By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: বরিশাল বিসিক নগরীর কাশবনে প্রেম প্রেয়সীর আনাগোনা: রাতে মাদকের হাট
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বরিশাল > বরিশাল বিসিক নগরীর কাশবনে প্রেম প্রেয়সীর আনাগোনা: রাতে মাদকের হাট
বরিশালশীর্ষ খবর/ তাজা খবর

বরিশাল বিসিক নগরীর কাশবনে প্রেম প্রেয়সীর আনাগোনা: রাতে মাদকের হাট

Last updated: 2024/10/23 at 4:00 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

এইচএম আখতারুজ্জামান, বরিশাল : বরিশালে বিসিক নগরীর কাশবনে স্কুল, কলেজ ফাকিঁ দিয়ে একশ্রেনীর প্রেম প্রেয়সী যুগলদের আনোগোনায় চলছে। অপরদিকে রাতের অন্ধকারে মাদকসেবী ও বিক্রেতাদের হাট বসে। স্থানীয় লোকজন মাদকসেবীদের ভয়ে আতংকিত হয়ে পড়েছে।
জানাযায়, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) বরিশালে ৩৫ একর জমিতে বালু ভরাট করে গড়ে তোলে বিসিক শিল্প নগরী। এ জমিতে ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য বিসিক কর্তৃপক্ষ প্লট করে বরাদ্ধ দেন। এখনো সেই প্লট সমুহে কার্যক্রম শুরু না হওয়ায় জম্ম নিয়েছে কাশফুল। এই কাশফুল দেখতে প্রতিদিন ভিড় করছে শতশত প্রেম প্রিয়সী কিশোর-কিশোরীরা। এমনকি বিসিকের পেছনের কাশফুল গুলো বড় হওয়ায় তরুন-তরুনীরা অনৈতিক কাজে লিপ্ত হন। এসময় তৎপেতে থাকা একশ্রেনীর যুবকরা ওই সব যুগলদের আটকিয়ে টাকা-পয়সা হাতে নিচ্ছেন। আবার মোবাইলে ধারনকৃত ছবি, ভিডিও ভাইরাল করার ভয় দেখিয়ে নানা ভাবে ব্ল্যাকমেইলিং করা হচ্ছে। সন্ধ্যা হলেই কাশবনের চিত্র ভিন্ন হয়ে যায়। সেখানে গভীর রাত পর্যন্ত চলে মাদক সেবীদের আড্ডা। স্থানীয় বাসিন্দা মো. জাহিদুল হাসান জানান, এই কাশবনের কারনে বিসিক শিল্প নগরীর বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবসায়ীরা চোর-ডাকাত ও বহিরাগতদের আতংকে দিন কাটচ্ছে। এখানে যততত্র লোকজনের আনাগোনা চলে, কোন বাধাঁ নিষেধ নেই। তাই দিনে চলে তরুন-তরুনীদের অনৈতকি কার্যক্রম, আর রাতে মাদকের একটা অভয়ারণ্য তৈরী হয়েছে। বিসিকে ঘুরতে আসা জনৈক সোহাগ জানান, পারিবার নিয়ে কাশবনে ঘুরতে এসে বিব্রতকর হয়ে পড়েছি। স্কুল, কলেজ ফাকিঁ দিয়ে একশ্রেনীর তরুন-তরুনীর অশ্লীল কার্যক্রম চোখে পড়ার মতো।
বিসিক মালিক শিল্প সমিতির সভাপতি মো. আলমগীর হোসেন আলম জানান, কাশবনের ঘাস অপসারণ করা জরুরী। নয়তো যে কোন সময় একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এ জন্য বিসিক জেলা কার্যালয়ের কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা বিষয়টি সমাধানের আশ্বার্স দিয়েছেন।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) বরিশাল জেলা কার্যালয়ের উপ মহা ব্যবস্থাপক মো. নজরুল ইসলাম জানান, এখানে বিশাল অংশ জুড়ে কাশবন জম্ম নিয়েছে। এ জন্য অনেক লোকজন ঘুরতে আসে। আবার কিছু বখাটে যুবকরা নানা ধরনের অপকর্ম করে বলেও অভিযোগ পেয়েছি। তাই বিসিক শিল্প মালিকদের নিজ উদ্যোগে ঘাস গুলো অপসারণের জন্য অনুরোধ করেছি। কারন এ বিষয় আমাদের হাতে কোন বরাদ্ধ নেই।

সিনিয়র করেস্পন্ডেন্ট October 23, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বাউফলে নারীসহ যুবলীগ নেতা আটক
Next Article সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা সাব্বির জখম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
খুলনাজেলার খবর

খুলনায় খাল খনন উদ্বোধন করলেন – আজিজুল বারী হেলাল এমপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
খুলনা

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া হরিণ জীবিত উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 8 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বকুলসহ সংসদের হুইপ হলেন ৬ এমপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

পররাষ্ট্রমন্ত্রী‌কে মধ‌্যপ্রা‌চ্যের তিন মন্ত্রীর ফোন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মধ্যপ্রাচ্যের প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?