By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন: বাংলাদেশ রেমিটেন্স আহরণে এশিয়ার মধ্যে তৃতীয়
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > অর্থনীতি > বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন: বাংলাদেশ রেমিটেন্স আহরণে এশিয়ার মধ্যে তৃতীয়
অর্থনীতিশীর্ষ খবর/ তাজা খবর

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন: বাংলাদেশ রেমিটেন্স আহরণে এশিয়ার মধ্যে তৃতীয়

Last updated: 2023/09/02 at 1:04 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : করোনা ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে তৈরি অর্থনৈতিক বিপর্যয় এখনো কাটেনি। বিশ্বব্যাপী এখনো বিরাজ করছে সেই প্রভাব। এই প্রভাব কাটিয়ে ওঠার অন্যতম উপায় ডলার আহরণ। সেটা হোক রপ্তানি বা রেমিটেন্সের মাধ্যমে। কোন দেশ কি পরিমাণ রেমিটেন্স আহরণ করেছে সে বিষয়ে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। সেই তথ্য অনুযায়ী, পুরো এশিয়ার মধ্যে রেমিটেন্স আহরণের দিক থেকে বাংলাদেশের অবস্থান তৃতীয়। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, এশিয়া মহাদেশে রেমিটেন্স আহরণে শীর্ষে আছে ভারত, এরপর পাকিস্তান, তৃতীয় বাংলাদেশ, চতুর্থ নেপাল এবং পঞ্চম অবস্থানে শ্রীলঙ্কা।

বাংলাদেশ ব্যাংকের রেমিটেন্স সংক্রান্ত জুন-২০২৩ প্রান্তিকের হালনাগাদ প্রতিবেদনে তথ্য বলছে, দক্ষিণ এশিয়ার রেমিটেন্স আহরণে শীর্ষ দেশগুলোর মধ্যে সবার উপরে রয়েছে ভারত। ২০২২ সালে ভারতের প্রবাসী আয় ১১১ দশমিক ২ বিলিয়ন ডলার। যা বিশ্বের মোট রেমিটেন্সের ১৩ দশমিক ২৪ শতাংশ। দেশটির মোট দেশজ উৎপাদন বা জিডিপিতে রেমিটেন্সের অবদান ৩ দশমিক ৩ শতাংশ। ভারতের জিডিপিতে রেমিটেন্সের অবদান দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ৬ নম্বরে। বিশ্বব্যাংকের জুনের প্রতিবেদন সূত্রে বাংলাদেশ ব্যাংক এসব তথ্য দিয়েছে। দক্ষিণ এশিয়ায় প্রবাসী আয়ে ভারতের পরই পাকিস্তানের অবস্থান।

২০২২ সালে পাকিস্তান রেমিটেন্স পেয়েছে ২৯ দশমিক ৯ বিলিয়ন ডলার। এই অঙ্ক বিশ্বের মোট রেমিটেন্সের ৩ দশমিক ৫৬ শতাংশ। এ ছাড়া দেশটির জিডিপিতে প্রবাসী আয়ের অবদান ৭ দশমিক ৯ শতাংশ। জিডিপিতে রেমিটেন্সের অবদান দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে দ্বিতীয়। প্রবাসী আয়ে ভারত ও পাকিস্তানের পরই বাংলাদেশের অবস্থান। ২০২২ সালে রেমিটেন্স থেকে বাংলাদেশের আয় করেছে ২১ দশমিক ৫ বিলিয়ন ডলার। প্রবাসীদের এই আয় বিশ্বের মোট রেমিটেন্সের ২ দশমিক ৫৬ শতাংশ। বাংলাদেশের প্রবাসী আয় দেশটির মোট জিডিপিতে অবদান রাখছে ৪ দশমিক ৭ শতাংশ। বাংলাদেশের জিডিপিতে রেমিটেন্সের অবদান দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে চতুর্থ।

দক্ষিণ এশিয়ায় রেমিটেন্স আহরণে অন্য দেশগুলোর মধ্যে চতুর্থ অবস্থানে আছে নেপাল। দেশটি প্রবাসী আয় ৯ দশমিক ৩ বিলিয়ন ডলার যা বিশ্বের মোট রেমিটেন্সের ১ দশমিক ১১ শতাংশ। দেশটির প্রাবসী আয় তাদের মোট জিডিপির ২৩ দশমিক ১ শতাংশ। জিডিপিতে প্রবাসী আয়ের অবদানে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে দেশটি। এ ছাড়া রেমিটেন্স আহরণে পঞ্চম অবস্থানে আছে শ্রীলঙ্কা। ২০২২ সালে তাদের আয় ৩ দশমিক ৮ বিলিয়ন ডলার যা বিশ্বের মোট রেমিটেন্সের শূন্য দশমিক ৪৫ শতাংশ এবং তাদের মোট জিডিপির ৫ দশমিক ১ শতাংশ। জিডিপিতে প্রবাসী আয়ের অবদানে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে তৃতীয়তে আছে শ্রীলঙ্কা।

একই সময় আফগানস্তানের প্রবাসী আয় শূন্য দশমিক ৪ বিলিয়ন ডলার যা তাদের মোট জিডিপির ২ দশমিক ১ শতাংশ এবং ভুটানের প্রবাসী আয় শূন্য দশমিক ১ বিলিয়ন ডলার যা দেশটির মোট জিডিপির ৩ দশমিক ৬ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরে প্রবাসী বাংলাদেীরা বৈধ পথে ও ব্যাংকিং চ্যানেলে দুই হাজার ১৬১ কোটি মার্কিন ডলারের সমপরিমাণ রেমিটেন্স দেশে পাঠিয়েছেন। এ আয় এ যাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ আহরণ। দেশে সর্বোচ্চ রেকর্ড রেমিটেন্স এসেছিল ২০২০-২১ অর্থবছরে দুই হাজার ৪৭৭ কোটি ডলার।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 2, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article অনলাইন জুয়ায় কোটি কোটি টাকা পাচার, গ্রেফতার ৬
Next Article কেউ আমাকে নিয়ে ঝুঁকি নিতে চায় না : নোরা ফাতেহি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি নয়, অবসান চাই : ট্রাম্পের দাবি উড়িয়ে বলল ইরান

By Tanvir 8 hours ago
আন্তর্জাতিক

শতাধিক ক্ষেপণাস্ত্র ও ২০০ রকেট ব্যবহার করে হামলা চালিয়েছে ইরান

By Tanvir 8 hours ago
খুলনামহানগর

খুলনায় র‍্যাবের অভিযানে ২৪৬৫ পিস ইয়াবাসহ আটক ২

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আগামী ৪ বছরে ৪ কোটি পরিবার পাবে ‘ফ্যামিলি কার্ড’ : প্রধানমন্ত্রী

By Tanvir 9 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

রোববার থেকে হামের টিকা দেবে সরকার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৩৪ বিলিয়ন ডলার পাচার, ৭০ হাজার কোটি টাকার সম্পদ ক্রোক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?