By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: বাচ্চু মিয়ার পদাঙ্ক অনুসরণ করে বঙ্গবন্ধুর আদর্শকে প্রতিষ্ঠিত করতে হবে: বাবুল রানা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > মহানগর > বাচ্চু মিয়ার পদাঙ্ক অনুসরণ করে বঙ্গবন্ধুর আদর্শকে প্রতিষ্ঠিত করতে হবে: বাবুল রানা
মহানগরশীর্ষ খবর/ তাজা খবর

বাচ্চু মিয়ার পদাঙ্ক অনুসরণ করে বঙ্গবন্ধুর আদর্শকে প্রতিষ্ঠিত করতে হবে: বাবুল রানা

Last updated: 2024/02/18 at 1:13 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

বিজ্ঞপ্তি : মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা বলেছেন, বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন বাচ্চু মিয়া ছিলেন একজন সৎ, কর্মনিষ্ঠ আদর্শিক মানুষ। তিনি বঙ্গবন্ধুর নির্দেশে আওয়ামী লীগের রাজনীতি প্রতিষ্ঠার কাজে খুলনায় আসেন। তৎকালীন সময়ে রাজনীতি দিয়ে পেশীশক্তিকে পর্যদুস্ত করেছিলেন তিনি। তার চৌকষ এবং সাহসী পদক্ষেপের কারণে পেশীশক্তির পতন ঘটেছিলো। তিনি আরো বলেন, বেলায়েত হোসেন বাচ্চু মিয়া, এম এমদাদুল হক মোল্লা, এম এ বারি, সামছুর রহমান মানির নেতৃত্বে খুলনায় আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছিলো। তাদের ঐক্যবদ্ধ আদর্শিক রাজনীতি বঙ্গবন্ধুর হাতকে আরো শক্তিশালী করেছিলো। বেলায়েত হোসেন বাচ্চু মিয়ার পদাঙ্ক অনুসরণ করে বঙ্গবন্ধুর আদর্শকে প্রতিষ্ঠিত করতে হবে।

শনিবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবন সহচর বেলায়েত হোসেন বাচ্চু মিয়ার ২৭তম মৃত্যুবার্ষিকীতে মহানগর আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মহানগর দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগের পরিচালনায় বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, বীর মুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীর কবির, কাউন্সিলর আলী আকবর টিপু, তসলিম আহমেদ আশা, বেলায়েত হোসেন বাচ্চু মিয়ার মেয়ে নুরীনা রহমান বিউটি ও বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ হেল কাফী। সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, এ্যাড. অলোকা নন্দা দাস, কামরুল ইসলাম বাবলু, এ্যাড. সরদার আনিছুর রহমান পপলু, এস এম আকিল উদ্দিন, ফেরদৌস হোসেন লাবু, আব্দুল হাই পলাশ, চ ম মুজিবর রহমান, মুন্সি মো. সেলিম হোসেন, রনজিত কুমার ঘোষ, মো. সফিকুর রহমান পলাশ, এম এ নাসিম, বেলায়েত হোসেন বাচ্চু মিয়ার ছেলে জাবেদ হোসেন ডিউক, রিয়াজাদ হোসেন জন, শবনম সাবা, জেসমিন সুলতানা শম্পা, নুর জাহান রুমি, মো. শফিকুর রহমান, গোলাম হায়দার বুলবুল, ফেরদৌস আলম রিতা, শিউলি বিশ^াস, আঞ্জুমনোয়ারা, মল্লিক নওশের আলী, মো. আজিম উদ্দিন, লেলিন, জহির আব্বাসসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

স্মরণসভা শেষে বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন বাচ্চু মিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ আব্দুর রহীম ও মাওলানা রফিকুল ইসলাম।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 18, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মাদারীপুরে ধনিয়া ক্ষেতে ছত্রাকের আক্রমণ
Next Article সাইবার অপরাধ বেড়েই চলেছে
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
সাতক্ষীরা

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
বাগেরহাট

শরণখোলা প্রেসক্লাবে নব-নির্বাচিত এমপি আব্দুল আলীমের মতবিনিময়

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
জাতীয়

কিছু বিচ্যুতি থাকলেও ত্রয়োদশ সংসদ নির্বাচন ছিল শান্তিপূর্ণ ও সুষ্ঠু

By জন্মভূমি ডেস্ক 8 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌ উপকূলে ‌জলবায়ু পরিবর্তনে বসবাসের ঠাঁই নাই সকিনা সহ শত পরিবারের

By জন্মভূমি ডেস্ক 17 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় কট্টরপন্থি বিএনপি-জামায়াত সমর্থকদের মুখে হাসি নেই

By সিনিয়র করেস্পন্ডেন্ট 23 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে এম সিরাজ উদ্দিন মিয়া

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 day ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?