By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: বাংলাদেশিকে ধরিয়ে দিলে ২০ হাজার ডলার পুরস্কার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > বাংলাদেশিকে ধরিয়ে দিলে ২০ হাজার ডলার পুরস্কার
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বাংলাদেশিকে ধরিয়ে দিলে ২০ হাজার ডলার পুরস্কার

Last updated: 2024/03/03 at 6:04 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : দুটি অপহরণ এবং অপর দুটি অপহরণের ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগ আনা হয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত রুহেল চৌধুরীর বিরুদ্ধে। পলাতক এই আসামিকে যিনি ধরিয়ে দিতে পারবেন তার জন্য ২০ হাজার ডলার পর্যন্ত অর্থ পুরস্কার ঘোষণা করেছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।

এক বিজ্ঞপ্তিতে এফবিআই বলেছে, নিউইয়র্কের কুইন্সের হলিস, কুইন্স ভিলেজ এবং জ্যামাইকা এলাকায় যাতায়াত রয়েছে রুহেল চৌধুরীর। তিনি পুরোনো গাড়ি কেনাবেচার সঙ্গে যুক্ত থাকতে পারেন।

নিউইয়র্কের কুইন্সে ২০২৩ সালের ২৭ মার্চ এবং ১১ মে তারিখে ঘটে যাওয়া দুটি অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রুহেল চৌধুরীকে খুঁজছে পুলিশ। তিনি এবং অন্য অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, তারা রাস্তায় অপহরণের পর ভুক্তভোগীদের ছিনতাই ও নির্যাতন করেছেন। অপহরণের শিকার ব্যক্তিদের মাদক প্রয়োগ করা হয়েছে বলেও এফবিআইয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

একজন ভুক্তভোগীকে যৌন নির্যাতন করেছিলেন রুহেল চৌধুরী। এ ছাড়া, সেই ভুক্তভোগীর জন্য মুক্তিপণ চাওয়া হয়েছিল বলেও জানায় এফবিআই।

রুহেল চৌধুরী অপহরণের পর ভুক্তভোগীদের কুইন্সের বিভিন্ন স্থানে আটকে রাখতেন। অপহরণের শিকার ব্যক্তিদের বিভিন্ন জায়গায় নিয়ে যেতে গাড়ি সরবরাহ করতেন এবং বিভিন্ন সময় নিজেই সেসব চালাতেন বলে অভিযোগ রয়েছে। তিনি ভুক্তভোগীদের মারধর ও হুমকিও দেন বলে অভিযোগ রয়েছে।

ইউনাইটেড স্টেটস ডিস্ট্রিক্ট কোর্ট, নিউইয়র্কের ইস্টার্ন ডিসট্রিক্ট, ব্রুকলিন এবং নিউইয়র্কে এ বছরের ৯ জানুয়ারি রুহেল চৌধুরীকে গ্রেপ্তারের জন্য একটি ফেডারেল পরোয়ানা জারি করা হয়েছে। তার বিরুদ্ধে দুটি অপহরণ এবং দুটি অপহরণের ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগ আনা হয়েছিল।

এফবিআইয়ের বিজ্ঞপ্তিতে সতর্কতা জানান হয়েছে যে, রুহেল চৌধুরীর সঙ্গে অস্ত্র থাকতে পারে। তিনি বিপজ্জনক এবং পালিয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। কেউ যদি রুহেল চৌধুরীর ব্যাপারে কোনো তথ্য জেনে থাকেন তবে নিকটস্থ এফবিআই দপ্তর অথবা আমেরিকান দূতাবাসে যোগাযোগের জন্য বলা হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 3, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কুয়েটে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে চুয়েট, কুয়েট ও রুয়েট এর সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
Next Article বিডিআর বিদ্রোহের মতো ঘটনা যেন আর না ঘটে : প্রধানমন্ত্রী
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়

গুমে জড়িত কোনো অপরাধী আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না : আইনমন্ত্রী

By Tanvir 5 minutes ago
জাতীয়

পুলিশ সংস্কারে কাজ করছি : স্বরাষ্ট্রমন্ত্রী

By Tanvir 9 minutes ago
জাতীয়

ভুয়া মুক্তিযোদ্ধা বাদ দিতে ৪৮১ জনের গেজেট বাতিল: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

By Tanvir 12 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

গুমে জড়িত কোনো অপরাধী আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না : আইনমন্ত্রী

By Tanvir 5 minutes ago
জাতীয়

পুলিশ সংস্কারে কাজ করছি : স্বরাষ্ট্রমন্ত্রী

By Tanvir 9 minutes ago
জাতীয়

ভুয়া মুক্তিযোদ্ধা বাদ দিতে ৪৮১ জনের গেজেট বাতিল: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

By Tanvir 12 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?