By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: বরিশালে জিএম কাদেরের নির্বাচনী প্রচারণা, তদন্তের নির্দেশ ইসির
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > বরিশালে জিএম কাদেরের নির্বাচনী প্রচারণা, তদন্তের নির্দেশ ইসির
জাতীয়রাজনীতিশীর্ষ খবর/ তাজা খবর

বরিশালে জিএম কাদেরের নির্বাচনী প্রচারণা, তদন্তের নির্দেশ ইসির

Last updated: 2023/05/13 at 1:47 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : প্রচারণা নিষিদ্ধের সময়ে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীকে সঙ্গে নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদ উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরের নির্বাচনী প্রচারণা ও নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ঘটনাটি তদন্ত করে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার, জেলা প্রশাসক ও বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী পরিচালক আশাদুল হকের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থীকে সঙ্গে নিয়ে প্রতীক বরাদ্দের আগেই দলটির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের ১১ মে  সিটি করপোরেশন এলাকায় শোভাযাত্রা, শোডাউন, মিছিল, সভা, নির্বাচনী প্রচারণা ও নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করেছেন। যা বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হয়েছে।

সিটি করপোরেশন নির্বাচনের আচরণবিধি অনুযায়ী, প্রতীক বরাদ্দের আগেই কোনও প্রার্থী বা তার পক্ষে কোনও রাজনৈতিক দল, অন্য কোনও ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠানের নির্বাচনী এলাকায় শোভাযাত্রা, শোডাউন, মিছিল, সভা, নির্বাচনী প্রচারণা ও নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ নিষিদ্ধ। প্রকাশিত সংবাদের বিষয়ে সরেজমিন তদন্ত করে ২৪ ঘণ্টার মধ্যে (১৩ মে) প্রতিবেদন পাঠানোর জন্য বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার, জেলা প্রশাসক, বরিশাল ও জেলা ম্যাজিস্ট্রেট এবং পুলিশ কমিশনারকে কমিশন নির্দেশ প্রদান করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 13, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মারা গেলেন কাজী নজরুল ইসলামের পুত্রবধূ প্রধানমন্ত্রীর শোক
Next Article ২১ জাহাজ ও হেলিকপ্টার নিয়ে প্রস্তুত নৌবাহিনী
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

১৪ বছর পর অনুষ্ঠিত হচ্ছে খুলনা চেম্বারের নির্বাচন, চলছে বানচালের চেষ্টা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়

রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চান দোকান মালিকরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

রোনানের গোলে ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চান দোকান মালিকরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

রোনানের গোলে ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে দেশে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?