
বাগেরহাট অফিস : বাগেরহাট প্রেসক্লাব ও বাগেরহাটে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইনে মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক মোহঃ খালিদ হোসেন। মঙ্গলবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজ আল আসাদ। আলোচনায় অংশ গ্রহণ করেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহা, সাধারন সম্পাদক তালুকদার আব্দুল বাকী, এ্যাড শাহ আলম টুকু, বাবুল সরদার, আহসানুল করিম, ইসরাত জাহান, মোল্লা আব্দুর রব, মোঃ কামরুজ্জামান, শওকত আলী বাবু, ইয়ামীন আলী, আবু সাঈদ, ইনজামামউল হকসহ বাগেরহাটে কর্মরত বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ।
মতবিনিময় সভায় সাংবাদিকগণ বাগেরহাটের জলাবদ্ধতা, নদী-খাল দখল, সুপেয় পানির সংকট, হাট বাজারে অতিরিক্ত খাজনা আদায়সহ জেলায় বিদ্যমান বিভিন্ন সমস্যার বিষয় তুলে ধরেন। নবাগত জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন।