By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: বর্তমান সরকার কৃষকদের সবচেয়ে বেশি সুবিধা ও মর্যাদা দিয়েছে: এমপি সোহাগ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > বর্তমান সরকার কৃষকদের সবচেয়ে বেশি সুবিধা ও মর্যাদা দিয়েছে: এমপি সোহাগ
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

বর্তমান সরকার কৃষকদের সবচেয়ে বেশি সুবিধা ও মর্যাদা দিয়েছে: এমপি সোহাগ

Last updated: 2024/04/23 at 2:31 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : বাগেরহাট-৪ (শরণখোলা-মোরেলগঞ্জ) আসনের সংসদ সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেছেন, আমরা দেখেছি বিএনপি সরকারের আমলে কৃষকদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করতে হয়েছে। সারের দাবিতে মিছিল করায় ১৮জন কৃষককে গুলি করে হত্যা করা হয়েছিল। কিন্তু জননেত্রী শেখ হাসিনার সরকারের আমলে কোনো দাবি নিয়ে কৃষককে রাজপথে নামতে হয়নি। আর কোনোদিন রাজপথে নামতেও হবে না। কারণ বর্তমান সরকার কৃষকদের সবচেয়ে বেশি সুযোগ-সুবিধা এবং মর্যাদা দিয়েছে।
মঙ্গলবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় শরণখোলায় বোরো ধান কাটা উৎসব উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন এমপি বদিউজ্জামান সোহাগ। উপজেলা কৃষিবিভাগের আয়োজনে রায়েন্দা ইউনিয়নের রাজেশ্বর গ্রামের একটি মাঠের পাকা বোরো ধান কেটে ফসল কর্তনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
এমপি বদিউজ্জামান সোহাগ তার বক্তৃতায় বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশ আজ খাদ্যে সয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। গবেষণার মাধ্যমে ধানসহ নতুন নতুন ফসলের জাত উদ্ভাবন হচ্ছে। লবণাক্ত অঞ্চলের জন্য লবণ সহিষ্ণু জাত উদ্ভাবন করায় উপকূলে সারা বছরই ধানচাষ হচ্ছে এখন। মাঠে মাঠে নানান জাতের ফসল ফলছে।
কৃষকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে এমপি সোহাগ আরো বলেন, কৃষকরা সুধু নিজেদের প্রয়োজনে কৃষিকাজ করেন না। তারা হাড়ভাঙা পরিশ্রম করে দেশের সমৃদ্ধি অর্জনে সহায়তা করছেন। সে কারণেই শেখ হাসিনার সরকার ভর্তুকির মাধ্যমে ৫৭ টাকায় সার কিনে মাত্র ২৭ টাকায় কৃষকদের মাঝে বন্টন করছে। কৃষকরা যেনো সরকারের সকল সুবিধা থেকে বঞ্চিত না হয় সেদিকে আমাদের সবার খেয়াল রাখতে হবে।
উপজেলা কৃষি অফিস সূত্র জানিয়েছে, শরণখোলার চারটি ইউনিয়নে এবছর ১হাজার ২০০ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবং কৃষি বিভাগের সুষ্ঠু তদারকি ও পরামর্শে হেক্টর প্রতি সাড়ে ৬ মেট্রিক টন ফলন হয়েছে। প্রতি বিঘা জমি চাষাবাদে কৃষকের খরচ হয়ে ৮হাজার থেকে ১০ হাজার টাকা। বর্তমানে প্রতিমণ ধানের বাজার মূল্য এক হাজার থেকে এক হাজার ২০০টাকা। দান বিক্রি করে কৃষক বেশ লাভবান হবেন। এবছর যে ফলন হয়েছে তাতে ৮ হাজার মেট্রিক টন ফসল উৎপাদনের সম্ভাবনা রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতানের সভাপতিত্বে ফসল কর্তন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য এম সাইফুল ইসলাম খোকন, প্রবীন আওয়ামীগ নেতা এম এ রশিদ আকন, শহীদ হোসেন বাবুল আকন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, আওয়ামীলীরে সভাপতি আজমল হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাছানুজ্জামান পারভেজ, কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার প্রমূখ।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 23, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ফকিরহাটে আবারো ভুল বুঝিয়ে ওয়ারেশকাম সার্টিফিকেট সংগ্রহ
Next Article ক্ষতির মুখে পড়তে পারে বাগেরহাটের চিংড়ি চাষ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খেলাধূলা

আর্জেন্টিনার গোল উৎসবের দিনে জিতল ব্রাজিলও

By Nayon Islam 6 hours ago
বিনোদন

April 1, 2026

By Nayon Islam 6 hours ago
বিনোদন

ছয় বছর ধরে স্বামী থেকে আলাদা, করেননি বিয়ে— অন্তঃসত্ত্বা অভিনেত্রী!

By Nayon Islam 6 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আটকেপড়া বাংলাদেশি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পার হওয়ার অনুম‌তি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
অর্থনীতিজাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দেশে জ্বালানি তেলের মজুত কত, চলবে কয়দিন?

By Nayon Islam 6 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?