By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: বাগেরহাটে ২৬ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ২১ প্রার্থী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > বাগেরহাটে ২৬ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ২১ প্রার্থী
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

বাগেরহাটে ২৬ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ২১ প্রার্থী

Last updated: 2024/01/09 at 12:31 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

মোল্লা আব্দুর রব, বাগেরহাট : বাগেরহাটের ৪ আসনে ২৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে ২১ জন প্রার্থী জামানত হারিয়েছেন। এদের মধ্যে ২ জন স্বতন্ত্র ও বিভিন্ন দলের ১৯ প্রার্থী রয়েছেন। নির্বাচনী বিধিমালা অনুযায়ী, কোন প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে মোট কাস্টিং ভোটের ৮ শতাংশের থেকে একটি ভোট বেশি পেতে হবে। এর নিচে পেলে তিনি জামানত হারাবেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, বাগেরহাট-১ (চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট) আসনে ৩ লক্ষ ৫২ হাজার ৮২১টি ভোটের মধ্যে ২ লক্ষ ৩৮ হাজার ৬৯৩টি ভোট কাস্ট হয়েছে। এখানে ৬জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। বিজয়ী প্রার্থী শেখ হেলাল উদ্দিন পেয়েছেন ২  লক্ষ ১৯ হাজার ৯৩৯ ভোট। এছাড়া তার ৫ প্রতিদ্বন্দী জামানত হারিয়েছেন। এরা হলেন, বাংলাদেশ কংগ্রেসের এইচ এম আতাউর রহমান আতিকী ১১৭৫ ভোট, এনপিপি’র বাসুদেব গুহ ২০৬৫, জাতীয় পার্টির মোঃ কামরুজ্জামান ৫২১০, বিএনএম’র মোঃ মঞ্জুর হোসেন শিকদার ২৭৯৬ এবং তৃণমূল বিএনপির মোঃ মাহফুজুর রহমান ১৭৮৫ ভোট।

এদিকে বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনেও ৬জন প্রার্থীর মধ্যে ৫জনই জামানত হারিয়েছেন। এই আসনে ৩ লক্ষ ২০ হাজার ১৪১ ভোটের মধ্যে ২ লক্ষ ৫ হাজার ৮৭২টি ভোট কাস্ট হয়েছে। এখানে বিজয়ী প্রার্থী শেখ তন্ময় পেয়েছেন ১ লক্ষ ৮২ হাজার ৩১৮ ভোট। জামানত হারানো প্রার্থীরা হলেন, সতন্ত্র প্রার্থী এসএম আজমল হোসেন ১৪৫৫ ভোট, জাকের পার্টির খান আরিফুর রহমান ৩১৬৩, তৃণমূল বিএনপির মরিয়ম সুলতানা ২৭৬২, বিএনএম‘র সোলায়মান শিকদার ১৯০৭ এবং জাতীয় পার্টির  হাজরা শহিদুল ইসলাম ৪১৭৪ ভোট।

বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে বিজয়ী প্রার্থী নৌকার হাবিবুন নাহার ও স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস আলী ইজারাদারের জামানত রক্ষা হয়েছে। বিভিন্ন দলের অন্য ৫ প্রার্থী জামানত হারিয়েছেন। এই আসনে ২ লক্ষ ৫৪ হাজার ৮৫৮ ভোটের মধ্যে ১ লক্ষ ৪৭ হাজার ৯৩০ ভোট কাস্ট হয়েছে। এখানে বিজয়ী প্রার্থী হাবিবুন নাহার পেয়েছেন ৮৪ হাজার ৩৭২, স্বতন্ত্র প্রার্থী পেয়েছেন ৫৮ হাজার ৪৬৮ ভোট। জামানত হারানোরা হলেন, বাংলাদেশ কংগ্রেসের মফিজুল ইসলাম গাজী ২০৮, তৃণমূল বিএনপি ২২৮, জাতীয় পার্টির মোঃ মনিরুজ্জামান মনি ৬৭০, বিএনএম‘র ৪২৩ এবং জাসদের শেখ নুরুজ্জামান মাসুম ৩৩৮ ভোট।

অন্যদিকে বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ ও শরণখোলা) আসনেও ৭ প্রার্থীর  মধ্যে ৬ প্রার্থী জামানত হারিয়েছেন।  এই আসনে ৩ লক্ষ ৫৩ হাজার ৩১৪ ভোটের মধ্যে ২ লক্ষ ১৪ হাজার ৭৬৭ ভোট কাস্ট হয়েছে। এখানে বিজয়ী প্রার্থী নৌকার এইচ এম বদিউজ্জামান সোহাগ পেয়েছেন ১ লক্ষ ৯৯ হাজার ৩৪ ভোট। জামানত হারানো প্রার্থীরা হলেন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মুহাম্মদ বদরুজ্জামান ৯৯২, এনপিপি’র মোহাম্মদ লোকমান ১৬১১, বিএনএম’র মোঃ রেজাউল ইসলাম রাজু ৬৩৬, তৃণমূল বিএনপির লুৎফুন নাহার রিক্তা ৬০৭, জাতীয় পার্টির সাজন কুমার মিস্ত্রী ২২২০ এবং স্বতন্ত্র প্রার্থী এম আর জামিল হোসেন পেয়েছেন ৫৩৭৬ ভোট। তবে এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী এম আর জামিল হোসেন নির্বাচনের দিন দুপুরে ভোট বয়কট করেছিলেন।

বাগেরহাটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাঃ খালিদ হোসেন বলেন, খুবই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ৪টি আসনের মধ্যে ২১ জন প্রার্থী জামানত হারিয়েছেন। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী তারা সবাই কাস্টিং ভোটের ৮ শতাংশের কম ভোট পেয়েছেন। বিজয়ী ৪ প্রার্থী ও বাগেরহাট-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস আলী ইজারাদারের জামানত রক্ষা হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 9, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনা ৪ ও ৫ আসনে নির্বাচন পরবর্তী ব্যাপক সহিংসতার অভিযোগ
Next Article খুলনায় সেনাপ্রধানের পক্ষ থেকে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

ইরানের জব্দকৃত সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

By Tanvir 52 minutes ago
আন্তর্জাতিক

হরমুজ থেকে ইরানকে টোল তুলতে দেওয়া হবে না, ফের সতর্কবার্তা ট্রাম্পের

By Tanvir 56 minutes ago
আন্তর্জাতিক

আমাদের সদিচ্ছা আছে, আস্থা নেই : ঘালিবাফ

By Tanvir 58 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

গণতন্ত্রের চর্চা শুরু হবে মহল্লা থেকেই : ববি হাজ্জাজ

By Tanvir 1 hour ago
বাগেরহাট

শরণখোলায় জীবননাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের সময়কার অস্থির আইন শৃঙ্খলা পরিস্থিতি কাটতে শুরু করেছে

By জন্মভূমি ডেস্ক 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?