জন্মভূমি ডেস্ক : সাবেক মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেন- বর্তমান সরকার উন্নয়নের সরকার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুল লক্ষ্যই হল দেশের উন্নয়ন ও মানুষের সেবা করা। যার প্রকৃত উদারণ হলেন আপনারা। আজ আপনারা ভাতাভোগী হয়েছেন। বৃদ্ধ বয়সে আপনাদের একটু হাত খরচের প্রয়োজন হয়। কেউ কেউ সন্তানদের কাছে চাইতে পারেন না। আবার অনেক মা-বোন আছেন, যাদের স্বামী নেই। অনেকে আছেন জন্ম থেকে প্রতিবন্ধি বা দুর্ঘটনা জনিত কারণে শারিরিক ভাবে অক্ষম হয়ে জীবন-যাপন করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওইসব মানুষের জন্য ভাতা ব্যবস্থা করেছেন। যা অতীতের কোন সরকারের আমলে ছিল না। এছাড়া তিনি শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিনেই নতুন বই তুলে দেন। আবার তাদের জন্যও করেছেন উপবৃত্তি ব্যবস্থা। ঠিক এমনি করে তিনি দেশের উন্নয়ন করেছেন। আজ থেকে ১৫ বছর আগের ঢাকা শহর আর বর্তমানের ঢাকা শহর কি হয়েছে তা আপনারা নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না। এমনি করে শুধু ঢাকা শহরই নয়, চোখ দিয়ে দেখেন এই ডুমুরিয়া উপজেলার উন্নয়ন কাজগুলো। মসজিদ, মন্দির, খেলার মাঠ, কবর স্থান, শ্মশান ঘাট, হাট বাজার, ব্রীজ কালভার্ট, রাস্তা নির্মাণ, জলাবদ্ধতা নিরসনে নদী-খাল খনন, স্কুল কলেজের ভবণ নির্মাণ এ সবকিছু ব্যাপক ভাবে উন্নয়ন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার শোভনা ইউনিয়ন পরিষদ চত্ত্বরে লাইভ ভেরিফিকেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। শোভনার চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান বলেন- সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসুচীর আওতাধীন উপকারভোগীদের তালিকা নবায়ণ কার্যক্রম চলছে। অনেকে হয়তঃ মারা গেছেন, অনেক বিধবা আবার বিবাহ করে সংসার করছেন। অনেক প্রতিবন্ধি এখন সুস্থ্য ও স্বাভাবিক ভাবে হাটাচলা করছেন। এধরনের লোকদের বাদ দেয়া হবে। একই সাথে যারা সুবিধা পাওয়ার যোগ্য কিন্তু পাচ্ছেন না। আমরা তাদেরকে তালিকাভুক্তি করবো। অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন উপজেলা সমাজ সেবা অফিসার সুব্রত বিশ্বাস, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গফফার বাওয়ালী, সিনিয়র সহ-সভাপতি নওশের আলী বাগাতি, আশোক সরকার, সমীর দে গোরা, ইউপি সদস্য দেবব্রত সরদার, শেখর চন্দ্র মল্লিক, মফিজ গাজী, সঞ্জীব রায়, শিক্ষক মাইকেল মল্লিক, শেখ কামরুজ্জামান টিপু, জিল্লুর রহমান বাগাতি, কানাইলাল মল্লিক, মাইকেল রায়, তপন পশারী, দেলোয়ার হোসেন খান, অনিমেষ মন্ডল, শহীদ দফাদার, সুমন মল্লিক, যুধিষ্টির চক্রবর্তী ও মিলন হালদার প্রমুখ। প্রধান অতিথি সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ এই অনুষ্ঠানে যোগদানের আগে শোভনা ইউনিয়নের কদমতলা খেয়া ঘাটে চলমান ব্রীজের নির্মাণ কাজ পরিদর্শন করেন এবং ওই সভা শেষ করে তিনি উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে যোগদান করেন। জানা গেছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দপ্তর থেকে দুস্থ ও অসহায় মানুষ, যারা কঠিন রোগে আক্রান্ত, তাদের চিকিৎসার জন্য এ চেক দেয়া হয়েছে। তারমধ্যে ডুমুরিয়া উপজেলাতে ৭ জন’কে ১ লক্ষ করে আর ২ জন’কে ২ লক্ষ করে এ আর্থিক সহায়তা দেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ চেক বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রানিসম্পদ অফিসার ডাঃ আশরাফুল আলম, উপজেলা কৃষি অফিসার ইনসাদ ইবনে আমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান প্রমুখ।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত