By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: বাগেরহাট-১ আসনে শক্ত অবস্থানে নৌকার প্রার্থী শেখ হেলাল
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > বাগেরহাট-১ আসনে শক্ত অবস্থানে নৌকার প্রার্থী শেখ হেলাল
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

বাগেরহাট-১ আসনে শক্ত অবস্থানে নৌকার প্রার্থী শেখ হেলাল

Last updated: 2024/01/04 at 5:14 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

মান্না দে, ফকিরহাট : বাগেরহাট-১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ভোটের মাঠে শক্ত অবস্থানে রয়েছেন। নৌকার প্রার্থী বঙ্গবন্ধুর ভ্রাতুস্পুুত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই বর্তমান সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন। তিনি আবারো বিপুল সংখ্যক ভোট পেয়ে বিজয়ী হবেন সেই প্রত্যাশা নৌকার নেতা-কর্মী ও সমর্থকদের।
ফকিরহাট উপজেলা থেকে শুরু করে ইউনিয়ন ও ওয়ার্ডে ওয়ার্ডে মানুষের মধ্যে নির্বাচনকে ঘিরে এক ধরনের উৎসব শুরু হয়েছে। আসন্ন সংসদ নির্বাচনে এবার তরুণ প্রজন্মের ভোটারদের মধ্যে বেশি আগ্রহ তৈরি হয়েছে। বর্তমান উন্নয়নের ধারাবাহিকতায় নৌকার পক্ষে গণজোয়ার উঠেছে এমন কথা ভেসে বেড়াচ্ছে ভোটের মাঠে।
নবম, দশম এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ সংসদীয় আসন আওয়ামী লীগের দখলে রয়েছে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত শেখ হেলাল উদ্দীন (নৌকা), ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপির বাসুদেব গুহ (আম), তৃণমূল বিএনপির মো. মাহফুজুর রহমান (সোনালী আঁশ), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএমের মো. মঞ্জুর হোসেন শিকদার (নোঙর), জাতীয় পার্টির মো. কামরুজ্জামান (লাঙল) এবং বাংলাদেশ কংগ্রেস মনোনীত এইচ এম আতাউর রহমান আতিকী (ডাব)।
বাগেরহাট-১ (ফকিরহাট-মোল্লাহাট-চিতলমারী) আসনে মোট ভোটার তিন লাখ ৫২ হাজার ৮২১ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৭৯ হাজার ৩৯৭, নারী ভোটার এক লাখ ৭৩ হাজার ৪২৩।
এদিকে নির্বাচনী আমেজ শুরু হয়েছে ফকিরহাট উপজেলার গ্রামে, হাটে-মাঠে, ঘাটে এবং চায়ের দোকানে। পোস্টারে পোস্টারে ছেঁয়ে গেছে বিভিন্ন এলাকা।
ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ বলেন, ১৫ বছরে আওয়ামী লীগ সরকার দেশে ব্যাপক উন্নয়ন করেছে। ফকিরহাটেও সর্বত্র এর উন্নয়নের ছোঁয়া লেগেছে। স্মার্ট ফকিরহাট হিসেবে ঘোষনা করা হয়েছে এই উপজেলাকে। বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে মানুষ আবারো নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করবে। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম বলেন, ফকিরহাটে সর্বত্রই শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে। নির্বাচনে আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখার জন্য পুলিশ কাজ করছে। পুলিশের পাশাপাশি বিভিন্ন আইনশৃংখলা রক্ষাকারি বাহিনীর সদস্যরা মাঠে রয়েছে। শান্তিপূর্ণ ভাবে ভোটাররা যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারে এজন্য আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 4, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নৌকা ও ঈগল প্রার্থীর সভা একই স্থানে, ১৪৪ ধারা জারি
Next Article দ্বাদশ সংসদ নির্বাচন: নারী প্রার্থী ৯০, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৭৯ জন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ

By Correspondent 43 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে উপকূলের বাঁধ

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

পরিবেশ ‌দূষণ প্রতিরোধে নাগরিক সচেতনতা জরুরি

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে উপকূলের বাঁধ

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

পরিবেশ ‌দূষণ প্রতিরোধে নাগরিক সচেতনতা জরুরি

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

সুন্দরবনে দস্যু দমনে দু’একদিনের মধ্যেই মন্ত্রী পরিষদের বৈঠকে কঠোর পদক্ষেপ ঃ ফরিদুল ইসলাম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 17 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?