By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: বসতিতে ‘পানির সততা’ নিশ্চিত করতে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > বসতিতে ‘পানির সততা’ নিশ্চিত করতে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

বসতিতে ‘পানির সততা’ নিশ্চিত করতে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

Last updated: 2025/01/09 at 5:22 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
প্রতীকী ছবি
SHARE

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া : খুলনায় অনানুষ্ঠানিক বসতিগুলোতে ‘পানির সততা’ প্রতিষ্ঠার লক্ষ্যে ৫, ৬, ৮ এবং ৯ জানুয়ারি ৪ খুলনায় দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মসূচীর আয়োজন করা হয়। জার্মান ভিত্তিক প্রতিষ্ঠান ‘ওয়াটার ইন্টিগ্রিটি নেটওয়ার্ক (উইন)’ এর অর্থায়নে ‘গ্লোবাল ওয়াটার পার্টনারশিপ-দক্ষিণ এশিয়া অঞ্চল’ এর বাংলাদেশ প্রতিনিধি ‘বাংলাদেশ ওয়াটার পার্টনারশিপ (বি.ডব্লিউ.পি)’ প্রশিক্ষণ কর্মসূচীটি আয়োজন করে। এক্ষেত্রে, স্থানীয় সহযোগী সংগঠন হিসেবে ‘নবলোক’ সার্বিক সহযোগিতা প্রদান করে। উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়াটার পার্টনারশিপ এর সহকারী গবেষক মো: নাবিল সাদ এবং দেশীয় সমন্বয়ক নাজমুন নাহার। প্রশিক্ষণে খুলনা ওয়াসার মাননীয় সচিব প্রশান্ত কুমার বিশ্বাস ‘পানির সততা’ রক্ষায় খুলনা ওয়াসার ভূমিকা ও কার্যপদ্ধতি নিয়ে আলোচনা করেন। বাংলাদেশ ওয়াটার পার্টনারশিপ এর ব্যবস্থাপনা পরিচালক মো: মশিউর রহমান, পিইন্জি, এল.জি.ই.ডি উক্ত প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন। উল্লেখ্য, ওয়াটার ইন্টিগ্রিটি নেটওয়ার্ক (উইন) এর ‘পানি, পয়:নিষ্কাশন ও স্বাস্থ্যবিধি, অনানুষ্ঠানিক বসতি ও সততা’ প্রকল্পের অধীনে খুলনা শহরের নিম্ন আয়ের মানুষের পানি অধিকার (নিরাপদ ও সাশ্রয়ী) প্রতিষ্ঠার ক্ষেত্রে স্বচ্ছতা, দায়বদ্ধতা, অংশগ্রহণ, দুর্নীতি প্রতিরোধ ব্যবস্থার ঘাটতি ও উন্নতির ক্ষেত্রগুলো সম্পর্কে নিম্ন আয়ের মানুষকে অবহিত ও সচেতন করা হয়। এছাড়াও ব্যাপকহারে অপরিকল্পিতভাবে সাবমার্সিবল পাম্পের পানি ব্যবহারের ক্ষতিকর দিক সম্পর্কে অবহিত করা হয় এবং ভূ-গর্ভস্থ পানি সংরক্ষণের প্রতি গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ওয়াসার পানির গুণগতমান বজায় রাখার জন্য সকল প্রতিষ্ঠানের কাজের মধ্যে সমন্বয় ও সহযোগিতার মনোভাবকে বৃদ্ধি করার প্রতি গুরুত্বারোপ করা হয়।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 9, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article লোহাগড়ায় থানার সামনে স্বর্ণের দোকানের দুর্ধর্ষ চুরি
Next Article যশোরে পুলিশের পোশাকসহ আটক ৩
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

আজ থেকে খুলনার ১৫টি স্থানে ট্রাকে টিসিবি’র পণ্য বিক্রি শুরু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

তারেক রহমান সংসদীয় নেতা নির্বাচিত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 minutes ago
জাতীয়

দুটো শপথই নিলেন এনসিপির নির্বাচিত সংসদ সদস্যরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

আজ থেকে খুলনার ১৫টি স্থানে ট্রাকে টিসিবি’র পণ্য বিক্রি শুরু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

তারেক রহমান সংসদীয় নেতা নির্বাচিত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 minutes ago
খুলনা

বটিয়াঘাটায় ওয়াপদা রাস্তায় ইট সোলিং কাজে অনিয়মের অভিযোগ

By জন্মভূমি ডেস্ক 18 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?