
জন্মভূমি রিপোর্ট : খুলনার বটিয়াঘাটা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসলাম হালদারের বিরুদ্ধে কলেজ শিক্ষকে হুমকী দেয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী বটিয়াঘাটা থানায় সাধারণ ডায়রি করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, উপজেলার বয়ারভাঙ্গা গ্রামের বাসিন্ধা কৈয়া শহীদ আবুল কাশেম কলেজের শিক্ষক, বয়ারভাঙ্গা বিশ্বম্ভর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি রমেশ মল্লিক গত ৪ জুন সন্ধ্যায় স্কুল গেটের সামনে বিভিন্ন প্যানা টানানোর বিষয়ে স্থানীয়দের সাথে মতবিনিময় করছিলেন। এ সময়ে গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসলাম হালদার, বয়ারভাঙ্গা গ্রামের সিদ্ধার্থ মল্লিক ও স্বর্ণব মল্লিক হাজির হয়ে স্থানীয়দের সামনে কলেজ শিক্ষক রমেশ মল্লিকের উপর চড়াও হয়। তাকে গালিগালাজ ও রাম দা দিয়ে হাত কেটে ফেলাসহ বিভিন্ন মামলায় জড়িয়ে হয়রানী করার হুমকি দেন। বিয়ষটি নিয়ে স্থানীয় এলাকাবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী শিক্ষক বটিয়াঘাটা থানায় ৫ জুন একটি জিডি করেন যার নম্বর ২১২। বিষয়টি সম্পর্কে জানার জন্য চেয়ারম্যান আসলাম হালদারের ফোনে একাধিকবার চেষ্টা করেও পাওয়া যায়নি।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত