By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: বাংলাদেশকে উড়িয়ে ফাইনালে ভারত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > বাংলাদেশকে উড়িয়ে ফাইনালে ভারত
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

বাংলাদেশকে উড়িয়ে ফাইনালে ভারত

Last updated: 2024/07/26 at 6:00 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : ব্যাটিং লাইনটা যেন দাঁড়াতেই পারছে না বাংলাদেশের। আসছে অক্টোবরে দেশের মাটিতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসার অপেক্ষা। তার আগে নিজেদের যাচাই করে নেয়ার বড় মঞ্চ ছিল এবারের এশিয়া কাপ। কিন্তু সেখানে বাংলাদেশ হতাশ হলো আরও একবার। আর এবারও সেই হতাশার পেছনে আছে ভারতের নাম। বাংলাদেশ ক্রিকেটে বহুবারই স্বপ্নভঙ্গের কারণ হয়েছে প্রতিবেশী দেশটি। ২০২৪ সালের এশিয়া কাপেও বদলাল না সেই চিত্র।

চলতি বছরেই ভারতের কাছে ৫-০ তে সিরিজ হারের ক্ষত ছিল বাংলাদেশের। প্রত্যাশা ছিল এশিয়া কাপের ম্যাচে জয় দিয়ে সেই ক্ষতে প্রলেপ দেবে টাইগ্রেসরা। কিন্তু শুক্রবার শ্রীলঙ্কার ডাম্বুলায় বাংলাদেশের মেয়েরা আগাগোড়া হতাশাই উপহার দিয়েছেন। ব্যাট হাতে মোটে ৮০ রানের পর বল হাতেও নাজুক টাইগ্রেস ব্যাটাররা। হারের ব্যবধান ১০ উইকেটে।

গ্রুপ পর্বে তিনটি ম্যাচের সবকটিতে জিতে ‘এ’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে সেমিতে পা রাখে ভারত। অন্যদিকে ‘বি’ গ্রুপের রানার্স আপ হিসেবে সেমির টিকিট পেয়েছে বাংলাদেশ। পূর্ব নির্ধারিত নিয়ম অনুযায়ী এক গ্রুপের চ্যাম্পিয়ন দল খেলবে অপর গ্রুপের রানারআপের বিপক্ষে। তাই প্রতিপক্ষ হিসেবে ভারতকেই পেয়েছে বাংলাদেশ।

টসভাগ্য পাশে পেয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক জ্যোতি। পিচ খুব একটা মন্দ নয়। ব্যাট করার সুযোগটা হাতছাড়া করতে চায়নি বাংলাদেশ। শুরুতেই দিলারার ছক্কা আশার পালে দিয়েছিল হাওয়া। কিন্তু ছক্কা হজমের পরেই ফিল্ডিং পরিবর্তন করেন ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌর। দিলারা পরের বলেও খেলতে চাইলেন একইভাবে। তবে এবার রেনুকা সিং হাসলেন শেষ হাসি। উমার হাতে জমা পড়ল ক্যাচ।

বাংলাদেশের ধ্বংসযজ্ঞের সূচনা সেখান থেকেই। আর তাতে বড় ভূমিকা রেনুকার। ১০ রানে নিয়েছেন ৩ উইকেট। আগের ম্যাচে দুর্দান্ত ফিফটি পাওয়া মুর্শিদাকে বাধ্য করেছেন শেফালি ভার্মার হাতে ক্যাচ দিতে। মাঝে ইশমা তানজিম আউট হয়েছেন শর্ট থার্ডম্যানে সহজ ক্যাচ দিয়ে। রেনুকা ১০ রানে পেলেন ৩ উইকেট। বাংলাদেশ ২১ রানে হারায় টপঅর্ডারের সবাইকে।

এরপর বাংলাদেশ অধিনায়ক জ্যোতির ধীরগতির সংগ্রামী ইনিংসটাই পুরো ইনিংসের প্রতিচ্ছবি। রুমানা ১১ বলে করেছেন ১ রান। রাধা ইয়াদাভের বলে বোল্ড তিনি। পরের ওভারেই নেই রাবেয়া। ৭ বলে ১ রান করে পুজা বস্ত্রকরের বলে শেফালির দুর্দান্ত ক্যাচে পরিণত হন তিনি। ৩৩ রানেই বাংলাদেশের ৫ম উইকেটের পতন।

রিতু মনির ব্যাট থেকে এলো ৫ রান। উইকেটের পেছনে রিচা ঘোষের দ্রুতগতির স্ট্যাম্পিং তাকে ফেরায় সাজঘরে। ৮ নাম্বারে নামা স্বর্ণাই এরপর বাংলাদেশের ইনিংসে কিছুটা গতি এনেছেন। রাধা আজ পেয়েছেন ৩ উইকেট। তাকেই পরপর দুই বলে চার হাঁকিয়েছিলেন। পুজা বস্ত্রকরের ওভারেও এক চার ছিল তার।

কিন্তু টুকরো টুকরো এসব মুহূর্ত বাংলাদেশকে বড় কোন সংগ্রহ এনে দিতে পারেনি। রেনুকার পর রাধা পেয়েছিলেন ৩ উইকেট। তাতেই টাইগ্রেসদের সংগ্রহ যায় ৮০ রান পর্যন্ত। শেষ ওভারেই রাধা পেয়েছিলেন দুই উইকেট। সঙ্গে ছিল মেইডেন ওভার।

শেফালি ভার্মা আর স্মৃতি মান্ধানা ভারতকে উড়ন্ত সূচনা এনে দিয়েছেন বহুবার। এশিয়া কাপের সেমিফাইনালেও বজায় থাকল সেই ধারা। জ্যোতি বোলিংয়ে এনেছিলেন চার বোলারকে। কেউই এনে দিতে পারেননি ব্রেকথ্রু। দুই ওপেনার সুযোগই দিলেন না টাইগ্রেস বোলারদের।

৬৫ রানে অবশ্য শেফালি ভার্মা বাউন্ডারি লাইনে ক্যাচ দিয়েছিলেন। তবে মুঠোয় থাকা ক্যাচ ফেলে দেন নাহিদা আক্তার। ম্যাচ বেরিয়ে গিয়েছিল অনেক আগেই। ব্যবধান কমানোর সুযোগটাও তখন হাতছাড়া করে বাংলাদেশ। শেষ পর্যন্ত ১১ ওভারেই ১০ উইকেট হাতে রেখে ম্যাচ শেষ করে ভারত। স্মৃতি মান্ধানা পেয়েছেন ফিফটি। শেফালি ভার্মার ব্যাট থেকে আসে ২৭ রান।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 26, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ১৬ কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার
Next Article দেশের প্রতিটি আনাচে-কানাচে অপরাধীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করুন : প্রধানমন্ত্রী
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনা

ফাগুনের দুপুরে হালকা বৃষ্টি: ফসলের উপকারও হবেনা, ক্ষতিও হবে না

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
কুষ্টিয়া

খোকসায় বারী সরিষা-১৪ মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
যশোর

চৌগাছায় ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

মুক্তিপনের দাবীতে বনদস্যুদের হাতে বন্দি রয়েছে অন্তত একশ জেলে

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের উপর বহুমাত্রিক আঘাত, বিপাকে প্রাণীকুল

By জন্মভূমি ডেস্ক 14 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরায় জলাবদ্ধতার কারণ ও নিরসনে করণীয়

By জন্মভূমি ডেস্ক 14 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?