By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: বাড়ছে এইচআইভি রোগী, তরুণীরা বেশি সংক্রমিত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > বাড়ছে এইচআইভি রোগী, তরুণীরা বেশি সংক্রমিত
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

বাড়ছে এইচআইভি রোগী, তরুণীরা বেশি সংক্রমিত

Last updated: 2024/12/01 at 5:50 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

আন্তর্জাতিক ডেস্ক : তরুণ-তরুণীদের মধ্যে এইচআইভি সংক্রমণ বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। বিষয়টি নিয়ে সম্প্রতি সতর্কতা জারি করেছে জাতিসংঘের শিশু তহবিল-ইউনিসেফ।
সংস্থাটির মতে, আক্রান্তদের মধ্যে নারী এবং তরুণীদের সংখ্যা বেশি। নতুন করে এই সংক্রমণ বৃদ্ধির জন্য এইচআইভি প্রতিরোধ করতে না পারা এবং পর্যাপ্ত চিকিৎসা সেবার অভাবকে দায়ী করছেন বিশেষজ্ঞরা।
বিশ্ব এইডস দিবসের আগে শনিবার (৩০ নভেম্বর) এক প্রতিবেদনে ইউনিসেফ বলেছে, ২০২৩ সালে ১৫-১৯ বছর বয়সী ৯৬ হাজার মেয়ে এবং ৪১ হাজার ছেলে নতুন করে এইচআইভিতে আক্রান্ত হয়েছেন।

তবে বিশ্বব্যাপী আধুনিক ওষুধ ও চিকিৎসা ব্যবস্থার উদ্ভাবনের ফলে এইডসে আক্রান্ত হলেও মৃত্যুহার অনেক কমে এসেছে। এখন সঠিক সময়ে চিকিৎসা পেলে এইডস আক্রান্ত হলেও দীর্ঘদিন বেঁচে থাকছেন আক্রান্তরা।

ইউনিসেফের এইচআইভি/এইডস-এর সহযোগী পরিচালক অনুরিতা বেইনস বলেছেন, শিশু এবং কিশোর-কিশোরীরা প্রতিরোধ পরিষেবা এবং এইসড রোগের চিকিৎসা সঠিকভাবে পাচ্ছে না। এইচআইভি আক্রান্ত শিশুদের অগ্রাধিকার দিতে হবে। এই ক্ষেত্রে পর্যাপ্ত বিনিয়োগ এবং সবার জন্য চিকিৎসা সেবা বৃদ্ধি করা প্রয়োজন।

এইচআইভি আক্রান্ত প্রাপ্তবয়স্কদের মধ্যে ৭৭ শতাংশ মানুষ অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপির পাচ্ছেন। এই থেপারিকে এইডস রোগের ভালো প্রতিষেধক হিসেবে বিবেচনা করা হয়।
তবে ১৪ বছর ও তার কম বয়সী শিশুদের মধ্যে মাত্র ৫৭ শতাংশ এবং ১৫-১৯ বছর বয়সীদের মধ্যে ৬৫ শতাংশ কিশোর-কিশোরী এই ওষুধ পাচ্ছেন। ফলে তাদের নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে। ১৪ বছর বা তার কম বয়সী এইচআইভি আক্রান্ত রোগীর সংখ্যা মাত্র তিন শতাংশ হলেও ২০২৩ সালে এইডস-সম্পর্কিত মৃত্যুর ১২ শতাংশই এই বয়সী শিশু।

ইউএনএইডস’র প্রতিবেদন অনুসারে, ২০২৩ সালে প্রায় এক দশমিক ৩ মিলিয়ন মানুষ এই এইচআইভি আক্রান্ত হয়েছে। ২০৩০ সালের মধ্যে জনস্বাস্থ্যের হুমকি হিসেবে এইডস রোধের জাতিসংঘের যে লক্ষ্য, সেখানে পৌঁছানোর প্রয়োজনীয়তার চেয়ে এই সংখ্যা অন্তত তিনগুণ বেশি।

এছাড়া ২০২৩ সালে এইডসে প্রায় ৬ লাখ ৩০ হাজার মানুষ মারা গেছে। যদিও এই সংখ্যা ২০০৪ সালের পর সর্বনিম্ন।

