By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: বন্দরে রফতানিমুখী শিল্পের ভ্যাট না কাটার নির্দেশ এনবিআরের
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > অর্থনীতি > বন্দরে রফতানিমুখী শিল্পের ভ্যাট না কাটার নির্দেশ এনবিআরের
অর্থনীতিশীর্ষ খবর/ তাজা খবর

বন্দরে রফতানিমুখী শিল্পের ভ্যাট না কাটার নির্দেশ এনবিআরের

Last updated: 2024/01/10 at 7:49 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : শতভাগ রফতানিকারক, প্রচ্ছন্ন রফতানিকারক ও রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) অবস্থিত প্রতিষ্ঠানের বন্দর সেবার বিপরীতে মূল্য সংযোজন কর (মূসক) কাটা যাবে না। রফতানিমুখী তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠান থেকে বন্দর সেবায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ভ্যাট আদায় শুরু করলে জটিলতা তৈরি হয়। এ জটিলতা নিরসনে গত ৩ জানুয়ারি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মূসক আইন ও বিধি বিভাগ থেকে ওই নির্দেশনা জারি করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১০ জানুয়ারি) এনবিআরের সূত্রে এসব তথ্য জানা গেছে।
এনবিআরের এক চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ রফতানিমুখী তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠান থেকে বন্দর সেবার বিপরীতে মূসক আদায় করছে। রফতানি বাণিজ্যের সক্ষমতা বজায় রাখার জন্য পোশাক শিল্পের ক্ষেত্রে বন্দর সেবার বিপরীতে মুসক আদায় থেকে বিরত থাকার জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়ার জন্য অনুরোধ করা হলা।
চিঠিতে ব্যাখ্যা দিয়ে বলা হয়েছে, এনবিআর থেকে ২০১৯ সালের ১৩ জুন তারিখে প্রকাশিত এস.আর.ও (নং-১৮৬-আইন/২০১৯/৪৩-মূসক) অনুযায়ী ‘বন্দর’ অর্থ এমন কোনো উন্মুক্ত বা অন্যবিধ স্থান যেখানে আমদানিকৃত বা রফতানিযোগ্য যে কোনো পণ্যের বিনিময়ে বা অন্য কোনোভাবে মজুদ বা সংরক্ষণের ব্যবস্থা করা হয়। যেকোনো পণ্য মজুদ বা সংরক্ষণের সহায়ক প্রত্যক্ষ ও পরোক্ষ সকল প্রস্তুতিমূলক কর্মকাণ্ডসহ মজুদকৃত অথবা সংরক্ষিত কোনো পণ্যের নিরাপত্তা স্ক্যানিং সেবাসহ পণ্য চালানের নিষ্পত্তি বিষয়ক সকল কর্মকাণ্ড এবং এ সংক্রান্ত আইসিডি এবং সিএফএস সেবার অন্তর্ভুক্ত হবে।
অন্যদিকে ২০১৯ সালের ১৯ জুন প্রকাশিত এস.আর.ও (নং-১৮৮-আইন/২০১৯/৪৫-মূসক) অনুযায়ী মূসক নিবন্ধিত শতভাগ রফতানিকারক, শতভাগ প্রচ্ছন্ন রফতানিকারক ও রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) অবস্থিত প্রতিষ্ঠানের ক্ষেত্রে- রফতানি পণ্য উৎপাদনে ব্যবহৃত উপকরণ আমদানি ও তৈরি পণ্য উৎপাদনপূর্বক রফতানি উভয় পর্যায়ে বন্দর সেবাকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
এ কারণে সরকারি আদেশ অনুযায়ী মূসক নিবন্ধিত শতভাগ রফতানিকারক, শতভাগ প্রচ্ছন্ন রফতানিকারক ও রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) অবস্থিত প্রতিষ্ঠানের ক্ষেত্রে রফতানি পণ্য উৎপাদনে ব্যবহৃত উপকরণ আমদানি ও তৈরি পণ্য উৎপাদনপূর্বক রফতানি উভয় পর্যায়ে বন্দর সেবা অব্যাহতিপ্রাপ্ত। বিষয়টি নির্দেশক্রমে অবহিত করা হলো।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 10, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যুক্তরাজ্যে পোশাক আমদানি কমেছে ৮.৬৭%
Next Article আকুর দায় সমন্বয়ের পর ফের কমল রিজার্ভ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ

By Correspondent 7 hours ago
খুলনামহানগর

খুলনায় রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নাগরিক সমাজের মানববন্ধন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
জেলার খবরযশোর

দুটি নিষিদ্ধ চরমপন্থী দলের অভ্যন্তরীণ কোন্দলে খুন বরফকল ব্যবসায়ী রানা প্রতাপ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

‘রাতে কিশোররা রাস্তায় অযাচিত ঘোরাঘুরি করলে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ’

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

বঙ্গোপসাগরে কেন ঘন ঘন ঘূর্ণিঝড়

By জন্মভূমি ডেস্ক 20 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু পরিবর্তনের প্রভাব : চার কোটি মানুষের বাস্তুচ্যুত হওয়ার শঙ্কা

By জন্মভূমি ডেস্ক 20 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?