By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: বটিয়াঘাটায় তরমুজ চাষে ঝুঁকেছে কৃষক
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > Uncategorized > বটিয়াঘাটায় তরমুজ চাষে ঝুঁকেছে কৃষক
Uncategorized

বটিয়াঘাটায় তরমুজ চাষে ঝুঁকেছে কৃষক

Last updated: 2021/03/04 at 12:23 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE

শেখ আব্দুল হামিদ
আবহাওয়া অনুকূলে থাকায় খুলনার বটিয়াঘাটা উপজেলায় চলতি মৌসুমে প্রায় দু’হাজার হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে। যা গত বছরের তুলনায় তিনগুন। চাষীরা বোরো ধানের পরিবর্তে তরমুজ চাষে ঝুঁকে পড়েছে। ধানের চেয়ে তরমুজে প্রায় চারগুণ বেশী লাভ হওয়ায় নারী পুরুষ মিলে তরমুজ ক্ষেতে কাজ করছে। তবে বৃষ্টির অভাবে ক্ষেতে পানি দিতে সমস্যায় পড়েছে কৃষক।
গত বছর মাত্র ৭৮০ হেক্টর জমিতে চাষ হয়। চলতি বছর দু’হাজার হেক্টরে চাষ হয়েছে। স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শে বীজ রোপনের কাজ শেষ পর্যায়ে রয়েছে। সুরখালী ইউনিয়নের শাংকেমারী গ্রামের চাষী প্রিয়ব্রত রায় বলেন, তিনি গত বছর দশ বিঘা জমিতে চাষ করেন। ভালো লাভ হওয়ায় এ বছর ৩৫ বিঘায় চাষ করেছেন। কৃষি অফিসের পরামর্শে বীজ রোপন শেষ পর্যায়ে আছে। ফলন ভালো হলে উৎপাদিত তরমুজ প্রায় ৫০ লাখ টাকায় বিক্রি হবে। তিনি আক্ষেপ করে বলেন, সরকারি ভাবে গভির নলকূপের ব্যবস্থা না থাকায় পানির সেচ নিয়ে দুশ্চিন্তায় আছেন।
ভান্ডারকোট ইউনিয়নের গিনিরাবাদ বিলে প্রথম বারে তরমুজের চাষ হয়েছে। বিভিন্ন এলাকার কৃষক এ বিলে জমি ভাড়া নিয়ে চাষ করছেন। প্রতি বিঘা জমি তিন হাজার টাকায় তারা ভাড়া নিয়েছেন। তারা জানান, কোন প্রকার প্রাকৃতিক দুর্যোগ না হলে প্রতি বিঘার তরমুজ বিক্রি হবে এক লাখ থেকে দেড় লাখ টাকায়। একবিঘা জমি চাষে খরচ হবে ২৫ থেকে ৩০ হাজার টাকা। প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মাথায় নিয়্ইে চাষ করতে হয়। তারা জানান, গিনিরাবাদ এলাকায় আগে দেড় থেকে দু’শ ফুট গভিরে গেলেই ভূগর্ভস্থ পানি পাওয়া যেত। এবার আড়াইশ’ থেকে সাড়ে তিনশ’ফুট গভিরে যেতে হচ্ছে। তবে চাষের ক্ষেত্রে বটিয়াঘাটা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তার পরামর্শ অনেক উপকারে আসছে। তারা জমিতে এসেই চাষের খোঁজখবর নিয়ে পরামর্শ দিয়ে থাকেন। আশাকরা যাচ্ছে আগামীতে বটিয়াঘাটা উপজেলায় কৃষিতে বিপ্লব ঘটাবে।
উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা ইমানআলী জানান, তারা প্রতিদিন মাঠে ময়দানে যেয়ে কৃষকদের পরামর্শ দিয়ে থাকেন। যার ফলে কৃষকরা ভালো ফসল লাভ করছেন এবং উদ্বুদ্ধ হচ্ছেন।
বটিয়াঘাটা উজেলা কৃষি অফিসার রবিউল ইসলাম দৈনিক জন্মভূমিকে বলেন, তরমুজে বোরো ধানের চেয়ে বেশী লভ হওয়ায় চাষিরা সেদিকে ঝুঁকে পড়েছে। তাছাড়া বর্ষা কালেও প্রায় এক হাজার হেক্টর জমিতে তরমুজের চাষ হয়। কোন প্রকার প্রাকৃতিক দুর্যোগ না হলে এবছর বটিয়াঘাটায় তরমুজের বাম্পার ফলন আশা করা যাচ্ছে। বটিয়াঘাটা কৃষি দপ্তর সর্বদা চাষীদের পাশেই রয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 4, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সুন্দরবনের বাঘ-হরিণ যারা হত্যা করে তারা মানুষ না : সিটি মেয়র
Next Article ভারতকে হারাতে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের সমর্থনে অস্ট্রেলিয়া
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাবাগেরহাট

সুন্দরবনে জাহাঙ্গীর বাহিনীর ২ জন সক্রিয় সদস্য আটক ৩ জেলে উদ্ধার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 22 minutes ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুবি ছাত্রীকে পিষ্ট করে নিহতের ঘটনায় প্রাইভেটকার জব্দ, চালক আটক হয়নি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 30 minutes ago
খুলনামহানগর

খুলনায় বাসের ধাক্কায় নারী নিহত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 31 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

Uncategorized

সুন্দরবনে অপহৃত ২০ জেলের খোঁজ মেলেনি

By জন্মভূমি ডেস্ক 1 month ago
Uncategorized

লখপুরের ভবনা দাখিল মাদ্রাসার অভাবনীয় সাফল্য

By জন্মভূমি ডেস্ক 1 month ago
Uncategorizedজাতীয়

নিজ দলের কর্মীদের পুলিশে দিলেন নবনির্বাচিত এমপি

By জন্মভূমি ডেস্ক 2 months ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?