By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: বাগেরহাটে অনাবাদি-জলাবদ্ধ জমিতে সবজি চাষে সফলতা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > বাগেরহাটে অনাবাদি-জলাবদ্ধ জমিতে সবজি চাষে সফলতা
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

বাগেরহাটে অনাবাদি-জলাবদ্ধ জমিতে সবজি চাষে সফলতা

Last updated: 2023/11/07 at 4:45 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : বাগেরহাটের ফকিরহাটের বেতাগা ও পিলজংগ ইউনিয়নের অনাবাদি ও জলাবদ্ধ জমিতে ডালি পদ্ধতিতে সবজি চাষে সফল হয়েছে কৃষি বিভাগ। প্রাথমিকভাবে পিলজংগ ইউনিয়নের ৪৫ শতক জলাবদ্ধ জমিতে ৪০টি ও বেতাগা ইউনিয়নের ৫৫ শতক জমিতে ৪৫টি ডালি স্থাপন করা হয়েছে। উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে, জলাবদ্ধ ও পতিত এক একর জমিতে ডালি পদ্ধতিতে লতানো সবজি চাষ করে কৃষক লাভবান হচ্ছেন। ফকিরহাটের বেতাগা ও পিলজংগে প্রথমবার পরীক্ষামূলকভাবে কিছু ঘের, পুকুর ও জলাবদ্ধ জমিতে ঝুলন্ত ডালিতে সবজি চাষ শুরু করা হয়। সেখানে চাষ করা হচ্ছে করলা, মিষ্টি কুমড়া, শসা ও মরিচ। এসব জমিতে সবজি চাষে ফলন ভালো হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তারা পিলজংগ ইউনিয়নের বেয়ারা পাড়া গ্রামের কৃষক আলাউদ্দিন মসদী বলেন, ‘এই সময় সাধারণত আমার জমিতে পানি থাকে। তাই কোনো ফসল হয় না। কিন্তু এবার ফসল হচ্ছে। তাই আমি খুব আনন্দিত।’ ‘আমার জমিতে ২৪টি ডালি স্থাপন করেছি। সেখানে করলা, কুমড়া ও লাউ লাগিয়েছি। করলা ও কুমড়ায় ফুল এসেছে। অনেক পরিশ্রমের পর ফসল আসায় খুব ভালো লাগছে’, যোগ করেন তিনি। বেতাগা ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা প্রদীপ কুমার মণ্ডল জানান, দুই হাত চওড়া ও দুই হাত লম্বা বাঁশের ফ্রেম তৈরি করা হয় এবং চার কোনায় বাঁশ পুতে ফ্রেম লাগানো হয়। এর উপর নেট ঝুলিয়ে দেওয়া হয়। তারপর ভেতরে পলিথিন দিয়ে ছিদ্র করে দেওয়া হয়। এর ওপর দেওয়া হয় তিন ভাগের দুই ভাগ জৈব সার ও এক ভাগ মাটি। তারপর পলিব্যাগ বা টবে চারা তৈরি করে সেখানে লাগিয়ে দেওয়া হয়। পরে চারাগুলো মাচায় উঠে যায়। ‘বেতাগার মাছকাটা এলাকায় ৪৫টি ডালি স্থাপন করা হয়েছে। আমরা কৃষকদের সব ধরনের সহযোগিতা করছি’, বলেন তিনি। পিলজংগ ব্লকের উপসহকারী কর্মকর্তা তানিয়া রহমান বলেন, ‘একবার এই ডালি তৈরি করে নিতে পারলে জলাবদ্ধ জমিতে তা দুই বছর পর্যন্ত ব্যবহার করা যায় ও সেখান থেকে সবজি পাওয়া যায়। আমাদের এই পদ্ধতি সফলতা দেখাচ্ছে।’ ফকিরহাট উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন বলেন, ‘ফকিরহাটের পিলজংগ ও বেতাগা ইউনিয়নে পুকুরসহ জলাবদ্ধ জমিতে আমরা সবজি চাষে সফল হয়েছি। এই ডালি পদ্ধতিতে সবজি উৎপাদনের জন্য আমরা কৃষকদের প্রযুক্তিগতসহ সব ধরনের সহায়তা করছি।’

সিনিয়র করেস্পন্ডেন্ট November 7, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বিএনপি নির্বাচনে এলে অংশ নেব : অব. মেজর হাফিজ
Next Article হামাসের সঙ্গে যুদ্ধে ৩৪৭ ইসরাইলি সেনা নিহত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরায় সাদা মাছ চাষে বিপ্লব ঘটেছে লাভবান হচ্ছে চাষীরা

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনামহানগর

খুলনায় ভোক্তা-অধিকারের অভিযান: জরিমানা ৯০ হাজার ৫ শত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
জাতীয়

পিলখানায় হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য : তারেক রহমান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরায় সাদা মাছ চাষে বিপ্লব ঘটেছে লাভবান হচ্ছে চাষীরা

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

কেসিসির প্রশাসক হিসেবে যোগদান করলেন নজরুল ইসলাম মঞ্জু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় বায়তুন নূর শপিং সেন্টারে আগুন : ৮০ লক্ষ টাকার ক্ষতি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?