By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: বাংলাদেশের মানবিক সহায়তা লিবিয়ায় পৌঁছেছে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > বাংলাদেশের মানবিক সহায়তা লিবিয়ায় পৌঁছেছে
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

বাংলাদেশের মানবিক সহায়তা লিবিয়ায় পৌঁছেছে

Last updated: 2023/09/16 at 7:24 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ঘূর্ণিঝড় ড্যানিয়েলের প্রভাবে লিবিয়ায় ভয়াবহ বন্যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের মানবিক ত্রাণ সহায়তা দেশটির সরকারের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল হাসনাত শুক্রবার বিকালে লিবিয়ার মানবিক ত্রাণ সংস্থার বোর্ডের সদস্য ইসা আল ফাল্লার কাছে এই সহায়তা হস্তান্তর করেন।

এর আগে, লিবিয়ার দুর্যোগ-কবলিত মানুষের জন্য মানবিক সহায়তা বহনকারী বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে বিমান শুক্রবার বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টার দিকে বেনগাজি পৌঁছায়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী মানবিক সহায়তা পাঠানোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের সঙ্গে সমন্বয় করে।

হারিকেন মাত্রার ঝড় ড্যানিয়েল গত ১০ সেপ্টেম্বর লিবিয়ায় আঘাত হানে। এর প্রভাব ও অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যায় দেশটিতে দুদিন আগ পর্যন্ত ১১ হাজার ৩০০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির রেড ক্রিসেন্ট। অনেকে নিখোঁজ থাকায় এই সংখ্যা আরও বাড়তে পারে।

এক দশকের সংঘাত এবং রাজনৈতিক বিশৃঙ্খলায় বিভক্ত এক জাতির দেশ লিবিয়া। আফ্রিকার দেশটি গত ১০ সেপ্টেম্বর তীব্র বৃষ্টির ফলে দুটি বাঁধ ফেটে যাওয়ায় ধংসস্তূপে পরিণত হয়েছে উপকূলীয় শহর ডেরনা। সমুদ্রতীরবর্তী শহর সোসেও পানিতে তলিয়ে গেছে।

ওসিএইচএ বলছে, সোসে শহরের ৩০ শতাংশ পানিতে বিলীন হয়ে হয়ে গেছে। শহরের বেশিরভাগ রাস্তা তলিয়ে যাওয়ায় ত্রাণ ও উদ্ধার কার্যক্রমের জন্য একটি সমুদ্র করিডোর স্থাপনের আহ্বান জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

এই পরিস্থিতিকে বিপর্যয়কর বলে অভিহিত করেছে জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় বিষয়ক সংস্থা-ওসিএইচএ। তারা বলছে, তালিকা করা ৮ লাখ ৮৪ হাজারের মধ্যে ২ লাখ ৫০ হাজার মানুষের জরুরি সহায়তা প্রয়োজন। এ জন্য ৭১ দশমিক ৪ মিলিয়ন ডলার দরকার।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 16, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article আবারও বন্ধ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র
Next Article ব্রাজিলে বিমান দুর্ঘটনায় নিহত ১৪
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
জাতীয়

নির্বাচন ঘিরে ৯৯৯-এ ৮৩৮০ কল, ৩৭১৩ অভিযোগ

By Staff Reporter 39 seconds ago
জাতীয়

রমজান উপলক্ষে দেশবাসীকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বার্তা

By Staff Reporter 6 minutes ago
জাতীয়

মন্ত্রিপরিষদ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের কারণ জানালেন প্রেস সচিব

By Staff Reporter 9 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌ উপকূলে ‌জলবায়ু পরিবর্তনে বসবাসের ঠাঁই নাই সকিনা সহ শত পরিবারের

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় কট্টরপন্থি বিএনপি-জামায়াত সমর্থকদের মুখে হাসি নেই

By সিনিয়র করেস্পন্ডেন্ট 14 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে এম সিরাজ উদ্দিন মিয়া

By সিনিয়র করেস্পন্ডেন্ট 18 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?