By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: বাজার নিয়ন্ত্রণে যেকোনো ধরনের ব্যবস্থা নিতে প্রস্তুত সরকার : আসিফ মাহমুদ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > বাজার নিয়ন্ত্রণে যেকোনো ধরনের ব্যবস্থা নিতে প্রস্তুত সরকার : আসিফ মাহমুদ
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বাজার নিয়ন্ত্রণে যেকোনো ধরনের ব্যবস্থা নিতে প্রস্তুত সরকার : আসিফ মাহমুদ

Last updated: 2024/10/26 at 2:28 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

ডেস্ক নিউজ : সিন্ডিকেটের দৌরাত্ম্য সরকারের সদিচ্ছাকে দমিয়ে রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, আমরা করপোরেটদের হাতে বন্দি নই। বাজার নিয়ন্ত্রণে যেকোনো ধরনের ব্যবস্থা নিতে প্রস্তুত আছে সরকার।

শনিবার (২৬ অক্টোবর) রাজধানীর টিএসসি মিলনায়তনে ভোক্তা অধিকার সংস্থা ‘কনশাস কনজ্যুমার্স সোসাইটির (সিসিএস) আয়োজিত ভোক্তা অধিকার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের পাশাপাশি প্রত্যেক জেলায় টাস্কফোর্স গঠন করা হয়েছে জানিয়ে আসিফ মাহমুদ বলেন, দুর্ভোগ কমিয়ে জনমনে স্বস্তি ফেরাতে সরকার সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। দ্রব্যমূল্য হাতের নাগালে রাখতে তরুণদের বিভিন্ন স্তরে সম্পৃক্ত করছে সরকার। সিন্ডিকেটের দৌরাত্ম্য সরকারের সদিচ্ছাকে দমিয়ে রাখতে পারবে না।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, ‘বিশ্বজুড়েই ভোজ্যতেলের দামে ঊর্ধ্বগতি আছে। বন্যার সঙ্গে দ্রব্যমূল্যের সম্পর্ক রয়েছে। বাজার নিয়ন্ত্রণে টাস্কফোর্স কাজ করে যাচ্ছে। এর সুফলও পাওয়া যাচ্ছে। গত বছর কাঁচা মরিচের কেজি ১২০০ টাকা হয়েছিল। ঠিক সময় আমরা নিয়ন্ত্রণ নেয়ায় এবার দাম বাড়লেও ওই পরিমাণ নয়।’

বড় প্রতিষ্ঠানগুলোর সদিচ্ছা থাকলে নিত্যপণ্যের দাম কমানো সম্ভব জানিয়ে আসিফ মাহমুদ বলেন, ‘আমরা করপোরেটদের হাতে বন্দি নই। বাজার নিয়ন্ত্রণে যেকোনো ধরনের ব্যবস্থা নিতে প্রস্তুত আছে সরকার। মাঠ প্রশাসনকে সক্রিয় করা বড় চ্যালেঞ্জ ছিল। সেখানে রদবদল হচ্ছে। দক্ষ কর্মকর্তাদের মাঠে পাঠানো হচ্ছে, যেন জনকল্যাণ করতে পারে।’

টাস্কফোর্সে ছাত্র প্রতিনিধি যোগ করার জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়েছে বলে জানিয়ে অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, ‘ভোক্তা অধিকার আইন সংশোধন করে আরও বেশি শক্তিশালী করার কথা ভাবা হচ্ছে।’

অর্থ পাচার ও ঋণ খেলাপির কারণে সরকার বাংলাদেশের বড় প্রতিষ্ঠানগুলোর মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘প্রতিষ্ঠানকে সচল রাখতে সরকার সচেষ্ট আছে। ব্যক্তি অপরাধের জন্য ব্যক্তি শাস্তি পাবেন, কর্মীদের ভয় পাওয়ার কিছু নেই।’

সিনিয়র করেস্পন্ডেন্ট October 26, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ইসরায়েলের হামলার জবাব দিতে প্রস্তুত ইরান
Next Article অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াতে চান শান্ত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আফগানিস্তানে পাকিস্তানের ‘অপারেশন গজব লিল-হক’, নিহত ২৭৪

By সিনিয়র করেস্পন্ডেন্ট 42 minutes ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইরানে হামলার প্রস্তুতি, ইসরায়েল উপকূলে বিশ্বের বৃহত্তম রণতরী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 44 minutes ago
আন্তর্জাতিক

নিজ নাগরিকদের দ্রুত ইসরায়েল ছাড়তে বলল যুক্তরাষ্ট্র

By সিনিয়র করেস্পন্ডেন্ট 45 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আফগানিস্তানে পাকিস্তানের ‘অপারেশন গজব লিল-হক’, নিহত ২৭৪

By সিনিয়র করেস্পন্ডেন্ট 42 minutes ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইরানে হামলার প্রস্তুতি, ইসরায়েল উপকূলে বিশ্বের বৃহত্তম রণতরী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 44 minutes ago
জাতীয়

অনুমতি ছাড়া শিক্ষকরা অন্য পেশায় থাকলে ব্যবস্থা নেওয়া হবে : শিক্ষামন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 57 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?