By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: বাগেরহাটে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে ইউনিয়ন পরিষদের কর্যক্রম
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > বাগেরহাটে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে ইউনিয়ন পরিষদের কর্যক্রম
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

বাগেরহাটে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে ইউনিয়ন পরিষদের কর্যক্রম

Last updated: 2023/09/06 at 3:59 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : দেশের স্থানীয় পর্যায়ে অত্যন্ত জনগুরুত্বপূর্ণ ও শক্তিশালী একটি প্রতিষ্ঠান হচ্ছে ইউনিয়ন পরিষদ। কিন্তু বাগেরহাটে কয়েকটি ইউনিয়ন পরিষদে সেবা নিতে এসে আতঙ্কে থাকতে হয় সেবাগ্রহীতাদের। পরিষদের ভবনগুলো থেকে খসে পড়ছে সিমেন্ট। যেকোনো সময় ধসে পড়ার ঝুঁকি নিয়ে ভবনগুলোতে আসেন এলাকাবাসী।

বাগেরহাট জেলায় ৭৫টি ইউনিয়ন পরিষদের মধ্যে প্রথম ও দ্বিতীয় পর্যায়ে ৪৮টি ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণ করা হয়েছে। বাকি ২৭টি ইউনিয়ন পরিষদের ভবন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তবে এর মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ রয়েছে অন্তত ৯টি ভবন।

পরিত্যক্ত ও জরাজীর্ণ এই সকল ভবনে নাগরিক সেবা নিতে এসে ভোগান্তিতে পড়েন লাখো প্রান্তিক জনগোষ্ঠী। দীর্ঘদিন ধরে সেবা প্রত্যাশীরা বিড়ম্বনার শিকার হলেও প্রতিকার মিলছে না বলে অভিযোগ জনপ্রতিনিধিদের। এদিকে জেলা শীর্ষ কর্মকর্তা মো. খালিদ হোসেন ইউনিয়ন পরিষদ ভবন পরিত্যক্ত ও জরাজীর্ণের বিষয়টি স্বীকার করে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করার কথা জানান।

সরেজমিন গিয়ে দেখা যায়, বাগেরহাটের মোরেলগঞ্জের প্রত্যন্ত এলাকা তেলিগাতী ইউনিয়ন পরিষদে সেবা নিতে গিয়ে আতঙ্কে থাকেন এলাকাবাসী। পরিষদের পুরো ভবনই ভঙ্গুর অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। বিভিন্ন স্থান থেকে খসে পড়ছে পলেস্তারা।

এদিকে কচুয়া উপজেলার বাধাল ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা প্রত্যাশীদের ভিড়। কেউ আসছেন বয়স্ক-বিধবা কিংবা প্রতিবন্ধী ভাতা নিতে কেউ আবার টিসিবির পণ্য নিতে। আর জন্মনিবন্ধনসহ অন্যান্য নাগরিক সেবা নিতে আসা মানুষদের ভিড় লেগেই থাকে সারা বছর। তবে বিকল্প ব্যবস্থা না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে কার্যক্রম চালাচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শুধু তেলিগাতি ও বাধাল ইউনিয়ন পরিষদ নয় রায়েন্দা, ষাটগম্বুজ, কাড়াপাড়া, বলইবুনিয়া, গাংনী, কলাতলা, রামচন্দ্রপুর, বড়বাড়িয়াসহ জেলার বিভিন্ন উপজেলার ২৭টি পরিষদ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এসব ইউনিয়ন পরিষদে জন্ম নিবন্ধন থেকে শুরু করে মৃত্যু সনদ পর্যন্ত সেবা নিতে আসেন প্রায় ৫ লাখ মানুষ।

