By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: বাগেরহাটে জামানত হারালেন ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ পার্থী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > বাগেরহাটে জামানত হারালেন ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ পার্থী
বাগেরহাট

বাগেরহাটে জামানত হারালেন ইসলামী আন্দোলনের ৩ জনসহ ১৪ পার্থী

Last updated: 2026/02/15 at 3:34 PM
জন্মভূমি ডেস্ক 1 hour ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : বাগেরহাটের চারটি আসনে এবার ২৩ জন প্রার্থী নির্বাচন করেছিলেন। আরপিও অনুযায়ী মোট বৈধ ভোটের সাড়ে ১২ শতাংশ না পেয়ে ১৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন। চারটি আসনে জামায়াত-বিএনপি ও একজন স্বতন্ত্র পার্থী ছাড়া সকলের জামানত সরকারের কোষাগারে জমা হবে। সংখ্যার দিক দিয়ে অর্ধেকের বেশি এবং শতাংশের হিসেবে ৬০ দশমিক ৮৬ শতাংশ প্রার্থী জামানত হারিয়েছেন।
এর মধ্যে বাগেরহাট-১ আসনে ৬ জন, বাগেরহাট-২ আসনে ১ জন, বাগেরহাট-৩ আসনে ৩ জন এবং বাগেরহাট-৪ আসনে ৪ জন জামানত হারিয়েছেন।
বাগেরহাট-১ আসনে মোট বৈধ পড়েছে ২ লক্ষ ৪৪ হাজার ৮৭১টি। এই আসনে ৮ জন প্রার্থীর মধ্যে ৬ জন প্রার্থী জামানত হারিয়েছেন। এরা হলেন, স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা এমএএইচ সেলিম (ঘোড়া ৫ হাজার ২৮৩ ভোট), বিএনপির আরেক স্বতন্ত্র প্রার্থী মাসুদ রানা (ফুটবল ৬ হাজার ৪৬৭), বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল‘র আঃ সবুর শেখ (হাত-পাঞ্জা- ১৬৭ ভোট), বাংলাদেশ মুসলিম লীগের এমডি শামসুল হক (হারিকেন-২৪২ভোট), আমার বাংলাদেশ পার্টি (এবি)‘র মোঃ আমিনুল ইসলাম (ঈগল ২৯১ ভোট) ও জাতীয় পার্টির স,ম, গোলাম সরোয়ার (লাঙ্গল প্রতীক ৫৭১ ভোট)।
বাগেরহাট-২ আসনে চারজন প্রার্থীর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী এ্যাড. আতিয়ার রহমান (হাতপাখা ৩ হাজার ৩১৩ ভোট) পেয়ে জামানত হারিয়েছেন। এই আসনে মোট বৈধ ভোট পড়েছিল ২ লক্ষ ৩৭ হাজার ৩৯৬।
অন্যদিকে বাগেরহাট-৩ আসনে ৫জন প্রার্থীর মধ্যে মধ্যে তিনজন প্রার্থী জামানত হারিয়েছেন। এরা হলেন, স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা এমএএইচ সেলিম (ঘোড়া ৪২৫ ভোট), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শেখ জিল্লুর রহমান(হাতপাখা ৩ হাজার ৬৪০) ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি‘র মোঃ হাবিবুর রহমান মাস্টার (তারা ৩৪৯ ভোট)। এই আসনে মোট বৈধ ভোট পড়েছিল ১ লক্ষ ৯০ হাজার ৬২৫।
এছাড়া বাগেরহাট-৪ আসনে ৬জন প্রার্থীর মধ্যে ৪জনই জামানত হারিয়েছেন। এরা হলেন, স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন (হরিণ ২২৯ ভোট)। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোঃ ওমর ফারুক (হাতপাখা ৮ হাজার ৫০১ ভোট), জাতীয় পার্টির প্রার্থী সাজন কুমার মিস্ত্রি (লাঙ্গল ১ হাজার ১৪৭ ভোট, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি‘র মোঃ আঃ লতিফ খান (তারা ৩১৫ ভোট)।
এর মধ্যে কাজী খায়রুজ্জামান শিপন প্রচার-প্রচারণা শেষে ১০ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন নিজের ও দলীয় কর্মীদের জীবনের শঙ্কার কথা জানিয়ে নিজের নির্বাচনে প্রতিদ্বন্দীতা না করার ঘোষনা দিয়েছিলেন।
বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আবু আনছার এসব তথ্য নিশ্চিত করেছেন।

জন্মভূমি ডেস্ক February 15, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article আব্বাসের শপথ স্থগিত চেয়ে ইসিতে পাটওয়ারীর আবেদন
Next Article মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যা করে থানায় বাবার আত্মসমর্পণ!
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
জাতীয়

এবারের জাতীয় নির্বাচনের সমাপ্তি সুন্দর হয়নি : হামিদুর রহমান আযাদ

By জন্মভূমি ডেস্ক 2 minutes ago
জাতীয়

বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার যুক্তরাজ্যের

By জন্মভূমি ডেস্ক 3 minutes ago
জাতীয়

গোয়েন্দা কর্মকর্তা পরিচয়ে নবনির্বাচিত সংসদ সদস্যের কাছে চাঁদা দাবি, যুবক গ্রেপ্তার

By জন্মভূমি ডেস্ক 5 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

বাগেরহাট

ফকিরহাটে দুই বাসের সংঘর্ষে নারীসহ আহত ১৫

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
জেলার খবরবাগেরহাট

এবার পূর্ব সুন্দরবনের শেলারচর থেকে ৬ জেলেকে অপহরণ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 20 hours ago
বাগেরহাট

মোরেলগঞ্জে জামায়াতের শোকরানা সভা

By জন্মভূমি ডেস্ক 24 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?