By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: বাংলাদেশে পৌঁছেছেন টাইগারদের নতুন বোলিং কোচ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > বাংলাদেশে পৌঁছেছেন টাইগারদের নতুন বোলিং কোচ
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

বাংলাদেশে পৌঁছেছেন টাইগারদের নতুন বোলিং কোচ

Last updated: 2024/04/23 at 1:27 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ দলের সাবেক স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ নতুন করে চুক্তি নবায়ন করেননি। যে কারণে বেশ কিছুদিন ধরেই শূন্য ছিল টাইগারদের স্পিন বোলিং কোচের পদ। তবে গেল সপ্তাহেই এই পদের জন্য নিয়োগ চূড়ান্ত করেছিল বিসিবি। পাকিস্তানের সাবেক স্পিনার মুশতাক আহমেদকে বাংলাদেশ দলের নতুন বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি।

আর দায়িত্ব পাওয়ার পরই গতকাল সোমবার বিকেলে বাংলাদেশে এসে পৌঁছেছেন মুশতাক। আসন্ন জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়েই নিজের অভিযান শুরু করবেন সাবেক তারকা লেগ স্পিনার। টাইগারদের নতুন এই স্পিন কোচের চুক্তির মেয়াদ ধরা হয়েছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ পর্যন্ত। আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে বসবে সংক্ষিপ্ত ফরম্যাটের এই আন্তর্জাতিক আসর।

এর আগে ৫৩ বছর বয়সী সাবেক এই পাকিস্তানি তারকা বেশ কয়েকটি জাতীয় দলের স্পিন বিভাগ সামলেছেন। ২০০৮–১৪ ইংল্যান্ড, ২০১৮-১৯ ওয়েস্ট ইন্ডিজ ও ২০২০-২২ পাকিস্তান জাতীয় দলের স্পিন কোচ ছিলেন মুশতাক আহমেদ। এছাড়া ২০১৪-১৬ সময়কালে তিনি বোলিং পরামর্শক ছিলেন পাকিস্তানের।

বিসিবির দেওয়া বিজ্ঞপ্তিতে মুশতাক আহমেদ বলেন, ‘বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ হওয়া আমার জন্য অনেক বেশি সম্মানের। আমি আমার দায়িত্ব পালনের দিকে পুরো মনোযোগ দিচ্ছি এবং অর্জিত অভিজ্ঞতা ক্রিকেটারদের মধ্যে ছড়িয়ে দিতে চাই। আমি সবসময়ই বিশ্বাস করি তারা (বাংলাদেশ) বিশ্বের অন্যতম ভয়ঙ্কর দলগুলোর একটি।’

বাংলাদেশকে নিয়ে আত্মবিশ্বাসী কণ্ঠে সাকিব আল হাসানদের নতুন এই কোচ বলেন, ‘তারা যেকোনো দলকেই হারাতে পারে, কারণ তাদের সেই সামর্থ্য, সম্পদ ও প্রতিভা আছে। আমি চেষ্টা করব আমার এই বিশ্বাসটাই তাদের মাঝেও ছড়িয়ে দিতে। বাংলাদেশের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি বেশ রোমাঞ্চিত।’

উল্লেখ্য, ১৯৯২ সালে পাকিস্তানের একমাত্র ওয়ানডে বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক মুশতাক আহমেদ। আন্তর্জাতিক ক্রিকেটে ১৪৪ ওয়ানডে খেলে তার শিকার ১৬১ উইকেট। এছাড়া ৫২ টেস্ট খেলে এই লেগস্পিনার ১৮৫ উইকেট নিয়েছেন। তবে চোটের কারণে মুশতাকের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষটা ভালো হয়নি। এরপরও অবশ্য প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের সামর্থ্য দেখিয়ে গিয়েছিলেন মুশতাক। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০৯ ম্যাচ খেলে তার উইকেট ১ হাজার ৪০৭টি। ইনিংসে চার উইকেট নিয়েছেন ১০৪ বার, ম্যাচে ১০ উইকেট ৩২ বার।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 23, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article অসুস্থ স্বামীকে বাঁচিয়ে ছিনতাইকারীর হাতে প্রাণ হারালেন ববিতা
Next Article মালয়েশিয়ায় মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ১০
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়কের নির্দেশ: শত্রুরা স্থল হামলার চেষ্টা করলে একজনও যেন বাঁচতে না পারে

By Tanvir 1 hour ago
আন্তর্জাতিক

শত্রুদের আত্মসমর্পণ পর্যন্ত যুদ্ধ চলবে, বলল ইরানের সেনাবাহিনী

By Tanvir 1 hour ago
আন্তর্জাতিক

ইরানকে প্রস্তর যুগে ফেরাব, ট্রাম্পের হুমকির পেছনে আছে যে ভয়াবহ নির্মমতা

By Tanvir 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

রাত ৮টার মধ্যে দোকান ও শপিংমল বন্ধের সিদ্ধান্ত মালিক সমিতির

By Tanvir 3 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনা জেলা প্রশাসক হিসেবে হুরে জান্নাতের দায়িত্ব গ্রহণ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

এক লাফে ১২ কেজির এলপি গ্যাসে দাম বাড়ল ৩৮৭ টাকা

By Nayon Islam 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?