By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: বন্যা উপদ্রুত এলাকায় পর্যাপ্ত ত্রাণ সরবরাহ ও পানি নিস্কাশনের দাবিতে মানববন্ধন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > বন্যা উপদ্রুত এলাকায় পর্যাপ্ত ত্রাণ সরবরাহ ও পানি নিস্কাশনের দাবিতে মানববন্ধন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

বন্যা উপদ্রুত এলাকায় পর্যাপ্ত ত্রাণ সরবরাহ ও পানি নিস্কাশনের দাবিতে মানববন্ধন

Last updated: 2024/09/30 at 3:50 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

তালা প্রতিনিধি : তালা উপজেলায় অতি বৃষ্টি জনিত জলাবদ্ধতা ও বন্যা উপদ্রুত এলাকায় পর্যাপ্ত ত্রাণ সরবরাহ এবং জরুরীভাবে পানি নিস্কাশনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। যুব পানি কমিটি ও ভুক্তভোগি এলাকাবাসীর আয়োজনে সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের তালা উপজেলার সুভাষিনী বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে শত শত লোক অংশগ্রহণ করে। পরে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। শিক্ষক মোঃ মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, বিএনপিনেতা অধ্যাপক মোশারফ হোসেন, জামায়াত নেতা মোঃ আব্দুল হালিম, ভুক্তভোগি এলাকাবাসী সরদার আবুল হোসেন, জাহাঙ্গীর আলম, উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, পানি কমিটির নেতা শেখ সেলিম আকতার স্বপন, যুব পানি কমিটি নেতা মোঃ তোহা মোড়ল, মনিরা খাতুন, হৃদয় হোসেন মোঃ হাবিবুর রহমান প্রমুখ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়- সাম্প্রতিক জলাবদ্ধতা জনিত বন্যায় সাতক্ষীরা জেলার তালা উপজেলার সব কয়টি অর্থাৎ ১২ টি ইউনিয়নের ১৪৫ টি গ্রামের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে, ভেসে গেছে মৎস্য খামার, আমন ধান ও সবজি ক্ষেত। রাস্তাঘাট ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত হয়েছে। দেখা দিয়েছে পানি বাহিত রোগব্যাধির প্রাদুর্ভাব। দরিদ্র অসহায় অনেক পরিবার ইতিমধ্যে বাড়িঘর ছেড়ে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে। এলাকায় মানুষ ও গবাদি পশুর চরম খাদ্য সংকট ও কর্ম সংস্থানের অভাব। সীমাহীন অবর্ণনীয় দুঃখ কষ্টের মধ্য দিয়ে মানবেতর জীবন-যাপন করছে অসহায় দরিদ্র শ্রেণীর মানুষ, শিশু, প্রতিবন্ধী ও বৃদ্ধ জনগোষ্ঠি। এই মূহূর্তে প্রয়োজন জরুরীভাবে খাদ্য সরবরাহ এবং পানি নিস্কাশনের ব্যবস্থা করা। বর্তমানে এলাকার বিদ্যমান যে পরিস্থিতি তাতে পানি নিস্কাশনের কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা না হলে জলাবদ্ধতার স্থায়িত্ব দীর্ঘতর হবে এবং মানুষের পক্ষে বসবাস করা,শীত মৌসুমে বোরো ও সবজি উৎপাদন করা কঠিন হয়ে পড়বে। এক্ষণে ভুক্তভোগি জনগণের দাবী অসহায় মানুষদের জন্য পর্যাপ্ত খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদান এবং জরুরীভাবে পানি নিস্কাশনের ব্যবস্থা করা। এছাড়া তারা পানি নিস্কাশনের জন্য সুনির্দিষ্ট কিছু লিখিত প্রস্তাব করে। প্রস্তাবনা সমূহের মধ্যে কপোতাক্ষের গোপালপুর স্লুইসগেটের আগে-পিছে এবং স্লুইসগেটের অভ্যন্তরের পলি অপসারণ, তালা মেলাখোলা বাজার থেকে জাতপুরের দইসারা বিল পর্যন্ত স্বনির্ভর খাল সংস্কার, শাহাপুর ও শিবপুর-মাঝিয়াড়া শীষেখাল সংস্কার ও নদীতীরে পাইপ স্থাপন, তেঁতুলিয়া ইউনিয়নের শুভাষিণী বাজারের স্বনির্ভর খাল সংস্কার করে গোপালপুর খালের সাথে সংযোগ প্রদান, জাতপুর দইসারা বিল থেকে শালতা নদীর চাড়িভাঙা স্লুইসগেট পর্যন্ত খাল সংস্কার, ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা ইউনিয়ন পরিষদের পাশে শীতলাখালী খাল সংস্কার, খলিলনগর ইউনিয়নের বাটুলতলা স্লুইস গেটের আগে-পিছে পলি অপসারণ ও গেটের যান্ত্রিক ত্রুটি দূর করা, খেশরা ইউনিয়নের শালিখা ১৫ ভেন্ট স্লুইসগেট এবং এর নিম্নে শালিখা ব্রিজ পর্যন্ত কপোতাক্ষ নদীতে প্রায় ১০০০ ফুট দৈর্ঘের পলি অপসারণ করা এবং খরিয়াহাটী ১ ভেন্ট স্লুইসগেট থেকে পলি অপসারণ করা। বিনেরপোতার ভেঙে যাওয়া বাঁধ দ্রুত বেঁধে দেওয়া এবং বেতনা নদরি অপসারিত ক্রস বাঁধগুলো নদীর তলদেশের সমান করে লেভেলিং করা ইত্যাদি উল্লেখযোগ্য।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 30, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article তালায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত
Next Article তালায় প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌মাছের ঘেরের বেড়িবাঁধে সবজি চাষে বৈপ্লবিক পরিবর্তন এসেছে

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
অর্থনীতি

লোকসানে ১৭ ব্যাংক, অর্ধেকে নেমেছে সিএসআর

By Janmobhumi Desk 12 hours ago
অর্থনীতি

নগদ লেনদেনে নির্ভরতা কমাতে কার্ড লেনদেনে প্রণোদনা চান ব্যবসায়ীরা

By Janmobhumi Desk 12 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌মাছের ঘেরের বেড়িবাঁধে সবজি চাষে বৈপ্লবিক পরিবর্তন এসেছে

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

By Janmobhumi Desk 12 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৪ ঘণ্টায় হামে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ৯৭৪ : স্বাস্থ্য অধিদপ্তর

By Janmobhumi Desk 12 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?