By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: বড় পতন থেকে রক্ষা পেলো পুঁজিবাজার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > অর্থনীতি > বড় পতন থেকে রক্ষা পেলো পুঁজিবাজার
অর্থনীতিজাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বড় পতন থেকে রক্ষা পেলো পুঁজিবাজার

Last updated: 2023/09/12 at 1:36 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : বিমা খাতের চমকে বড় দরপতন থেকে রক্ষা পেয়েছে দেশের পুঁজিবাজার। ফলে দিনভর সূচক ওঠানামা শেষে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (১১ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ১ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৫ পয়েন্ট। সূচকের পাশাপাশি কমেছে লেনদেনও।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এদিন বিমা খাতের ৫৭টি কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ৩১টির, কমেছে ১৯টির আর অপরিবর্তিত রয়েছে সাত কোম্পানির শেয়ারর দাম। বিমা খাতের পাশাপাশি খাদ্য ও আনুষঙ্গিক খাতের শেয়ারের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে বড় দরপতন থেকে রক্ষা পেয়েছে পুঁজিবাজার।

ডিএসইর দেওয়া তথ্য মতে, সোমবার বাজারে লেনদেন হওয়া ৩০০টি কোম্পানির মধ্যে ৬৭টির শেয়ারের দাম কমেছে। বিপরীতে বেড়েছে ৮১টি কোম্পানির শেয়ারের দাম। আর অপরিবর্তিত রয়েছে ১৫২টি কোম্পানির শেয়ারের দাম।

তাতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১ দশমিক ৮৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২৮৩ পয়েন্টে। ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস শরীয়াহ সূচক ১ দশমিক ৮৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৬১ পয়েন্টে। ডিএস-৩০ সূচক দশমিক ৫৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১২৮ পয়েন্টে।

এদিন ৩০০টি কোম্পানির ৯ কোটি ৩৪ লাখ ৮২ হাজার ৬৮৫টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যা টাকার অঙ্কে ৪৪৬ কোটি ২ লাখ ১১ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৫৩৫ কোটি ৯৮ লাখ ১০ হাজার টাকা। তার আগের দিন লেনদেন হয়েছিল ৭০০ কোটি ৭৮ লাখ ৫১ হাজার টাকা। অর্থাৎ ক্রমাগতভাবে লেনদেন কমছে।

আরেক পুঁজিবাজার সিএসই প্রধান সূচক ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৯০ পয়েন্টে। সিএসইতে ১৫৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৪৩টির, কমেছে ৫৪টির ও অপরিবর্তিত রয়েছে ৫৭টির দাম।

দিন শেষে সিএসইতে ৭ কোটি ৮৮ লাখ ৯৬ হাজার ৬২১ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের লেনদেন হয়েছিল ১২ কোটি ৫৪ লাখ ৪৯ হাজার ৪৪৪ টাকার শেয়ার।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 12, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাজার বিরুদ্ধে আমান উল্লাহ আমানের আপিল দায়ের
Next Article জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এক বিলিয়ন ডলার পাবে বাংলাদেশ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বরিশাল

দশমিনায় ফুলে ফুলে রঙিন বসন্তের পলাশ ও শিমুল গাছ

By জন্মভূমি ডেস্ক 2 minutes ago
যশোর

দুই সন্তান নিয়ে পথে পথে অন্তঃসত্ত্বা বর্ষা, নেশা-পরকীয়ায় ভেঙেছে সংসার

By জন্মভূমি ডেস্ক 4 minutes ago
আন্তর্জাতিক

ইসরায়েলের বিমান ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মধ্যপ্রাচ্যে সংঘাতের বিস্তৃতি : বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম ঊর্ধ্বমুখী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

একদিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

গলাকাটা অবস্থায় উদ্ধার শিশু ইরার মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?