’— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, যখন দেশে-বিদেশে শত্রুতা, নির্বাচনবিরোধী ষড়যন্ত্র, তখন ভারত স্ট্রংলি আমাদের পাশে দাঁড়িয়েছে। আমি সে কথা বলেছি।

সেতুমন্ত্রী বলেন, আজকে আমাদের শপথ নিই, শেখ হাসিনার নেতৃত্বে আমরা অবিরাম লড়াই করে যাব। আজকে আমাদের পরবর্তী লক্ষ্য একটি উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ গঠন। আমরা সে বাংলাদেশ গঠনে শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলার অভিমুখে আমাদের অভিযাত্রা অব্যাহত থাকবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 17, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article জলদস্যুদের কাছ থেকে ছিনতাই জাহাজ রুয়েন উদ্ধার করল ভারতীয় নৌবাহিনী
Next Article গাজীপুরে গ্যাস সিলিন্ডার থেকে ছড়ানো আগুনে প্রাণ গেল আরও দুজনের
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের পিএস-এপিএস-প্রোটোকল অফিসার নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
জাতীয়

তিন বছরে তিন সরকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের পিএস-এপিএস-প্রোটোকল অফিসার নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
জাতীয়

তিন বছরে তিন সরকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?