By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: বর্তমান ছাত্রসমাজ এখন অনেক বেশী সক্রিয় সচেতন ও তথ্য নির্ভর : সিটি মেয়র
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > বর্তমান ছাত্রসমাজ এখন অনেক বেশী সক্রিয় সচেতন ও তথ্য নির্ভর : সিটি মেয়র
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

বর্তমান ছাত্রসমাজ এখন অনেক বেশী সক্রিয় সচেতন ও তথ্য নির্ভর : সিটি মেয়র

Last updated: 2023/05/10 at 10:46 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সর্বদা জনগণের ভোট ও ভাতের অধিকারের জন্য লড়াই সংগ্রাম করে আসছে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান বৈশ্বিক সংকট ও করোনা পরবর্তী ভঙ্গুর বিশ্ব অর্থনীতি মোকাবেলা করে দেশের অর্থনীতির ধারাবাহিকতা বজায় রাখতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ব সভায় অগ্রসরমান। বিশ্ব নেতৃবৃন্দ শেখ হাসিনার উন্নয়ন ও অর্থনৈতিক কৌশলকে স্বীকৃতি দিয়ে তার প্রশংসায় পঞ্চমুখ। এদেশের একটি গোষ্ঠী সাধারণ জনগণের মঙ্গল চায় না, তারা চায় না যে এদেশের মানুষের জীবনমান উন্নত হোক বা তিন বেলা খেয়ে পরে ভাল থাকুক। সেজন্য তারা একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছেন। তিনি আরও বলেন, বিএনপি-জামাতের নেতৃত্বে দেশ বিরোধী জোট সর্বদা সাধারণ মানুষকে জিম্মি করে তাদের নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টায় লিপ্ত থাকে। তারা রাজপথে মোকাবেলা করতে না পেরে এবার তাদের প্রধান হাতিয়ার হিসেবে নিয়েছে গুজব ও মিথ্যাচারকে। তাদের গুজব ও মিথ্যাচারও আজ জনগণের নিকট উন্মোচিত। তিনি ছাত্রলীগের নেতা কর্মীদের উদ্দেশ্য বলেন, বর্তমান ছাত্রসমাজ এখন অনেক বেশী সক্রিয় সচেতন ও তথ্য নির্ভর। তারা আজ আধুনিক প্রযুক্তির মাধ্যমে সহজেই সত্যা-মিথ্যার পার্থক্য বুঝতে পারে। কাজেই ছাত্রলীগ তথা ছাত্রসমাজের প্রতিনিধিদেরই আজ জনগণের মঙ্গলের জন্য দেশ বিরোধীদের অপপ্রচার রুখতে অগ্রনী ভূমিকা পালন করতে হবে।

মঙ্গলবার বিকাল ৫টায় দলীয় কার্যালয়ে আসন্ন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে মহানগর ছাত্রলীগ আয়োজিত কর্মীসভায় এসব কথা বলেন তিনি । কর্মীসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মুন্সি মোঃ মাহাবুব আলম সোহাগ, এড. সাইফুল ইসলাম, এস এম আকিল উদ্দিন, সফিকুর রহমান পলাশ। মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেলে সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক সোহান হোসেন শাওনের পরিচালনায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সোহেল বিশ্বাস, তাজমুল হক তাজু, আসাদুজ্জামান বাবু, মাসুদ হোসেন সোহান, রনবীর বাড়ৈ সজল, জহির আব্বাস, মেহেদী হাসান মান্না, পাপ্পু সরকার, মাহামুদুল ইসলাম সুজন, খান মোসাদ্দেক হোসেন ইমন, রিপন মোড়ল, শেখ শান্ত ইসলাম, শিকদার রাসেল, কামরুজ্জামান ইমরান, রেজওয়ানুল ইসলাম মোড়ল, তায়েজুল ইসলাম তাজ, ইবনুল হাসান, মাহামুদুর রহমান রাজেশ, মোঃ আব্দুল কাদির সৈকত, আলামিন হাওলাদার, বায়েজিদ সিনা, আহনাফ অর্পন, সাজু দাস, সাইমুন নিয়াত, মশিউর রহমান বাদশা, জুয়েল শেখসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 10, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article স্কুলছাত্রীকে ধর্ষণের পর অপহরণ: একজনের যাবজ্জীবন
Next Article ৫ বছরে খুলনা সিটি মেয়রের কর্মকাণ্ড
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বরিশাল

মঠবাড়িয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
নড়াইল

নড়াইলে আওয়ামী লীগের অফিস খুলে নেতা-কর্মীদের উল্লাস

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনা

কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনায় নিহত ৫

By জন্মভূমি ডেস্ক 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনা

কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনায় নিহত ৫

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়নের প্রেক্ষাপট

By জন্মভূমি ডেস্ক 9 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জীবন ও জীবিকার ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব

By জন্মভূমি ডেস্ক 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?