By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: বদলে যাচ্ছে ইন্ডিয়া’র নাম!
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > বদলে যাচ্ছে ইন্ডিয়া’র নাম!
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

বদলে যাচ্ছে ইন্ডিয়া’র নাম!

Last updated: 2023/09/06 at 1:29 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ভারতের আসন্ন লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকার দেশটির ‘ইন্ডিয়া’ নাম পরিবর্তন করে ‘ভারত’ করতে চলেছে বলে ইতিপূর্বেই গুঞ্জন চলছিল। এই আবহে এবার জি-২০ সম্মেলন উপলক্ষে রাষ্ট্রপতির পক্ষ থেকে কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে যে নৈশ্যভোজের আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে তাতে ইংরেজিতে ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া’র পরিবর্তে ‘প্রেসিডেন্ট অফ ভারত’ লেখা হয়েছে। এই নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক।

বিরোধী দলগুলোর অভিযোগ, কেন্দ্রের সরকার সংবিধান অমান্য করে দেশের নামও পরিবর্তন করে দিচ্ছে। ২০২৪-এর লোকসভা ভোটের আগে বিজেপি সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করতেই বিরোধী দলগুলো এক ছাতার নিছে এসেছে। বিজেপি বিরোধী জোটের নাম ইন্ডিয়া। জোটের এই নামকরণের পর কম হয়নি রাজনৈতিক তর্ক-বিতর্ক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এ নিয়ে সরব হতে দেখা গেছে। রাজনৈতিক মহলের মতে, লোকসভা ভোটে ইন্ডিয়া জোট মোদি সরকারকে চ্যালেঞ্জের মুখে ফেলতে চলেছে বলে বিশ্বাস বিরোধীদের। বিরোধীদের পাল্টা চাপে রাখতে তড়িঘড়ি ইন্ডিয়ার পরিবর্তে ভারত নামকরণের সিদ্ধান্ত নিয়েছে হিন্দুবাদীরা। সেই ইঙ্গিত মিলল রাষ্ট্রপতির কার্যালয় থেকে জারি করা জি ২০ সম্মেলনে নৈশ্যভোজের আমন্ত্রণপত্রে। এই আমন্ত্রণপত্র ঘিরে ইতিমধ্যেই তোলপাড় শুরু হয়েছে ভারতীয় রাজনীতিতে।

এই পদক্ষেপের প্রতিক্রিয়া জানিয়েছেন প্রবীণ কংগ্রেস নেতা জয়রাম রমেশ। এক্স-বার্তায় তিনি লিখেছেন, এনডিএ সরকারের পদক্ষেপ নিন্দাজনক। তিনি লেখেন, খবর আসলেই সত্য। ৯ সেপ্টেম্বর আয়োজিত জি ২০ সম্মেলনের নৈশভোজের আমন্ত্রণপত্র পাঠিয়েছে রাষ্ট্রপতি ভবন। তাতে ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া’র পরিবর্তে ‘প্রেসিডেন্ট অফ ভারত’ লেখা হয়েছে।

দেশের নাম হিসেবে শুধু ‘ভারত’ ব্যবহারের পক্ষে বিজেপি। তাদের দাবি, ‘ইন্ডিয়া’ শব্দটি বিদেশী। ঔপনিবেশিক শাসনের অবসান ঘটলেও রয়ে গেছে এই নাম। এবার দেশের নামের মধ্যেও নিজস্বতা, সংস্কৃতি, ঐতিহ্যের ছোঁয়া ধরে রাখতে বিজেপি সাংসদ হরনাথ সিং যাদব দেশের নাম পাকাপাকি ভাবে ‘ভারত’ করার প্রস্তাব দেন। পার্লামেন্টের বিশেষ অধিবেশন ডাকার সঙ্গে সঙ্গে ভারতের সংবিধান থেকে ‘ইন্ডিয়া’ শব্দটি বাদ দেওয়ার দাবি আরও জোরদার হয়েছে।

কয়েক দিন আগে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবতও এই সুরে কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, দেশে সব সরকারি কাজে ‘ইন্ডিয়া’ শব্দটির ব্যবহার বন্ধ হওয়া দরকার। তার বদলে ব্যবহার করা উচিত ‘ভারত’। তাঁকে সমর্থন জানিয়ে বিজেপির রাজ্যসভার সদস্য হরনাথ সিং যাদব বলেছিলেন, ‘ইন্ডিয়া’ নাম বাদ দেওয়ার জন্য সংবিধান সংশোধন করা দরকার। ইন্ডিয়া শব্দটি ব্রিটিশদের আমদানি করা। ওটা এক ধরনের গালি। ‘ভারত’ শব্দের মধ্যে রয়েছে দেশের ঐতিহ্য ও সংস্কৃতির বিচ্ছুরণ।

এমন পরিস্থিতিতে ১৮ থেকে ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য সংসদের বিশেষ অধিবেশনে এই প্রস্তাব সংক্রান্ত বিল আনার দাবি জানাচ্ছেন বিজেপি নেতারা। তবে শোনা যাচ্ছে, সরকার বিশেষ সংসদ অধিবেশন চলাকালীন সংবিধান থেকে ‘ইন্ডিয়া’ শব্দটা অপসারণের বিল পেশ করতে পারে। সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশি জানিয়েছেন, অমৃতকালে সংসদে ফলপ্রসূ আলোচনা ও বিতর্ক চায় সরকার। পাঁচ দিনের এই বিশেষ অধিবেশনে, ‘এক দেশ, এক নির্বাচন’, ‘অভিন্ন দেওয়ানি বিধি’, ‘মহিলা সংরক্ষণ’ সংক্রান্ত বিল পেশ করা হতে পারে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

সিনিয়র করেস্পন্ডেন্ট September 6, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাইবার নিরাপত্তা আইন: ৮টি ধারায় অপরাধের সংজ্ঞা ও প্রয়োগ স্পষ্ট করার সুপারিশ বিএফইউজের
Next Article ইউরোপে বেড়েছে আশ্রয় প্রার্থীদের আবেদন, তালিকার ছয়ে বাংলাদেশিরা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বরিশাল

দশমিনায় ফুলে ফুলে রঙিন বসন্তেরপলাশ ও শিমুল গাছ

By জন্মভূমি ডেস্ক 35 minutes ago
সাতক্ষীরা

রমজানের রোজা ফরজ হওয়ার ইতিহাস

By জন্মভূমি ডেস্ক 41 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরার মিঠাপানির শুঁটকি রপ্তানি হচ্ছে ভারতে

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরার মিঠাপানির শুঁটকি রপ্তানি হচ্ছে ভারতে

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আফগানিস্তানে পাকিস্তানের ‘অপারেশন গজব লিল-হক’, নিহত ২৭৪

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইরানে হামলার প্রস্তুতি, ইসরায়েল উপকূলে বিশ্বের বৃহত্তম রণতরী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?