By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: বরগুনার বামনায় ভুল চিকিৎসায় প্রসূতি ও নবজাতকের মৃত্যু
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > বরগুনার বামনায় ভুল চিকিৎসায় প্রসূতি ও নবজাতকের মৃত্যু
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বরগুনার বামনায় ভুল চিকিৎসায় প্রসূতি ও নবজাতকের মৃত্যু

Last updated: 2024/01/16 at 4:21 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

বামনা(বরগুনা)প্রতিনিধিঃ বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা কলেজ রোডে অবস্থিত সুন্দরবন হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে সোমবার (১৫ জানুয়ারি) রাত পোনে ১১টায় হাতুরে ডাক্তার দিয়ে সিজারিয়ান অপারেশনের সময় প্রসূতি মোসাঃ মেঘলা আক্তার(১৯) এবং নবজাতকের মৃত্যু হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বামনা থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন। নির্বাহী ম্যাজিস্ট্রেট সুন্দরবন হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে তালা লাগিয়ে দিয়েছেন।
ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা যায় যে, বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মাদ মিজানুর রহমান এবং ইউপি সদস্য মোঃ রেজাউল ইসলামের মালিকানাধীন উপজেলার ডৌয়াতলা কলেজ রোডে অবস্থিত সুন্দরবন হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে সোমবার বিকালে উপজেলার উত্তর রামনা গ্রামের মোঃ রফিকুল ইসলাম(তারেক) এর স্ত্রী প্রসূতি মোসাঃ মেঘলা আক্তারকে ভর্তি করানো হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় সুন্দরবন হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সবুজ কুমার দাস, পরিচালক মোঃ রেজাউল ইসলামসহ ৫/৬ জনে মিলে প্রসূতি মোসাঃ মেঘলা আক্তারের সিজারিয়ান অপারেশন শুরু করেন। রাত পোনে ১১টায় সুন্দরবন হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অপারেশন থিরিটারে সিজারিয়ান অপারেশনের সময় প্রসূতি মোসাঃ মেঘলা আক্তার এবং নবজাতকের মৃত্যু হয়েছে। এর পর সুন্দরবন হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিকরা, ডাক্তার, নার্সসহ সকল স্টাফরা পালিয়ে যায়।
মঙ্গলবার সকাল ৯টায় বামনা থানা অফিসার ইনচার্জ তুষার কুমার মন্ডল এর নেতৃত্বে প্রসূতি মোসাঃ মেঘলা আক্তারের বাবার বাড়ী উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের গুদিঘাটা গ্রাম থেকে প্রসূতি মোসাঃ মেঘলা আক্তার ও নবজাতকের লাশ উদ্ধার করে বরগুনা মর্গে পাঠায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত বামনা থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।
মঙ্গলবার দুপুর ১২টায় বামনা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তারেক হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান এবং বামনা থানা অফিসার ইনচার্জ তুষার কুমার মন্ডল সুন্দরবন হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে তালা লাগিয়ে দেন।
বামনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান জানান যে, বামনা উপজেলার ডৌয়াতলা কলেজ রোডে অবস্থিত সুন্দরবন হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার জন্য বৈধ কোন কাগজপত্র নেই। সুন্দরবন হসপিটাল কর্তৃপক্ষের ভুল চিকিৎসার কারণে প্রসূতি মোসাঃ মেঘলা আক্তার ও নবজাতকের মৃত্যু হয়েছে। তাই আমরা সুন্দরবন হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে তালা লাগিয়ে দিয়েছি।
সুন্দরবন হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান এবং বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মাদ মিজানুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার কল দিয়েও পাওয়া যায়নি। অপর দিকে সুন্দরবন হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে মালিক পক্ষ, ডাক্তার, নার্সসহ কোন স্টাফ পাওয়া যায়নি।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 16, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ভোটার স্থানান্তর কার্যক্রম শুরু করল ইসি
Next Article ডুমুরিয়ায় সমলয় পদ্ধতিতে ধান চাষ শুরু
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

রমজানে ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন খাদ্য দেবে সরকার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 47 minutes ago
আন্তর্জাতিক

সিরিয়া থেকে সব সেনা প্রত্যাহার করে নিচ্ছে যুক্তরাষ্ট্র

By সিনিয়র করেস্পন্ডেন্ট 50 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আজ থেকে নতুন সময়সূচিতে চলবে অফিস-আদালত ও ব্যাংক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আজ থেকে নতুন সময়সূচিতে চলবে অফিস-আদালত ও ব্যাংক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনে লবণাক্ততা বাড়ছে, হুমকির মুখে জীববৈচিত্র

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
জাতীয়

অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 14 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?