By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: বাংলাদেশে বিনিয়োগ করতে ভোটের অপেক্ষায় সবাই: আমীর খসরু
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > রাজনীতি > বাংলাদেশে বিনিয়োগ করতে ভোটের অপেক্ষায় সবাই: আমীর খসরু
রাজনীতি

বাংলাদেশে বিনিয়োগ করতে ভোটের অপেক্ষায় সবাই: আমীর খসরু

Last updated: 2025/10/09 at 3:09 PM
জন্মভূমি ডেস্ক 6 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশে বিনিয়োগ করতে সবাই নির্বাচনের জন্য অপেক্ষা করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আজ বৃহস্পতিবার (০৯ অক্টোবর) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজের বৈঠকের পর এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
বিএনপির প্রতিনিধি দলে ছিলেন- দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
বৈঠকের পর আমীর খসরু বলেন, জার্মান সরকার বাংলাদেশকে আগামী দিনের বিনিয়োগের একটি ভালো ডেস্টিনেশন মনে করছে। সব কথার শেষ কথা তারা জানতে চাচ্ছে দেশে নির্বাচন কবে হবে। বিনিয়োগের জন্য বাংলাদেশের নির্বাচনের জন্য অপেক্ষা করছে সবাই৷
এক প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, স্কিল ডেভেলপমেন্ট এখন সর্বক্ষেত্রে প্রযোজ্য। টেকনোলজি এবং আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সে আমরা জোর দিচ্ছি। তাছাড়া অর্থনৈতিকভাবে সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব নয়। তাই যৌথভাবে অভিজ্ঞতা তৈরির জন্য জার্মানির সঙ্গে আলোচনা করেছি। বর্তমানে যে বাণিজ্য রয়েছে, সেটা আরও কীভাবে বাড়ানো যায় সে বিষয়ে কথা হয়েছে।
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আমীর খসরু বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে যতটুকু ঐকমত্য হয়েছে তার বাইরে যাওয়ার সুযোগ নেই। জুলাই সনদ বাস্তবায়নে যতটুকু ঐকমত্য হবে তা নিয়েই এগিয়ে যেতে হবে।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ম্যান্ডেটবিহীন রাজনৈতিক দলগুলোকে সব সমস্যার সমাধানে দায়িত্ব দেয়নি জনগণ৷ যে বিষয়গুলোতে ঐকমত্য হয়েছে তা নিয়েই এগিয়ে যেতে হবে। তার বাইরে যাওয়ার সুযোগ নাই।
আর যেসব বিষয়ে ঐকমত্য হবে না, সেগুলো নির্বাচনের পর সমাধান হবে। বিএনপির দেওয়া অনেক বিষয় আছে, যেখানে ঐকমত্য আসেনি। আমরা তা মেনে নিয়েছি। তাই সব দলেরও মেনে নেওয়া উচিত।
নির্বাচনে প্রার্থী দেওয়ার বিষয়ে আমীর খসরু বলেন, কোনো দল কী করছে, সেটা তাদের নিজস্ব ব্যাপার। তবে বিএনপির কবে প্রার্থী ঘোষণা হবে তা সময় হলে জানা যাবে। ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া হবে এবং সঠিক সিদ্ধান্ত নেবে দল। বিএনপি একটা বড় দল, এখানে একাধিক প্রার্থীতার প্রত্যাশা করবেই। দল যাকে ভালো মনে করবে তাকে সবাই সমর্থন দেবে।
খালেদা জিয়ার রাজনীতির বিষয়ে আমীর খসরু বেলন, খালেদা জিয়া রাজনীতি থেকে কখনোই চলে যান নাই। তার জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে যাওয়া স্বাভাবিক ঘটনা। এ নিয়ে রাজনীতিকরণের সুযোগ নাই।
আওয়ামী লীগ নেতার সঙ্গে ৩ রাষ্ট্রদূতের সাক্ষাতের বিষয়ে বিএনপি নেতা বলেন, আওয়ামী লীগের সঙ্গে কোনো দেশের রাষ্ট্রদূতের বৈঠক নিয়ে বিএনপির মাথাব্যথা নেই। যে কারো সঙ্গে যে কারো বৈঠক হতেই পারে।

জন্মভূমি ডেস্ক October 9, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যুদ্ধবিরতির প্রথম পর্যায়ের পর গাজা ‘পুনর্নির্মাণ হবে’: ট্রাম্প
Next Article শান্তি রক্ষা মিশনে এক-চতুর্থাংশ ছাঁটাই করছে জাতিসংঘ
আরো পড়ুন
অর্থনীতি

লোকসানে ১৭ ব্যাংক, অর্ধেকে নেমেছে সিএসআর

By Janmobhumi Desk 2 hours ago
অর্থনীতি

নগদ লেনদেনে নির্ভরতা কমাতে কার্ড লেনদেনে প্রণোদনা চান ব্যবসায়ীরা

By Janmobhumi Desk 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

By Janmobhumi Desk 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

রাজনীতি

কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি: নাসীরুদ্দীন পাটওয়ারী

By জন্মভূমি ডেস্ক 3 weeks ago
রাজনীতি

সময়সীমা শেষ হলেও ডাকা হয়নি ‘সংবিধান সংস্কার পরিষদ’র অধিবেশন : শফিকুর রহমান

By জন্মভূমি ডেস্ক 3 weeks ago
জাতীয়রাজনীতি

মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

By Tanvir 3 weeks ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?