
ফকিরহাট প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রর্থীদের নাম রোববার বিকেল ৪টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বাগেরহাট-১ (চিতলমারী, মোল্লাহাট ও ফকিরহাট) আসনে শেখ হেলাল উদ্দীন, বাগেরহাট-২ (কচুয়া-বাগেরহাট সদর) আসনে শেখ সারহান নাসের তন্ময়, বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে উপমন্ত্রী হাবিবুন নাহান ও বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ ও শরণখোলা) আসনে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ মনোনয়ন পেয়েছেন।
বাগেরহাটে-১, ২ ও ৩ আসনে বর্তমান সংসদ সদস্যদের মনোনয়ন বহাল থাকলেও বাগেরহাট-৪ আসনে মনোনয়ন বঞ্চিত হয়েছেন বর্তমান সংসদ সদস্য এড. আমিরুল আলম মিলন।
এদিকে মনোনয়নের খবরে বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছে দলের নেতাকর্মরা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি সংসদীয় আসনে আওয়ামী লীগের প্রার্থী হওয়ার জন্য ২৬ জন মনোনয়ন কিনেছিলেন। তবে ১ আসনে শেখ হেলাল উদ্দিন ও ২ আসনে শেখ হেলাল উদ্দীনের ছেলে ছেলে শেখ তন্ময়ের প্রতিদ্বন্দ্বী হিসেবে কেউ মনোনয়নপত্র কেনেননি।
তবে বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে ১১ জন ও বাগেরহাট-৪ (মোড়েলগঞ্জ-শরণখোলা) আসনে ১৩ জন নেতা দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।