By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: বাগেরহাটে চেয়ারম্যানের বিরুদ্ধে চাল আত্মসাতের ঘটনায় তদন্ত শুরু
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > বাগেরহাটে চেয়ারম্যানের বিরুদ্ধে চাল আত্মসাতের ঘটনায় তদন্ত শুরু
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

বাগেরহাটে চেয়ারম্যানের বিরুদ্ধে চাল আত্মসাতের ঘটনায় তদন্ত শুরু

Last updated: 2023/05/09 at 1:10 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

বাগেরহাট অফিস : বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর বাদশা‘র বিরুদ্ধে বস্তা থেকে চাল আত্মসাতের অভিযোগ ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে। সোমবার দুপুরে কাকড়াতলী বাজারে অবস্থিত জিউধরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপস্থিত হয়ে মোড়েলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযোগের বিষয়টি সরেজমিন তদন্ত করেন। এ সময় বস্তা প্রতি চালের অনিয়ম রয়েছে বলে জানান তিনি। উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কর্মকর্তা।

তিনি জানান, বস্তায় চাল কম আছে ও উপকারভোগীদের পরিমানে কম দেওয়া হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে সোমবার সরেজমিনে চালের বস্তা পরিমাপ করা হয়। এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সামনে ৮৫টি চালের বস্তা পরিমাপ করা হয়। বস্তা প্রতি ৩০ কেজি চাল থাকার কথা থাকলে মাত্র ২০টি বস্তায় ৩০ কেজি চাল পাওয়া গেছে। ২১টি বস্তায় ছিদ্র না থাকলে তাতে ২৪ কেজি থেকে ২৮ কেজি পর্যন্ত চাল পাওয়া গেছে।  বাকি ৪৪ বস্তায় ছিদ্র পাওয়া গেছে তাতেও চাল ২৪ কেজি থেকে ২৮ কেজি পর্যন্ত পাওয়া গেছে। তিনি বিষয়টি উদ্বোতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে পরবর্তী পদক্ষেপ নিবেন বলে জানান।

এর আগে চাল বিতরণের সময় এই অভিযোগ তোলেন কয়েকজন ইউপি সদস্য। তখন বস্তায় চাল কম থাকায় উপকারভোগীদের মাঝে বিতরণ বন্ধ করে গুদামে তালা মেরে দেন সরকারি ট্যাগ অফিসার উপ-সহকারি প্রকৌশলী মোঃ মনিরুল ইসলাম।

চেয়ারম্যান জাহাঙ্গীর বাদশা বলেন, বস্তায় চাল কম আসছে। আমি কোন দুর্নীতির সাথে জড়িত নই। চাল চুরির তো প্রশ্নই আসে না। আমার কয়েকজন রাজনৈতিক প্রতিপক্ষরা এই ধরণের অপপ্রচার চালাচ্ছেন।

জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, বিষয়টি সঠিকভাবে তদন্ত করে দেখা হচ্ছে। এই চাল দুর্নীতির সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 9, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article জেলা যুবলীগের উদ্যোগে মুজিব কর্ণারের উদ্বোধন
Next Article তীব্র কয়লা সঙ্কটে রামপাল ও পায়রা বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং বাড়ার শঙ্কা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

পিছিয়ে পড়া’ সাতক্ষীরার ৮০ শতাংশ সড়কই কাঁচা

By জন্মভূমি ডেস্ক 41 minutes ago
আন্তর্জাতিক

হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ১ ডলার টোল নেবে ইরান

By Tanvir 10 hours ago
আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত বেড়ে ২৫৪

By Tanvir 10 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

পিছিয়ে পড়া’ সাতক্ষীরার ৮০ শতাংশ সড়কই কাঁচা

By জন্মভূমি ডেস্ক 41 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

জাতীয় সংসদে ৩১টি বিল পাস

By Tanvir 10 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আগামী দুই মাসে পেট্রোল-অকটেনের কোনো সংকট হবে না: জ্বালানি বিভাগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?