By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: বড় দল হয়ে উঠছে বাংলাদেশ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > বড় দল হয়ে উঠছে বাংলাদেশ
খেলাধূলা

বড় দল হয়ে উঠছে বাংলাদেশ

Last updated: 2021/04/27 at 12:00 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক

টেস্ট ক্রিকেটে জিততে হলে একাদশে বোলারদের আধিপত্য যথেষ্ট থাকা প্রয়োজন। প্রতিপক্ষের ২০ উইকেট তুলে নিতে না পারলে ম্যাচ জেতা কঠিন হয়ে পড়ে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ডের মতো দেশগুলো পাঁচ বোলার নিয়েই তাদের একাদশ সাজায়। শ্রীলঙ্কার বিপক্ষে ক্যান্ডি টেস্টে বাংলাদেশ দলও বিশেষজ্ঞ পাঁচ বোলার নিয়ে নেমেছিল। ব্যাটিং-বান্ধব উইকেটে যা দলে ইতিবাচক প্রভাব ফেলেছে।

অধিনায়ক মুমিনুল হক জানিয়েছেন, বেশি বোলার নিয়ে খেলায় ঝুঁকি থাকলেও সেটি কাজে দিয়েছে। বিশ্বের বড় দলগুলো যেভাবে ছয় ব্যাটসম্যান ও পাঁচ বোলার নিয়ে দল সাজায়, সেভাবেই ক্যান্ডি টেস্টে একাদশ গড়েছিল বাংলাদেশ। মুমিনুল মনে করেন, এই ধারা ধরে রাখা প্রয়োজন। বাংলাদেশ অধিনায়ক যখন দল গঠনে এরকম কম্বিনেশন চাইছেন, তাহলে বলাই যায় অন্তত দল গঠনে ‘বড় দল’ হয়ে উঠছে বাংলাদেশ।

মুমিনুলের বক্তব্য, আমার মনে হয় সুবিধা হয়েছে (পাঁচ বোলার নিয়ে খেলায়)। আবার হালকা একটু ঝুঁকি ছিল কারণ আমরা কোনও সময় ছয়টা ব্যাটসম্যান নিয়ে খেলি না। পাঁচটা বোলার নিয়ে খেলায় কিছুটা লাভ হয়েছে। টেস্টে আসলে এটাই করা উচিত, বড় দলগুলো সবসময় এটাই করে।

মুমিনুল মনে করেন, টেস্ট ক্রিকেটকে সামনে এগিয়ে নিয়ে যেতে হলে নিয়মিত একাদশে পাঁচ বোলার খেলাতে হবে, শ্রীলঙ্কার কন্ডিশনে পাঁচটা বোলার প্রয়োজন হতো। টেস্ট ক্রিকেট যদি সামনের দিকে এগিয়ে নিতে হয়, তাহলে মাঝেমধ্যে পাঁচটা বোলার, ছয়টা ব্যাটসম্যান নিয়ে খেলা উচিত। আর ছয়টা ব্যাটসম্যান নিয়ে খেললে, ব্যাটসম্যানদের বাড়তি দায়িত্ব নিয়ে খেলতে হয়। সবচেয়ে বড় কথা প্রতিপক্ষের ২০ উইকেট নিতে গেলে পাঁচ বোলারের বিকল্প নেই।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 27, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article শেরে বাংলা একে ফজলুল হকের ৫৯তম মৃত্যুবার্ষিকী আজ
Next Article করোনার ভয়ে আইপিএল ছাড়ছেন ক্রিকেটাররা, তবুও চলবে?
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
শর্ট নিউজ

খুলনায় ২৪ ঘণ্টায় হামের উপ সর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
শর্ট নিউজ

আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাব িককে উদ্ধার পাকিস্তানের নৌবাহিনীর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খেলাধূলা

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে ওয়ার্নার গ্রেপ্তার

By Janmobhumi Desk 3 days ago
খেলাধূলা

গোলরক্ষকের ভুলে এশিয়া কাপ মিশন শেষ বাংলাদেশের

By Janmobhumi Desk 3 days ago
খেলাধূলা

আসিফ নজরুলকে নিয়ে বোমা ফাটাল বিসিবি

By Nayon Islam 6 days ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?