অ্যান্টিরেট্রোভাইরাল চিকিৎসার ফলে এই মৃত্যুহার কমছে বলে দাবি করা হয়েছে ওই প্রতিবেদনে। প্রসঙ্গত, সারা বিশ্বে এইচআইভি রোগীর সংখ্যা প্রায় ৪০ মিলিয়ন মানুষ। যাদের মধ্যে প্রায় ৯ দশমিক ৩ মিলিয়ন মানুষই চিকিৎসা সেবার বাইরে রয়েছে।

বাংলাদেশে জনসংখ্যার বিচারে এইডস রোগীর সংখ্যা বেশ কম। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, বাংলাদেশে এখন এইডস আক্রান্তের সংখ্যা মোট জনসংখ্যার ০.১ শতাংশেরও কম। দেশে এইডস রোগীর সংখ্যা ১৫ হাজারের বেশি। ২০২৩ সালে এইডস আক্রান্ত হয়েছেন এক হাজার ২৭৬ জন, যাদের মধ্যে অন্তত ২৬৬ জনের মৃত্যু হয়েছে।

দেশে নতুনভাবে এইচআইভি আক্রান্তদের মধ্যে ৬৩ শতাংশের বয়স ২৫-৪৯ বছর এবং ২১ শতাংশের বয়স ২০-২৪ বছর। নতুনভাবে আক্রান্তদের মধ্যে ১০ শতাংশ রোহিঙ্গা জনগোষ্ঠী, এক শতাংশ নারী যৌনকর্মী এবং তৃতীয় লিঙ্গের মানুষ রয়েছেন এক শতাংশ।

এসব নতুন রোগীর ৫৫ শতাংশ বিবাহিত এবং ৪০ শতাংশ মানুষ অবিবাহিত। আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে ৪০৬ জন, চট্রগ্রামে ৩২৬ জন, খুলনায় ১৫৪ জন এবং রাজশাহীতে ১৪৭ জন রয়েছেন।

এইডসের চিকিৎসার জন্য সাধারণত হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই। বেশিরভাগ রোগী বাড়িতে থেকেই চিকিৎসা নেন। তবে তাদের নির্ধারিত কেন্দ্র থেকে নিয়মিত ওষুধ নিতে হয় এবং চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রাখতে হয়। বড়দের ক্ষেত্রে মুখে খাওয়ার ওষুধ থাকলেও শিশুদের জন্য দেয়া হয় সিরাপ।

কোনো রোগীর এইডসের পাশাপাশি অন্য কোন শারীরিক জটিলতা থাকলে হাসপাতালে ভর্তি হয়ে তাকে ওই রোগের চিকিৎসা নিতে হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, বর্তমানে দেশের ২৩টি জেলায় সরকারি হাসপাতাল, এনজিও ডিআইসি, কারাগারসহ বিভিন্ন কেন্দ্রে এইচআইভি পরীক্ষা করা হয়। এছাড়া ১৩টি কেন্দ্র থেকে আক্রান্তদের ওষুধ প্রদান করা হয়।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 1, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article এনআইডি আবেদন নিষ্পত্তিতে ১৪ দিনের আল্টিমেটাম
Next Article ডুমুরিয়ায় টাকা আত্মসাতের অভিযোগে মাদরাসা সুপার বরখাস্ত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাজেলার খবর

খুলনায় ভোক্তা-অধিকারের অভিযানঃ জরিমানা ৭৬ হাজার।

By Staff Reporter 7 hours ago
সাতক্ষীরা

স্বাগত মাহে রমজান

By Correspondent 9 hours ago
বাগেরহাট

ফকিরহাটে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

By জন্মভূমি ডেস্ক 11 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ

By জন্মভূমি ডেস্ক 14 hours ago
আন্তর্জাতিক

করাচিতে বিস্ফোরণে আবাসিক ভবন ধসে নিহত ১৬

By জন্মভূমি ডেস্ক 14 hours ago
আন্তর্জাতিক

পাকিস্তানের পাঞ্জাবে ৮ মাসে ৯২৪ জনকে বিচার বহির্ভূতভাবে হত্যা

By জন্মভূমি ডেস্ক 14 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?