বটিয়াঘাটা অফিস : জাতীয় মৎস্য সপ্তাহের দ্বিতীয় দিনে মৎস্য দপ্তর উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত, র্যালি ও আলোচনার সভার আয়োজন করে। কৃষি অফিসার আবু বক্কর সিদ্দিক’র সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম। যুব উন্নয়ন কর্মকর্তা আবু বক্কর মোল্লা'র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল। স্বাগত বক্তৃতা করেন সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুল মামুন । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হিসাব রক্ষণ অফিসার ইসমাইল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমদাদুল হক, পল্পী উন্নয়ন কর্মকর্তা নাসরিন সুলতানা, ইউআরসি ইন্সপেক্টর আশিক বিন আজাদ, সিনিয়র সাংবাদিক অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, উপকূলীয় ঝর্ণাধারার সভাপতি মহিদুল ইসলাম শাহিন, সাধারণ সম্পাদক ইমরান হোসেন সুমন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ভগবতী গোলদার, মৎস্য চাষি অলক মল্লিক, সাংবাদিক অজিত কুমার রায়, সহকারী মৎস্য কর্মকর্তা আমীর আলী, চাষী সীমা মহলদার, লাকী বাছাড়, তন্দ্রা মন্ডল প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম। সভায় ৩জন মৎস্য চাষিকে মৎস্য চাষে সফলতা ও অসামান্য অবদান রাখায় সম্মাননা স্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত