By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: বাণিজ্যমেলা জানুয়ারিতেই শুরু হবে : বাণিজ্য উপদেষ্টা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > বাণিজ্যমেলা জানুয়ারিতেই শুরু হবে : বাণিজ্য উপদেষ্টা
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বাণিজ্যমেলা জানুয়ারিতেই শুরু হবে : বাণিজ্য উপদেষ্টা

Last updated: 2024/09/08 at 4:48 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূিম ডেস্ক : ২৯ তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৫ জানুয়ারি মাসেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, তারিখ এখনো ঠিক করা হয়নি।

তবে জানুয়ারি মাসেই হবে।
রোববার (০৮ সেপ্টেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)-এর ১৪৬তম বাংলাদেশ ফরেন ট্রেড ইনষ্টিটিউট’র ৫৯তম পরিচালনা পর্ষদ সভা শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ তথ্য জানান।

সচিবালয়ে ইপিবি এবং বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট’র সঙ্গে সভা শেষে সাংবাদিকরা বাণিজ্য উপদেষ্টার কাছে প্রশ্ন রাখেন আগামী বাণিজ্য মেলা কবে থেকে শুরু হচ্ছে? এর উত্তরে সালেহউদ্দিন আহমেদ বলেন, বাণিজ্য মেলা জানুয়ারি মাসেই হবে। কিন্তু তারিখ এখনো ঠিক করা হয়নি।

এদিকে বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৫ সালের বাণিজ্য মেলা জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের প্রথমদিকে শুরু করার পরিকল্পনা নেয়া হচ্ছে। সে ক্ষেত্রে ৮ জানুয়ারিকে সম্ভাব্য তারিখ ধরে এগুনো হচ্ছে।

সূত্রটি জানিয়েছে, যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে ২৫ ডিসেম্বর বড় দিন পালন করা হয়। বড়দিন বা ক্রিসমাস উৎসব কেন্দ্র করে জানুয়ারি মাসের প্রথম কয়েকদিন ছুটির আমেজেই থাকে। এ কারণে ২০২৫ সালের বাণিজ্য মেলা জানুয়ারি মাসের প্রথম শুরু না করে, দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু করার পরিকল্পনা নেয়া হচ্ছে।

সাধারণত জানুয়ারি মাসের প্রথমদিন থেকে আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়। তবে জাতীয় সংসদ নির্বাচনের কারণে চলতি বছরের বাণিজ্য মেলা শুরু হয় ২১ জানুয়ারি। রাজধানীর উপকণ্ঠ পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) ২০ ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলা চলে। এটি ২৮তম বাণিজ্য মেলা।

দেশীয় পণ্যের প্রচার, প্রসার, বিপণন, উৎপাদনে সহায়তার লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবির যৌথ উদ্যোগে ১৯৯৫ থেকে ২০২০ সাল পর্যন্ত এ মেলা হতো শেরেবাংলা নগরে। কোভিড মহামারির কারণে ২০২১ সালে মেলা করা যায়নি। এরপর মহামারির বিধিনিষেধের মধ্যে ২০২২ সালে প্রথমবার মেলা চলে যায় পূর্বাচলে বিবিসিএফইসিতে। ২০২৪ সালে তৃতীয়বারের মতো স্থায়ী ভেন্যু বাংলাদেশ-চীন এক্সিবিশন সেন্টারে বাণিজ্যমেলা অনুষ্ঠিত হয়।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 8, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সিরাজগঞ্জে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে ৬
Next Article পালিয়ে বাংলাদেশে এলো ৫০০ রোহিঙ্গা, সীমান্তে অপেক্ষায় আরও ৪০ হাজার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বিনোদন

কেন ‘বনলতা এক্সপ্রেস’-এ অভিনয়ের প্রস্তাব ফেরান বিপাশা হায়াত

By Nayon Islam 54 seconds ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সংরক্ষিত নারী আসনে ভোট ১২ মে

By Nayon Islam 7 minutes ago
আন্তর্জাতিক

পাইলট উদ্ধার অভিযান যুক্তরাষ্ট্রের হলিউড-ধাঁচের কল্পকাহিনী!

By Nayon Islam 10 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সংরক্ষিত নারী আসনে ভোট ১২ মে

By Nayon Islam 7 minutes ago
জাতীয়

সংসদ মানুক আর না মানুক গণভোটের রায় বাস্তবায়ন করে ছাড়ব: জামায়াত আমির

By Nayon Islam 16 minutes ago
জাতীয়

১৩ এপ্রিল ৩ জেলায় সাধারণ ছুটি ঘোষণা করল সরকার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?