
জন্মভূমি রিপোর্ট : মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, বাঙালির মুক্তি ও স্বাধীনতার প্রশ্নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন আপসহীন। তিনি তাঁর সারাজীবনে কখনই কোনো অন্যায়ের সঙ্গে আপস করেননি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাটি জীবন মানুষের অধিকার আদায়ের লড়াই-সংগ্রাম করেছেন। মানুষের কল্যাণে নিজের জীবন উৎসর্গ করে গেছেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বিশ্বের বুকে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের লাল সবুজের পতাকা স্থান করে নেয়। ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের পর পুরো জাতি ঐক্যবদ্ধ হয়ে তাঁর ডাকে সাড়া দিয়ে স্বাধীনতাযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে দ্বিধা করেননি। স্বাধীনতার পরাজিত শক্তি যুদ্ধে হার মানলেও তাদের ষড়যন্ত্র থেমে থাকেনি। যে বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে তার প্রতিশোধ নিতেই পাকিস্তানের দোসররা ১৯৭৫ সালের ১৫ অগাস্ট কালরাতে শেখ মুজিবুর রহমান এবং তার সহধর্মিণীসহ পরিবারের অন্য সদস্যদের নৃশংসভাবে হত্যা করে। তবে তাদের উদ্দেশ্য সফল হয়নি। তারা দেশকে পাকিস্তানী রাষ্ট্রে পরিণত করতে চাইলেও তাদের উদ্দেশ্য সফল হয়নি। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বিশ্ব পরিমন্ডলে বাংলাদেশ আজ মডেল। তাই দেশের এ অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে আবারও জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে হবে। রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর তালুকদার আব্দুল খালেক কমিউনিটি সেন্টারে ২৬নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বিশেষ অতিথির বক্তৃতা করেন মহানগর সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, সোনাডাঙ্গা থানা সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা, কাউন্সিলর মাহমুদা বেগম। ২৬নং ওয়ার্ড সভাপতি শেখ মো. আব্দুল আজিজের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জাহাঙ্গীর হোসেন, শেখ মোহাম্মদ আলী, শেখ খলিলুর রহমান, মুন্সি হেকমত আলী। এস এম আকিল উদ্দিন এবং ২৬নং ওয়ার্ড সাধারণ সম্পাদক শেখ মো. রুহুল আমিনের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন ইউসুফ আলী সরদার, আসলাম আলী, সাবির খান, আব্দুস সালাম ফারাজী, হাফিজুর রহমান দিপু, নুর জাহান রুমি, মনোয়ারা বেগম, কবিতা আসিরন, খাদিজা কবির তুলি, হাসান খলিলুর রহমান, সাকিল উদ্দিন, মাসুম, কাজী হেলাল, হাফিজ উদ্দিন, শাহিন, রফিকুল ইসলাম, কল্লোল, এ্যাড. রোজী, লাকী প্রমুখ।

