জন্মভূমি রিপোর্ট : খুলনা বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফল কলার লক্ষে বাগেরহাট জেলা বিএনপি ও অংশ সংগঠনের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টায় নগরীর পশ্চিম বানিয়াখামারস্থ বাগেরহাট-৪ আসনের বিএনপি’র (ধানের শীষ) মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপনের বাস ভবনে এর আয়োজন করা হয়।
সভাপতিত্ব করেন বিএনপি বাগেরহাটে জেলা শাখার যুগ্ম আহবায়ক কামরুর ইসলাম গোরা। বক্তৃতা করেন বাগেরহাট বিএনপি জেলা সদস্য সচিব মোজাফ্ফার রহমান আলম, মোরেলগঞ্জ উপজেলা বিএনপি আহবায়ক শহীদুল হক বাবুল, ফকিরহাট উপজেলা আহবকায়ক ফকির শহিদুল ইসলাম, মোল্লাহাট উপজেলা সদস্য সবিচব মো. জাহিদুল ইসলাম, কচুয়া উপজেলা আহবায়ক আসাদুল ইসলাম পান্না ও বাগেরহাট সদর উপজেলার যুগ্ম আহবায়ক শেখ মো. খায়রুল আজাদ। অনুষ্ঠান পরিচালনা করেন মোরেলগঞ্জ উপজেলা যুগ্ম আহবায়ক ফকির রাশেল আল ইসলাম।
বক্তারা বলেন, এই সমাবেশে বাগেরহাট থেকে হাজার হাজার নেতাকর্মীর যোগ দান করবে। বাঁধা আসলে প্রতিহত করা হবে। বাধাঁ আসলে পায়ে হেটে কর্মীরা এই সমাবেশে যোগ দিবে। আটকাতে পারবেনা। পরে কাজী খায়রুজ্জামান শিপন গণমাধ্যম কর্মীদের ব্রিফ করেন।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত