By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: বাড়ল রপ্তানি আয়ের ডলারের দাম
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > অর্থনীতি > বাড়ল রপ্তানি আয়ের ডলারের দাম
অর্থনীতিশীর্ষ খবর/ তাজা খবর

বাড়ল রপ্তানি আয়ের ডলারের দাম

Last updated: 2023/06/26 at 6:12 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : রপ্তানি আয়ে ডলারের দাম ৫০ পয়সা বাড়িয়ে পুনঃনির্ধারণ করা হয়েছে। এখন থেকে রপ্তানিকারকরা প্রতি ডলারের বিপরীতে ১০৭ টাকা ৫০ পয়সা করে পাবেন। এতদিন যা ছিল ১০৭ টাকা। তবে অপরিবর্তিত আছে রেমিট্যান্সের রেট। ব্যাংকিং বা বৈধ চ্যানেলে প্রবাসী শ্রমিকরা রেমিট্যান্স পাঠালে প্রতি ডলারে পাবেন ১০৮ টাকা ৫০ পয়সা। সঙ্গে সরকারের আড়াই শতাংশ প্রণোদনাসহ প্রবাসী আয়ে মিলবে ১১১ টাকা।

সোমবার (২৬ জুন) ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন এ সিদ্ধান্ত মঙ্গলবার (১ জুলাই) থেকে কার্যকর করা হবে।

সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন বাফেদার চেয়ারম্যান এবং সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও মো. আফজাল করিম, এবিবির চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সেলিম আর এফ হোসেনসহ বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা।

বৈঠক প্রসঙ্গে এবিবির চেয়ারম্যান সেলিম আর এফ হোসেন ঢাকা পোস্টকে বলেন, এবিবি ও বাফেদা যৌথ সভায় রপ্তানি আয়ে ডলারের দাম ৫০ পয়সা বাড়ানো হয়েছে। জুলাই থেকে রপ্তানির বিপরীতে ১০৭ টাকা ৫০ পয়সা দেবে ব্যাংকগুলো। রপ্তানি আয়ের ডলার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত আছে রেমিট্যান্সের দাম।

কারণ হিসেবে ব্যাংকারদের এই নেতা জানান, আমরা রপ্তানি ও রেমিট্যান্সের রেট এক করার জন্য কাজ করছি। এজন্য রেমিট্যান্সের সঙ্গে সমন্বয় করতে রপ্তানি আয়ের রেট বাড়ানো হয়েছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর গত বছরের মার্চ থেকে দেশে ডলার সংকট প্রকট আকার ধারণ করে। এই সংকট মোকাবিলায় শুরুতে ডলারের দাম বেঁধে দেয় বাংলাদেশ ব্যাংক। কিন্তু এতে সংকট আরও বেড়ে যায়। পরে গত সেপ্টেম্বরে বাংলাদেশ ব্যাংক ডলারের দাম নির্ধারণের দায়িত্ব থেকে সরে দাঁড়ায়। এ দায়িত্ব দেওয়া হয় এবিবি ও বাফেদার ওপর। এর পর থেকে এই দুই সংগঠন মিলে রপ্তানি ও প্রবাসী আয় এবং আমদানি দায় পরিশোধের ক্ষেত্রে ডলারের দাম নির্ধারণ করে আসছে।

বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী, রোববার (২৫ জুন) আন্তঃব্যাংকে ডলার লেনদেন হচ্ছে ১০৮ টাকা ৪৫ পয়সা থেকে ১০৮ টাকা ৯০ পয়সায়। এটা এ যাবৎকালের সর্বোচ্চ বিনিময় হার। এর আগে গত মাসে আন্তঃব্যাংক লেনদেনে ডলারের দাম ১০৮ টাকা ৭৫ পয়সায় উঠেছিল।

এদিকে আজ (সোমবার) কার্ব মার্কেট বা খোলা বাজারে নগদ এক ডলারের দাম ছিল ১১১ টাকা ৫০ পয়সা থেকে ১১১ টাকা ৮০ পয়সা।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 26, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ৭৫০টি কন্টেইনার নিয়ে মোংলায় বিদেশি জাহাজ
Next Article ১৪ বছরে মানুষের ক্রয়ক্ষমতা তিনগুণ বৃদ্ধি পেয়েছে : তথ্যমন্ত্রী
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

খুলনায় গুলিবিদ্ধ আজিজের ঢাকায় মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 23 minutes ago
আন্তর্জাতিক

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহুর পরিণতি ঘিরে অনিশ্চয়তা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 26 minutes ago
আন্তর্জাতিক

কুয়েতে ‌‘ভুল গুলিতে’ তিন মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 28 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

পররাষ্ট্রমন্ত্রী‌কে মধ‌্যপ্রা‌চ্যের তিন মন্ত্রীর ফোন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 31 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মধ্যপ্রাচ্যের প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’

By সিনিয়র করেস্পন্ডেন্ট 47 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় এলাকায় ভাঙন, ঝড় ও জলোচ্ছ্বাস জলবায়ু পরিবর্তনের কারণ

By জন্মভূমি ডেস্ক 19 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?