By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: বাগেরহাটে নার্সদের কর্মবিরতি, রোগীদের ভোগান্তি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > বাগেরহাটে নার্সদের কর্মবিরতি, রোগীদের ভোগান্তি
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

বাগেরহাটে নার্সদের কর্মবিরতি, রোগীদের ভোগান্তি

Last updated: 2024/10/08 at 4:26 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

ডেস্ক নিউজ : বাগেরহাটে এক দফা দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল করেছেন ২৫০ শয্যা জেলা হাসপাতালের নার্স মিডওয়াইফরা। মঙ্গলবার (০৮ অক্টোবর) সকালে বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালের সামনে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের ব্যানারে রোগীদের সেবা বন্ধ রেখে কর্মরত নার্সরা এই কর্মবিরতি পালন করেন।

দুপুর ১২টার দিকে বিক্ষোভ মিছিল করেন কর্মবিরতি পালনকারী নার্সরা। এসময় বক্তব্য দেন, বাগেরহাট নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক শামসুন্নাহার, নার্সিং ইনস্ট্রাক্টর রিনা খানম, আছমা আক্তার,সিনিয়র স্টাফ নার্স লিলি বেগম, চায়না খানম , বাগেরহাট নার্সিং ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী কুতুবউদ্দিন।

বক্তারা বলেন,নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর দীর্ঘদিন ধরে নন নার্সিং ক্যাডারদের অধীনে চলছে।এই ধারাবাহিকতায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকসহ উচ্চ পদস্থ সকল পদে নন নার্সিং ক্যাডাররা দায়িত্ব পালন করছেন। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক, পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদ থেকে সকল ক্যাডার কর্মকর্তাদের অপসারণ করে নার্সদের পদায়ন করতে হবে।এই দাবি না মানলে আরও কঠিন কর্মসূচির ঘোষনা দেন নার্সরা।

এদিকে একযোগে নার্সদের কর্ম বিরতির ফলে হাসপাতালে জরুরী বিভাগসহ বিভিন্ন বিভাগের সকল রোগীরা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। অনেক রোগীরা ঘণ্টার পর ঘন্টা অপেক্ষা করে কোন সেবা না পাওয়ায় ক্ষোভ ও ও অসন্তোষ প্রকাশ করেছেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট October 8, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পদার্থবিদ্যায় নোবেল পেলেন জন হোপফিল্ড ও জিওফ্রে হিন্টন
Next Article ডুমুরিয়ায় মহিলা বিষয়ক অধিদপ্তরের ওয়ার্কশপের সমাপনী
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

তালায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
আন্তর্জাতিক

পাকিস্তানে পৌঁছেছে মার্কিন প্রতিনিধিদল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
আন্তর্জাতিক

ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়েন্দাদের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌জলবায়ু পরিবর্তন, প্রতিবন্ধিতা নিয়েই বড় হচ্ছে পিংকি

By জন্মভূমি ডেস্ক 10 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 16 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ, ফিরে যাচ্ছে শারজায়

By সিনিয়র করেস্পন্ডেন্ট 21 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?