By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ায় চারদিন যাবৎ মাছধরা বন্ধ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ায় চারদিন যাবৎ মাছধরা বন্ধ
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ায় চারদিন যাবৎ মাছধরা বন্ধ

Last updated: 2023/12/08 at 4:16 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

শেখ মোহাম্মদ আলী, শরণখোলা : বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ায় চারদিন যাবৎ মাছধরা বন্ধ রেখে দুবলারচরে হাজার হাজার জেলে অলস সময় পার করছেন। আর্থিক লোকসানের শংকায় জেলে মহাজন ও আড়ৎদাররা। ঘূর্ণীঝড় মিগজাউমের প্রভাবে সাগরে এমন অবস্থা বলে জেলেরা জানিয়েছেন।
দুবলার আলোরকোল থেকে রামপাল জেলে সমিতির সভাপতি মোতাসিন ফরাজী শুক্রবার দুপুরে মোবাইল ফোনে বলেন, ঘূর্ণীঝড় মিগজাউমের প্রভাবে বঙ্গোপসাগরে গত চারদিন ধরে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। সুর্যের দেখা নেই। আকাশ ভারী মেঘাচ্ছন্ন হয়ে আছে। মাঝে মাঝে গুড়ি গুড়ি বৃষ্টির সাথে দমকা হাওয়া বইছে। দুবলারচরের কয়েক হাজার জেলে মাছধরা বন্ধ রেখে আলোরকোলসহ সুন্দরবনের বিভিন্ন খালে ট্রলার নৌকায় অলস সময় পার করছেন বলে মোতাসিন ফরাজী জানিয়েছেন।
দুবলা ফিসারমেন গ্রুপের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মৎস্য ব্যবসায়ী শাহানুর রহমান শামিম বলেন, দুবলার শেলারচর, নারিকেলবাড়[ীয়া, মাঝেরকেল্লা ও আলোরকোলে অবস্থানরত কয়েক হাজার শুটঁকি জেলে বৈরী আবহাওয়ায় সাগরে যেতে পারছেনা। মাছধরা বন্ধ থাকায় জেলে মহাজন ও আড়ৎদাররা আর্থিক লোকসানের সম্মূখীন হয়েছেন। এবারের শুটঁকি মৌশুমের শুরু থেকে ক্রমাগত জেলেরা সাগরে দূর্যোগের কবলে পড়েছেন ফলে লাখ লাখ টাকা বিনিয়োগ করে মহাজন আড়ৎদাররা দুশ্চিন্তায় আছেন বলে শাহানুর রহমান শামিম জানান।
দুবলার মাঝেরকেল্লার জেলে ইউনুস ফকির, আলাল মিয়া, নারিকেলবাড়ীয়ার জেলে বেলাল হোসেন, চান মিয়া ও শেলারচরের জেলে ছগির হোসেন এবং আবুল কালাম বলেন, বর্তমানে দুবলারচরে দশ হাজারেরও বেশি জেলে অবস্থান করছেন। এদের প্রায় সকল জেলে মহাজনদের কাছ থেকে দাদন ( অগ্রিম টাকা) নিয়ে সাগরে মাছ ধরতে এসেছে। মাছ ধরে মহাজনের দেনা শোধ করার কথা। বার বার আবহাওয়া খারাপ হওয়ায় সাগরে মাছ ধরতে যেতে পারিনা। এভাবে আবহাওয়া খারাপ হলে আগামী দিনে কিভাবে আমরা মহাজনের দাদনের টাকা পরিশোধ করবো সেই চিন্তায় রাতে ঘুম আসেনা বলে জানালেন ঐ জেলেরা।
আলোরকোল অস্থায়ী ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার দিলীপ মজুমদার বলেন, আবহাওয়া খারাপ থাকায় জেলেরা নৌকা ট্রলার নিয়ে আলোরকোলসহ আশেপাশের খালের মধ্যে আশ্রয় নিয়ে অলস সময় কাটাচ্ছে। একই অবস্থা জানালেন, শেলারচর ফরেষ্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার সাইফুল বারী। তিনি বলেন, চারদিন ধরে সুর্যের মুখ দেখা যাচ্ছেনা। জেলেরা মাছ ধরতে না পেরে কষ্টে আছেন।
জেলেপল্লী দুবলা ফরেষ্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্ট রেঞ্জার মোঃ খলিলুর রহমান বলেন, এবারের শুঁটকি মৌসুমের শুরুটা ভালো যাচ্ছেনা। কয়েক দফা আবহাওয়া খারাপ হওয়ায় জেলেরা মাছ ধরতে পারছেনা। কয়েকদিন আগে বৃষ্টিতে কোটি কোটি টাকার মাছ ভিজে পচে গেছে। গত চারদিন যাবৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গুমোটভাব ধরে আছে। ঘূর্ণীঝড় মিগজাউমের কারণে এমনটা হচ্ছে বলে তিনি মনে করেন। এ সকল কারণে বর্তমানে বনবিভাগের শুটঁকি খাতের রাজস্ব ঘাটতির আশংকা থাকলেও আবহাওয়া আর খারাপ না হলে জেলেরা ক্ষতি পুষিয়ে উঠতে পারবে সে ক্ষেত্রে বনবিভাগের রাজস্ব লক্ষ্যমাত্রা পুরণ হবে বলে আশা প্রকাশ করেন ঐ ভারপ্রাপ্ত কর্মকর্তা।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 8, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নড়াইলে একসঙ্গে ৪ থানার ওসি বদলি
Next Article ফকিরহাটে বৃষ্টিতে শীত বাড়ছে, আকাশ মেঘাচ্ছন্ন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়

উচ্চশিক্ষা ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদারে সম্মত বাংলাদেশ-মালয়েশিয়া

By Tanvir 4 minutes ago
জাতীয়

সারা দেশে তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে

By Tanvir 10 minutes ago
সাতক্ষীরা

বনজবীদের কষ্টের কথা নিয়ে গন শুনানি হবে: জলবায়ু ,পরিবেশ ও ‌বনমন্ত্রী

By Correspondent 1 hour ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ, ফিরে যাচ্ছে শারজায়

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে ৫০

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

র‍্যাবের অভিযানে খুলনার শীর্ষ সন্ত্রাসী সুজন গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?