By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বিকল ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বিকল ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বিকল ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩

Last updated: 2023/09/06 at 1:04 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : মুন্সিগঞ্জের সিরাজদীখানে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা বিকল ট্রাকের পেছনে বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত আরও ১২ বাসযাত্রী।

বুধবার (৬ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে এক্সপ্রেসওয়ের রামের খোলা নামক এলাকায় ফ্লাইওভারের ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের নাম জানা গেছে। হাসিনা বেগম (৪২) নামে ওই নারী বাসের যাত্রী ছিলেন।

গুরুতর আহত হন- চট্টগ্রামের মৃত আব্দুল বাতেন মিয়ার পুত্র লাভলু (৫৫), পটুয়াখালীর মৃত আজহার উদ্দিন তালুকদারের ছেলে মো. মনিরুল ইসলাম (৪৬), মৃত আবু সাত্তার জমাদ্দারের ছেলে মো. জহিরুল ইসলাম (৪৮), বদু ফকির মিয়ার ছেলে মফিজুল ইসলামসহ (৪২)। তারা ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ।

হাসাড়া হাইওয়ে পুলিশ ও সিরাজদীখান থানা পুলিশ সূত্রে জানা যায়, লাবিবা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস কুয়াকাটা থেকে ঢাকা যাচ্ছিল। পথে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের রামের খোলা নামক এলাকায় ফ্লাইভারের ওপর পৌঁছালে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রাকের পেছন থেকে ধাক্কা দেয়। এতে লাবিবা পরিবহন বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের রেলিংয়ের সঙ্গে সজোরে আঘাত লেগে উল্টে যায়। দুমড়ে মুচড়ে যায় বাসটি। এ সময় তিন বাসযাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহত হন প্রায় ১২ বাসযাত্রী।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার সিংহ বলেন, মালবাহী ট্রাকটি নষ্ট হয়ে যাওয়ায় পথে দাঁড়িয়ে ছিল। পেছন থেকে লাবিবা পরিবহনের বাসটি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে । বাস ও ট্রাক আমাদের হেফাজতে আছে। বেশ কিছু বাসযাত্রী আহত হয়েছেন। তাদের ঢাকায় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 6, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article আমরা প্রতীক দেখে ভোট দিয়ে থাকি প্রার্থী দেখিনা: নারায়ণ চন্দ্র চন্দ
Next Article ভুয়া ঠিকানা ব্যবহার: রপ্তানির আড়ালে অর্থ পাচার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরার মিঠাপানির শুঁটকি রপ্তানি হচ্ছে ভারতে

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আফগানিস্তানে পাকিস্তানের ‘অপারেশন গজব লিল-হক’, নিহত ২৭৪

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইরানে হামলার প্রস্তুতি, ইসরায়েল উপকূলে বিশ্বের বৃহত্তম রণতরী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরার মিঠাপানির শুঁটকি রপ্তানি হচ্ছে ভারতে

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আফগানিস্তানে পাকিস্তানের ‘অপারেশন গজব লিল-হক’, নিহত ২৭৪

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইরানে হামলার প্রস্তুতি, ইসরায়েল উপকূলে বিশ্বের বৃহত্তম রণতরী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?