সোমবার সকালে রায়েন্দা ইউনিয়ন পরিষদে শতাধিক মানুষের সমাগম ছিল। এরমধ্যে কথা হয় প্রতিবন্ধী ভাতা নিতে আসা আজাদ কবির বলেন, সেবা নিতে এসে এক দুপুর অপেক্ষা করছি। প্রচুর মানুষের ভিড়ের মধ্যে কোথায় যাব। প্রচণ্ড গরম আমার মত অনেক মানুষ সেবা নিতে এসে বিড়ম্বনার শিকার হচ্ছেন। তেলিগাতি ইউনিয়ন পরিষদে সেবা গ্রহীতা তাসলিমা বেগম বলেন, টিসিবির কার্ড নিয়ে এসে রাস্তায় দাঁড়িয়ে আছি। পরিষদের পুরাতন ভবন ভেঙে পড়ছে। বৃষ্টি হলে ছাদ চুয়ে চুয়ে পানি পড়ে। এ সমস্যা নিত্যদিনের।

পরিত্যক্ত ভবনে ঝুঁকি নিয়ে সেবা দিতে বিড়ম্বনার কথা স্বীকার করেন তেলিগাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোর্শেদা আকতার। তিনি বলেন,পরিত্যক্ত ও জরাজীর্ণ ইউনিয়ন পরিষদ ভবনে অনেক কষ্ট করে সেবা দিয়ে যাচ্ছি। গত বছর খুলনা বিভাগের মধ্যে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছি। দ্রুত নতুন ভবন নির্মাণে সরকারের কাছে দাবি জানাই।

অপরদিকে বাধাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নকীব ফয়সাল অহিদ বলেন, কেউ আসছেন বয়স্ক-বিধবা বা প্রতিবন্ধী ভাতা নিতে কেউ আবার টিসিবির পণ্য নিতে। এছাড়াও জন্মনিবন্ধনসহ অন্যান্য নাগরিক সেবা নিতে আসা মানুষদের ভিড় লেগেই থাকে। তবে ঝুঁকিপূর্ণ ভবনে বাধ্য হয়ে কার্যক্রম চালাতে হয়। আশেপাশে কোনো ভবন নেই, যে ভাড়া নিব। আমরা দ্রুত নতুন ভবন নির্মাণের দাবি জানাই।

সেবা প্রত্যাশীদের ভোগান্তিদের কথা স্বীকার করে জেলা প্রশাসক মো. খালিদ হোসেন বলেন, নতুন ভবন নির্মাণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে যত দ্রুত সম্ভব ভবনগুলো নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

বাগেরহাট এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো. শরিফুজ্জামান বলেন, জেলায় ৭৫টি ইউনিয়ন পরিষদের মধ্যে প্রথম ও দ্বিতীয় পর্যায়ে ৪৮টি ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণ করা হয়েছে। এখনও ২৭টি ভবন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এরমধ্যে মোল্লাহাট উপজেলার উদয়পুর ও গাংনী পরিষদের নিজস্ব জায়গা নেই। এছাড়া মোরেলগঞ্জ উপজেলার ঝিউধারা ইউনিয়ন পরিষদ বরাদ্দের অভাবে নির্মাণ কাজ বন্ধ রয়েছে। এসব ভবনের তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 6, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাতক্ষীরায় ৩১ টি স্বর্ণের বারসহ গ্রেপ্তার ২
Next Article লোহাগড়ায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

পাল্টা হামলার ভয়ে আকাশসীমা বন্ধ করল ইসরায়েল

By Online Desk 27 minutes ago
জাতীয়রাজনীতিশীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সাপ্তাহিক ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

By Online Desk 28 minutes ago
জাতীয়রাজনীতি

এনসিপির প্রথম বর্ষপূর্তি আজ

By Online Desk 31 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

পাল্টা হামলার ভয়ে আকাশসীমা বন্ধ করল ইসরায়েল

By Online Desk 27 minutes ago
জাতীয়রাজনীতিশীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সাপ্তাহিক ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

By Online Desk 28 minutes ago
আন্তর্জাতিকসর্বশেষ খবর

খামেনি ও পেজেশকিয়ানের অবস্থান লক্ষ্য করে ইরানে যৌথ হামলা

By Online Desk 43 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?